Wednesday, May 6, 2026

ব্যাংককের বায়ুদূষণে কমছে দৃশ্যমানতা, বিপদের আশ*ঙ্কায় প্রমাদ গুনছে ‘হু’ !

Date:

Share post:

বায়ুদূষণের (Air Pollution) জেরে জেরবার ব্যাংকক (Bangkok)। থাইল্যান্ডের রাজধানীর (Capital of Thailand) দূষণে রীতিমতো চিন্তায় পড়েছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার (World Health Organization) বিশেষজ্ঞরা। বাতাসে দূষণের পরিমাণ এতটাই বেশি যে দৃশ্যমানতা নিয়ে সমস্যায় পড়ছেন সাধারণ মানুষ। আপাতত খুব প্রয়োজন না থাকলে বাড়ির বাইরে না বেরোনোর পরামর্শ দেওয়া হয়েছে বলে সূত্র মারফত জানা যাচ্ছে।

হু (WHO) বলছে বাতাসে যে পরিমাণ সূক্ষ্ম ধূলিকণা থাকা উচিত, ব্যাংককে তা প্রায় ১৪ গুণ বেশি। তবে শুধু ব্যাংককেই নয় প্রতিবেশী প্রদেশেও বায়ু দূষণের মাত্রা এতটাই বেড়েছে যে মানুষের মধ্যে শ্বাসকষ্টের সমস্যা দেখা দিচ্ছে বলে জানিয়েছেন চিকিৎসকেরা।মাত্রাতিরিক্ত দূষণে একদিকে যেমন দৃশ্যমানতা কমেছে পাশাপাশি অনেকেরই চোখ জ্বালা করছে বলে জানা যাচ্ছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে প্রতি ঘনমিটার বাতাসে সূক্ষ্ম ধূলিকণার পরিমাণ ৫ মাইক্রোগ্রামের বেশি হওয়া উচিত নয়। কিন্তু ব্যাংকক এবং আশপাশের অঞ্চলে এই মাত্রা বর্তমানে প্রতি ঘনমিটারে প্রায় ৭০.৫ মাইক্রোগ্রাম। দেশের অন্যতম বিখ্যাত পর্যটন কেন্দ্রে লাগাম ছাড়া দূষণের ফলে এবার গুরুত্বপূর্ণ পদক্ষেপ করতে চলেছে সে দেশের সরকার।

Related articles

বাংলায় পালাবদলে আইপ্যাকে আস্থা হারাচ্ছে বাকি রাজ্য! বড় সিদ্ধান্ত অখিলেশের 

পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের (TMC) পরাজয়ের পর জোড়া ফুলের ভোটকুশলী সংস্থা আইপ্যাকের (IPAC) বিশ্বাসযোগ্যতা কমছে। তামিললাড়ুতেও ভরাডুবি...

ভোট পরবর্তী হিংসা অব্যাহত, হাওড়াতে আক্রান্ত মোহনবাগান ক্লাবের হকি সচিব

বিধানসভার নির্বাচনের পরই রাজ্যের বিভিন্ন প্রান্তে হিংসার ঘটনা ঘটছে। ভোটে জয়ী বিজেপির অতি সক্রিয়া কর্মী সমর্থকরা হামলা চালাচ্ছে...

ধেয়ে আসছে কালবৈশাখী, ৫ জেলায় ঘণ্টায় ৭০ কিলোমিটার বেগে ঝড়ের পূর্বাভাস!

সকালে হালকা রোদের দেখা মিললেও বেলা বাড়তে দক্ষিণবঙ্গের আকাশ পুরোপুরি মেঘলা (cloudy weather in South Bengal)। দুপুর থেকেই...

ত্রিপুরা থেকে বাংলা-ক্ষমতায় এসেই লেনিনের মূর্তিতে হামলা বিজেপির! প্রতিহত করা হবে: CPIM

ক্ষমতায় এসেই লেনিনের মূর্তিতে হামলা- ত্রিপুরা থেকে বাংলা একই অভিযোগ বিজেপির বিরুদ্ধে। ৪ মে- ভোটের ফল প্রকাশের দিনই...