Monday, June 22, 2026

নিউমোনিয়া আক্রান্ত শিশুকে ৫১ বার গরম রডের ছ্যাঁকা তান্ত্রিকের, মৃত্যু একরত্তির

Date:

Share post:

পরিবারের অন্ধবিশ্বাস মৃত্যু ডেকে আনলো একরত্তির। নিউমোনিয়া(pneumonia) আক্রান্ত তিন মাসের শিশুকে ৫১ বার দেওয়া হলো গরম রডের ছেঁকা। ভয়াবহ নির্যাতনের জেরে মৃত্যু হয়েছে ছোট্ট শিশু। চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে বিজেপি শাসিত মধ্যপ্রদেশের(Madhya Pradesh) শাহদোল এলাকায়।

জানা গিয়েছে, তিন মাসের ওই শিশু নিউমোনিয়া আক্রান্ত ছিল। প্রথমে তাকে প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যান পরিবারের লোকেরা। কিন্তু শারীরিক অবস্থা কোন উন্নতি হয়নি। বরং আরও অসুস্থ হয়ে পড়ে শিশুটি। মেয়েকে জেলা হাসপাতালে নিয়ে যেতে চেয়েছিলেন শিশুটির মা। কিন্তু পরিবারে লোকেরা নাকি জোর শিশুটিকে নিয়ে যান এক মহিলা তান্ত্রিকের কাছে! ওই তান্ত্রিক লোহার রড গরম করে বারবার ছ্যাকা দিতে থাকেন শিশুটিকে। এরপর শিশুটি যখন নেতিয়ে পড়ে, তখন আর কারও কথা শোনেননি ওই মহিলা। সন্তানকে হাজির হন হাসপাতালে। কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গিয়েছে। শিশুটিকে আর বাঁচানো যায় না! মহিলার তান্ত্রিক ও শ্বশুরবাড়ির লোকেদের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেছেন শিশুটির মা। গোটা ঘটনা তদন্ত শুরু করেছে পুলিশ চলছে তান্ত্রিকের খোঁজে তল্লাশি।

Related articles

ব্যাঙ্কে অ্যাকাউন্ট ফ্রিজের চিঠি দেওয়ায় শোকজ! জবাবে পাল্টা তৃণমূলকেই দায়ী করলেন অরূপ 

শোকজের জবাবে এবার দলকেই কাঠগড়ায় তুললেন তৃণমূল নেতা অরূপ বিশ্বাস (Arup Biswas)। কোষাধ্যক্ষ থাকা সত্ত্বেও, তহবিলের টাকা কোন...

বিশ্বকাপে শুরু ইয়ামাল শো, সৌদি আরবকে হারিয়ে ছন্দে ফিরল স্পেন

ফিফা বিশ্বকাপের(FIFA World Cup) গ্রুপ পর্বের ম্যাচে সৌদি আরবকে ৪-০ গোলে হারাল স্পেন(Spain)। জোড়া গোল করেন মিকেল ওয়ারজাবাল।...

বেঙ্গল টি২০ লিগের ফাইনালে ইডেনে ক্রীড়ামন্ত্রী, সৌরভ-ঝুলনদের সঙ্গে বৈঠক শেষে কী জানালেন?

বেঙ্গল টি২০ লিগের (Bengal T20 League) ফাইনাল ম্যাচের দিন ইডেনে এলেন রাজ্যের ক্রীড়া ও যুব কল্যাণমন্ত্রী ইন্দ্রনীল খাঁ(Indranil...

ভাঙা পাঁজর-ফুসফুসে চোট নিয়ে হাসপাতালের বেড থেকে নিট পরীক্ষাকেন্দ্রে সৃষ্টি 

ভাঙা পাঁজর, ফুসফুসে গুরুতর চোট, আর তীব্র শারীরিক যন্ত্রণা— কোনও কিছুই দমাতে পারল না তাঁর অদম্য ইচ্ছাশক্তিকে। চিকিৎসকদের...