Sunday, April 26, 2026

Assam: বাল্য বিবাহে ‘জিরো ট*লারেন্স’! সাত দিনে ৪ হাজার মামলা, গ্রেফতার ১৮০০

Date:

Share post:

বাল্য বিবাহের (Child Marriage) বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া শুরু অসমে (Assam)। এখনও পর্যন্ত ঘটনায় ৪ হাজারেরও বেশি মামলা দায়ের করা হয়েছে। গ্রেফতার করা হয়েছে কমপক্ষে ১৮০০ জনকে। কিছুদিন আগেই অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা (Himant Biswa Sharma) ঘোষণা করেছিলেন বাল্য বিবাহের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেবে সরকার। কম বয়সী মেয়েদের যারা বিয়ে করছেন তাঁদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে। পাশাপাশি অভিযুক্তদের জেলে যেতে হবে বলেও হুঁশিয়ারি দেন অসমের মুখ্যমন্ত্রী। পুলিশকে মুখ্যমন্ত্রীর স্পষ্ট নির্দেশ, যাদের বিরুদ্ধে বাল্য বিবাহের অভিযোগ জমা পড়েছে তাদের সবাইকে গ্রেফতার করে পকসো (POCSO) আইনে ব্যবস্থা নিতে হবে।

অসমের মুখ্যমন্ত্রী জানিয়েছেন, রাজ্যে বাল্য বিবাহ পুরোপুরি বন্ধ করতে বদ্ধ পরিকর তারা। সেইসঙ্গেই তিনি আরও জানিয়েছেন, বাল্য বিবাহ নিয়ে যাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে তাদের শুক্রবার থেকেই ব্যবস্থা নেওয়া হবে। তবে হিমন্ত বিশ্ব শর্মার হিসাব অনুযায়ী, অসমে বাল্য বিবাহ নিয়ে সবচেয়ে বেশি মামলা দায়ের করা হয়েছে ধুবুড়ি জেলায়। ধুবুড়ি জেলায় ৩৭০টি মামলা দায়ের করা হয়েছে। পাশাপাশি হোজাই জেলায় ২৫৫টি, উদলগুড়িতে ২৩৫টি, কোকরাঝাড়ে ২০৪টি, মরিগাঁও জেলায় ২২৪ টি মামলা দায়ের করা হয়েছে।

সম্প্রতি স্বাস্থ্য দফতরের একটি সমীক্ষায় জানানো হয়েছে, দেশের মধ্যে বাল্যবিবাহ এবং প্রসূতি মৃত্যুর ঘটনায় সবচেয়ে উদ্বেগজনক পরিস্থিতি অসমে। সেখানে প্রায় ৩১ শতাংশ মেয়ের বিয়ে হয় মাত্র ১৪ বছর বয়সে। আর ১৮ বছর বয়স হওয়ার আগেই অনেকেই সন্তানের জন্ম দিচ্ছেন। তার ফলে প্রসূতি এবং নবজাতকের মৃত্যু হার লাফিয়ে বাড়ছে। এরপরই বিষয়টি নিয়ে কড়া পদক্ষেপ নেন অসমের মুখ্যমন্ত্রী। সাফ জানিয়ে দেন, ১৪ বছরের কম বয়সী কাউকে বিয়ে করলে তার বিরুদ্ধে পকসো ধারায় মামলা দায়ের করা হবে।

তবে বিশেষজ্ঞদের মতে, আর্থিকভাবে পিছিয়ে থাকার জন্য অধিকাংশ অভিভাবকই মেয়ের ভরনপোষণের দায়িত্ব বহন করতে অক্ষম। আর সেকারণেই নাবালিকা থাকাকালীন মেয়েকে শ্বশুরবাড়ি পাঠিয়ে দেওয়ার প্রবণতা বাড়ছে। তবে বাল্যবিবাহ রোধে এমন কঠোর ব্যবস্থা ফস্কা গেঁড়ো হবে না তো, এই নিয়ে উঠতে শুরু করেছে প্রশ্ন।

 

 

Related articles

কপালে ‘টেম্পল’ডিভাইস! স্বামীর সৌজন্যে প্রযুক্তিতে জোর সিন্ধুর

সাম্প্রতিক সময়ে ছন্দে নেই, বড় টুর্নামেন্ট জিততে পারছেন না। নিজেকে ফিট রাখতে প্রযুক্তি সহায়তা নিলেন পিভি সিন্ধু (PV...

কিংবদন্তি চিত্রগ্রাহক রঘু রাইয়ের প্রয়াণে শোকস্তব্ধ মুখ্যমন্ত্রী

বিশিষ্ট চিত্র সাংবাদিক (Documentary Photographer) রঘু রাইয়ের প্রয়াণে (Raghu Rai) গভীর শোক প্রকাশ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata...

দ্বিতীয় দফা ভোট গ্রহণ শান্তিপূর্ণ করতে কমিশনের ‘কো-অর্ডিনেশন’ বৈঠক

প্রথম দফার ভোট পর্ব শেষ হতেই (West Bengal 2nd Phase Voting) দ্বিতীয় দফাকে ঘিরে প্রস্তুতিতে গতি আনল নির্বাচন...

বিজেপির ভিডিও ফাঁস বলেই ডায়মন্ড হারবারে পুলিশে বদল! বিস্ফোরক অভিষেক, জ্ঞানেশ-শাহকে চ্যালেঞ্জ

বিজেপি প্রার্থীর সঙ্গে ডায়মন্ড হারবারের সাগরিকা হোটেলে পুলিশ অবজারভারের গোপন বৈঠক! সেই ভিডিও ফাঁস করেছে তৃণমূল। তার ভিত্তিতে...