Tuesday, February 24, 2026

সাগরদিঘি কেন্দ্রে উপনির্বাচন, রাজ্যে আসছে ১৭ কোম্পানি আধাসেনা

Date:

Share post:

আগামী ২৭ ফেব্রুয়ারি মুর্শিদাবাদের সাগরদিঘি(Sagardighi) বিধানসভা কেন্দ্রে নির্বাচন ঘোষণা করেছে কমিশন(Election commission)। এই নির্বাচন সম্পন্ন করতে রাজ্যে আসছে ১৭ কোম্পানি আধাসেনা(Indian Army)। এ পাশাপাশি নির্বাচন প্রক্রিয়া অবাধ ও শান্তিপূর্ণ করতে ওই কেন্দ্রে তিন জন পর্যবেক্ষক নিয়োগ করেছে কমিশন।

কমিশন সূত্রে খবর, আগামী ১২ ফেব্রুয়ারি রাজ্যে এসে পৌছবে কেন্দ্রীয় বাহিনী। এরপর সাগরদিঘি বিধানসভা এলাকার এরিয়া ডমিনেশনের কাজ শুরু করবে আধাসেনা। এছাড়াও কমিশনের তরফে জানানো হয়েছে এই কেন্দ্রে নির্বাচন যাতে শান্তিপূর্ণ হয় তার জন্য তিনজন পর্যবেক্ষক নিয়োগ করা হয়েছে। একজন সাধারণ পর্যবেক্ষক, একজন পুলিশ পর্যবেক্ষক এবং একজন ব্যয় পর্যবেক্ষক নিয়োগ করা হয়েছে। আগামী সপ্তাহের মাঝামাঝি রাজ্যে আসার কথা এই তিন পর্যবেক্ষকের। সব মিলিয়ে কেন্দ্রে নির্বাচন সম্পন্ন করতে কোমর বেঁধে নেমে পড়েছে নির্বাচন কমিশন।

উল্লেখ্য, রাজ্যের মন্ত্রী সুব্রত সাহার মৃত্যুতে সাগরদিঘি বিধানসভা আসনে উপনির্বাচন ঘোষণা করেছে কেন্দ্রীয় নির্বাচন কমিশন। আগামী ২৭ ফেব্রুয়ারি এই কেন্দ্রে হবে ভোটগ্রহণ। নির্বাচনের ফল ঘোষণা হবে ২রা মার্চ। ইতিমধ্যেই প্রার্থীদের মনোনয়ন পেশ শুরু হয়ে গেছে এই নির্বাচনী কেন্দ্রে।

spot_img

Related articles

ভোটের মুখে বড় ভাঙন পদ্ম শিবিরে, গোজিনায় তৃণমূলে যোগ দিলেন বিজেপি পঞ্চায়েত প্রধান-সহ ৫০০

বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণার আগেই পূর্ব মেদিনীপুরের ময়নায় রাজনৈতিক সমীকরণ ওলটপালট হতে শুরু করেছে। বিজেপির জেলা কমিটির সদস্য...

মৃত সরকারি কর্মীর বকেয়া টাকা পাবেন বিবাহিত ও বিবাহবিচ্ছিন্ন কন্যারাও, নিয়মে বড় বদল নবান্নের

কর্মরত অবস্থায় কোনও রাজ্য সরকারি কর্মীর মৃত্যু হলে তাঁর প্রাপ্য আর্থিক সুবিধা পাওয়ার ক্ষেত্রে দীর্ঘদিনের আইনি জটিলতা কাটাল...

ফের বিদেশে ভারতের প্রতিনিধিত্ব সাংসদ অভিষেকের, একটি সংসদীয় দলের নেতৃত্বে লোকসভার দলনেতা

ফের বিশ্বের দরবারে ভারতের প্রতিনিধিত্ব করবেন তৃণমূল সাংসদ তথা লোকসভার দলনেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। ৬০-এর বেশি দেশের...

ঝাড়খণ্ডের কাসারিয়ার কাছে ভেঙে পড়ল এয়ার অ্যাম্বুলেন্স: ৭ জনের মৃত্যুর আশঙ্কা

ফের এক বিমান দুর্ঘটনা যেখানে সাতজনের মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে। এবার মাঝ আকাশ থেকে ভেঙে পড়ল একটি এয়ার...