Sunday, April 26, 2026

পুরোনো মেজাজে মহারাজ, দিল্লির অনুশীলনে সৌরভ গঙ্গোপাধ্যায়

Date:

Share post:

ফের আইপিএল-এ প্রত‍্যাবর্তন সৌরভ গঙ্গোপাধ্যায়ের। রবিবার থেকে কলকাতায় শুরু হয়েছে দিল্লি ক্যাপিটালসের তিনদিনের শিবির। সেখানেই ফের পুরনো মেজাজে মহারাজ। আসন্ন আইপিএল-এ দিল্লি ক‍্যাপিটালসের টেকনিক্যাল ডিরেক্টর হিসাবে যুক্ত হয়েছেন সৌরভ গঙ্গোপাধ্যায়। এদিন যাদবপুর ক্যাম্পাসের মাঠে অনুশীলনে নামেন সরফরাজ খান, কমলেশ নাগারকোটি, যশ ঢুল‍্য, মুকেশ কুমাররা। সেখানেই উপস্থিত ছিলেন সৌরভ গঙ্গোপাধ্যায়। বোর্ড ছাড়ার পর আইপিএলের ফ্রাঞ্চাইজির সঙ্গে যুক্ত হয়েছেন সৌরভ।

এদিন টিডির থেকেও কোচের ভূমিকায় বেশি দেখা গেল সৌরভ গঙ্গোপাধ্যায়কে। এদিনের অনুশীলনে ডাকা হয়েছিল বাংলার উইকেটরক্ষক অভিষেক পোড়েলকেও। দিল্লির হয়ে এবার আইপিএলে খেলতে পারবেন না ঋষভ পন্থ। তাঁর জায়গায় একজন উইকেটরক্ষক লাগবে দিল্লির। সেই কারণেই ডাকা হয় অভিষেক পোড়েলকে। এদিন ক্রিকেটারদের পরামর্শ দিতে দেখা যায় সৌরভকে।

এদিকে পন্থ না থাকায় দিল্লি দলের অধিনায়ক করা হবে ডেভিড ওয়ার্নারকে। এদিন এমনটাই জানালেন মহারাজ। তিনি বলেন, “আমরা অধিনায়ক ঠিক করে ফেলেছি। ঋষভ পন্থ না থাকায় দিল্লিকে নেতৃত্ব দেবেন ডেভিড ওয়ার্নার। ‌

আরও পড়ুন:২০২৬ সালে বিশ্বকাপ খেলা নিয়ে কী বললেন মেসি?


Related articles

রবিবার সকালে আকাশের মুখ ভার, দুপুরের পরেই ঝড়বৃষ্টির পূর্বাভাস!

প্রবল গরম থেকে সাময়িক স্বস্তি মিলবে কি, সকালে আকাশের চেহারা দেখে ঠিক এমন প্রশ্নই ঘোরাফেরা করছে দক্ষিণবঙ্গবাসীর মনে।...

পদযাত্রা থেকে জনসভা, আজ নিজের কেন্দ্রে ভোট প্রচারে মমতা 

বিধানসভা নির্বাচনের শেষ দফায় হাইভোল্টেজ ভবানীপুর (Bhawanipur) কেন্দ্রে তৃণমূল প্রার্থী স্বয়ং রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। বাংলার...

সোনা পাপ্পু মামলায় রবিবার সকালে শহরে ফের ইডি হানা

বাংলার বিধানসভা নির্বাচনের শেষ দফা শুরুর আগে কেন্দ্রীয় এজেন্সির অতি সক্রিয়তা। একদিকে যখন মহানগরীতে জোরকদমে চলছে প্রচার, ঠিক...

চারমিনার এক্সপ্রেসে ভয়াবহ অগ্নিকাণ্ড, প্রশ্নের মুখে যাত্রী নিরাপত্তা

ফের একবার প্রশ্নের মুখে যাত্রী সুরক্ষা! চারমিনার এক্সপ্রেসের (Charminar Express) এস-৫ কোচে হঠাৎ আগুন লেগে যাওয়ায় ঘটনায় তীব্র...