Friday, April 24, 2026

রানাঘাটে তারস্বরে সাউন্ড বক্স বাজাতে নিষেধ করায় আ*ক্রান্ত পুলিশ আধিকারিকরা!

Date:

Share post:

বিসর্জনের শোভাযাত্রায় তারস্বরে সাউন্ড বক্স বাজাতে নিষেধ করায় আক্রান্ত পুলিশ! ঘটনাটি ঘটেছে নদিয়ার (Nadia) রানাঘাটে (Ranaghat)। অভিযোগ, পুলিশ আধিকারিকদের রাস্তায় ফেলে বেধড়ক মারধর করে মত্তরা। গুরুতর জখম অবস্থায় SI, ASI-সহ ৪ পুলিশ কর্মীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। ২ মহিলা-সহ ৯ জনকে গ্রেফতার করেছে রানাঘাট থানার পুলিশ।

পুলিশ সূত্রে খবর, শুক্রবার রাতে সরস্বতী প্রতিমা বিসর্জন দিয়ে ফেরার সময় তীব্র স্বরে সাউন্ড বক্স বাজানো হচ্ছিল। থানার সামনে দিয়ে যাওয়ার সময় শব্দ কমাতে বলেন পুলিশ কর্মীরা। অভিযোগ, সেই সময়ই শোভাযাত্রায় থাকা মত্ত কয়েকজন পুলিশের ওপর চড়াও হয়। রাস্তায় ফেলে বাঁশ দিয়ে পেটানো হয় বলে অভিযোগ। বাদ ছিল না কিল, ঘুষি, লাথিও। আক্রমণে গুরুতর জখম হন SI আলতাফ হোসেন, ASI মীর রফিকুল আলম-সহ ৯ পুলিশ কর্মী। তাঁদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।

তারস্বরে ডিজে বাজানোর কথা স্বীকার করলেও পুলিশকে মারধরের কথা অস্বীকার করেছেন অভিযুক্তরা। তাঁদের দাবি ধাক্কাধাক্কিতেই না কি পুলিশ কর্মীরা পড়ে যান। ঘটনায় ২ মহিলা-সহ ৯ জনকে গ্রেফতার করেছে রানাঘাট থানার পুলিশ।

 

 

Related articles

প্রথম দফায় বিক্ষিপ্ত অশান্তি রাজ্যে, রাত পর্যন্ত মোট গ্রেফতার ৪১ 

রাজ্যে বিধানসভা নির্বাচনের প্রথম দফায় বিভিন্ন প্রান্তে অশান্তি ও গোলমাল পাকানোর অভিযোগে মোট ৪১ জনকে গ্রেফতার করল পুলিশ।...

কুণালের সমর্থনে মেগা রোড-শো দেবের, জনপ্লাবনে ভাসল বেলেঘাটা

বেলেঘাটায় ভোটের প্রচারে অন্য প্রার্থীদের আগেই কয়েক যোজন পিছনে ফেলে দিয়েছিলেন কুণাল কুমার ঘোষ। প্রচারের শেষ লগ্নে এসে...

যত বেশি ভোট, তত বড় প্রত্যাবর্তন! প্রথম দফার শেষে আত্মবিশ্বাসের সুর তৃণমূল শিবিরে

যত বেশি হারে ভোট, তত জোরালো প্রত্যাবর্তন। বাংলার মানুষ বিজেপির কোমর ভেঙে দিয়ে তৃণমূল কংগ্রেসের প্রতি জননেত্রী মমতা...

দুবরাজপুরে কেন্দ্রীয় বাহিনীর ‘আচরণে প্রশ্নের মুখে কমিশন

২০২৬-এর বিধানসভা নির্বাচনের প্রথম দফাতেই রণক্ষেত্র হয়ে উঠল বীরভূমের দুবরাজপুর। অবাধ ও শান্তিপূর্ণ ভোটের নামে সাধারণ মানুষের ওপর...