Wednesday, May 13, 2026

ভয়া*বহ পথ দুর্ঘ*টনা! জলপাইগুড়িতে মর্মা*ন্তিক পরিণতি ৩ জনের

Date:

Share post:

ট্রাক (Truck) ও অ্যাম্বুলেন্সের (Ambulance) মুখোমুখি সংঘর্ষ। সোমবার ভয়াবহ পথ দুর্ঘটনায় মৃত্যু হল ৩ জনের। শিলিগুড়ির (Siliguri) ফুলবাড়ি (Fulbari) এলাকার আমাইদিঘিতে ঘটে দুর্ঘটনা। পুলিশ সূত্রে খবর, সোমবার ভোরে জলপাইগুড়ির ময়নাগুড়ি থেকে শিলিগুড়িতে রোগী নিয়ে যাওয়ার সময় দুর্ঘটনার কবলে পড়ে একটি অ্যাম্বুল্যান্স। দুমড়ে মুচড়ে যায় অ্যাম্বুল্যান্সটি। এদিকে দুর্ঘটনার জেরে ঘটনাস্থলেই মৃত্যু হয় ৩ জনের। পাশাপাশি আরও ৩ জনের আহত হওয়ার খবর পাওয়া গিয়েছে।

পুলিশ সূত্রে খবর, মৃতরা হলেন অ্যাম্বুল্যান্স চালক প্রশান্ত রায় (৫০), যাত্রী বাপন ঘোষ (৩৫) এবং রীতা সাহা। গুরুতর আহত হয়েছেন মুক্তি সাহা, গোপাল কর এবং মৃদুল সাহা। সোমবার ভোর রাতে ময়নাগুড়ির বাসিন্দা মুক্তি সাহাকে উত্তরবঙ্গ মেডিক্যালে নিয়ে আসা হচ্ছিল। পরিবার সূত্রে খবর, মুক্তি সাহার মাইল্ড স্ট্রোক হয়েছিল। আর সেকারণেই তাঁকে ময়নাগুড়ি হাসপাতাল থেকে উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে নিয়ে আসা হচ্ছিল। কিন্তু কুয়াশার কারণে দৃশ্যমানতা কমে যাওয়াতেই বাধে বিপত্তি। ফুলবাড়ির কাছে আসতেই উল্টোদিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয় অ্যাম্বুল্যান্সটির। তবে সংঘর্ষের তীব্রতা এতটাই বেশি ছিল যে ঘটনাস্থলেই মৃত্যু হয় ৩ জনের।

এদিকে দুর্ঘটনার পরই স্থানীয়রা আহতদের উদ্ধার করে দ্রুত উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ভর্তি করেন। ঘটনাস্থলে পৌঁছে ঘাতক ট্রাক ও অ্যাম্বুলেন্সটিকে উদ্ধার করে পুলিশ।

 

 

Related articles

নতুন বাস কেনা, মহিলাদের ভাড়ায় ছাড়: সরকারি সিদ্ধান্তে বাস সংগঠনের একাধিক প্রশ্ন

রাজ্যের ক্ষমতায় আসার পরে একের পর এক নতুন সিদ্ধান্ত ঘোষণা করেছে বিজেপির সরকার। পরিবহন তার মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ।...

দুধের প্যাকেটে জ্বালানির আঁচ, মধ্যবিত্তের পকেটে টান দিয়ে দাম বাড়ল আমুলের

একেই মূল্যবৃদ্ধির বাজারে নাভিশ্বাস উঠছে সাধারণ মানুষের, তার ওপর এবার পকেটে টান দিয়ে দাম বাড়ল দুধের। লিটার পিছু...

চিংড়িহাটায় মেট্রোর অসমাপ্ত কাজ শুরু: পরপর দুই সপ্তাহ ৬০ ঘণ্টা করে যান নিয়ন্ত্রণ

দুই পথের যান নিয়ন্ত্রণ করে এবার শুরু হচ্ছে চিংড়িহাটা এলাকায় মেট্রোর বাকি থাকা সংযোগস্থল তৈরির কাজ। দুই দফায়...

বিধানসভার প্রথম দিন: শুরু শপথগ্রহণ, সদস্য হলেন ১৪৪ বিধায়ক

বুধবার থেকে রাজ্য বিধানসভায় শুরু হল অষ্টম বিধানসভার নবনির্বাচিত সদস্যদের শপথগ্রহণ পর্ব। অধিবেশনের প্রথম দিনেই বিধায়ক হিসেবে শপথ...