Saturday, March 14, 2026

শাহিন আফ্রিদির শ্বশুর শাহিদ আফ্রিদি ! সোশ্যাল মিডিয়ায় ভাইরাল বিয়ের ছবি

Date:

Share post:

মাঠে দাপিয়ে বেরিয়েছেন তাঁর সময়ে, তামাম ক্রিকেট দুনিয়া ডাকে বুমবুম আফ্রিদি (BoomBoom Afridi) বলে । সেই শাহিদ আফ্রিদি এবার আরও এক পরিচয়ে পরিচিত হলেন নেট দুনিয়ায়। নিজের দ্বিতীয় মেয়ের আনশার (Ansha Afridi)সঙ্গে শাহিন আফ্রিদির হাত মিলিয়ে দিয়ে, এবার আফ্রিদির শ্বশুর হলেন আফ্রিদি। নেট দুনিয়ায় ভাইরাল বুমবুম আফ্রিদির (Shahid Afridi) মেয়ের বিয়ে । শুক্রবার প্রাক্তন পাক তারকার মেয়ের বিয়ের জমকালো অনুষ্ঠানে হাজির ছিলেন পাকিস্তানের বর্তমান ক্যাপ্টেন বাবর আজমও (Babar Azam)।

পাকিস্তান দলের (Pakistan Cricket Team) অন্যতম সেরা সম্পদ শাহিন আফ্রিদি, অধিনায়ক প্রকাশ্যেই এই কথা স্বীকার করেছেন। পাক পেসার এবার বিয়ের আসরে, প্রাক্তন পাক অধিনায়ক শাহিদ আফ্রিদির মেয়ে আনশার সঙ্গেই শুক্রবার আগামী জীবনের পাকাপাকি ইনিংস গড়লেন শাহিন। চওড়া হাসি শাহিদ আফ্রিদির মুখেও।

পাক পেসার শাহিনে পাকিস্তানের সবুজ ঘাসে রীতিমত দাপট দেখিয়ে চলেছেন। দেশের জার্সি গায়ে পাকিস্তানের পেস গরিমাকে আরও উজ্জ্বল করে চলেছেন শাহিন আফ্রিদি (Shaheen Afridi)। মোট ১০৪টি ম্যাচে ২১৯টি উইকেট নেওয়ার রেকর্ড তাঁর ঝুলিতে। ২২ বছরের পেসারকে মাঠের বাইরে ট্রেনিং দিয়েছেন শ্বশুর আফ্রিদি। বন্ধুত্ব এবার পাকাপাকি ভাবে আত্মীয়তায় বদলে গেল। পাক তারকা সরফরাজ খান, শাহদাব খান, নাশিম শাহ-সহ অনেকে উপস্থিত ছিলেন শাহিন আনশার বিয়েতে। জমজমাট নিকাহ্ অনুষ্ঠানের রংমিলান্তি ছিল পাত্র পাত্রীর পোশাকে। ধূসর রঙের লেহেঙ্গা ও হালকা গোলাপি ওড়নায় সেজে উঠেছিলেন আনশা আফ্রিদি, ধূসর রঙের শেরওয়ারিতে ধরা দেন পাক পেসার শাহিন। নবদম্পতিকে শুভেচ্ছা জানিয়েছেন অন্যান্য ক্রিকেটাররাও।

spot_img

Related articles

কুলদীপের মেহেন্দিতে কোমর দোলালেন চাহাল! আজ মুসৌরিতে সাতপাক ঘুরবেন বিশ্বকাপজয়ী তারকা

শনিবার সাতপাকে ঘুরতে চলেছেন ভারতীয় ক্রিকেট তারকা কুলদীপ যাদব। একাধিক নায়িকাদের সঙ্গে নাম জড়ালেও ছোটবেলার বন্ধু বংশিকা চাড্ডাকে...

আজ বাংলায় আসছেন প্রধানমন্ত্রী, সকাল থেকে শহরের একাধিক রাস্তায় যান নিয়ন্ত্রণ

ভোটের আগে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বের ডেইলি প্যাসেঞ্জারি ট্র্যাডিশন বজায় রেখে আজ বঙ্গে আসছেন নরেন্দ্র মোদি (Narendra Modi)। ভারতীয়...

আজকের রাশিফল: কর্মক্ষেত্রে উন্নতি, অর্থাগম ও সতর্কতা – ১২ রাশির বিস্তারিত ভবিষ্যৎফল

নতুন দিনের সঙ্গে সঙ্গে জীবনের নানা ক্ষেত্রে ভিন্ন ভিন্ন অভিজ্ঞতা অপেক্ষা করছে ১২ রাশির জাতকদের জন্য। কারও কর্মজীবনে...

হরমুজ থেকে ভারতের দিকে রওনা দিল জাহাজ: আসছে এলপিজি ট্যাঙ্ক

অবশেষে হরমুজে আটকে থাকা ভারতের জাহাজগুলিকে ছাড়ার অনুমতি দিল ইরান। ভারত সরকারের পক্ষ থেকে পূর্ব হরমুজে (Strait of...