Saturday, May 16, 2026

Sid Kiara Wedding: গোলাপ দিবসে গোলাপি মন্ডপে মালাবদল সিড-কিয়ারার ! প্রকাশ্যে নব দম্পতি

Date:

Share post:

প্রেমের প্রিভিউ থেকে শুরু করে মরু শহরে মালা বদলের মুহূর্ত, অবশেষে সুসম্পন্ন হল সিদ্ধার্থ মালহোত্রা এবং কিয়ারা আডবাণীর (Siddharth Malhotra & Kiara Advani wedding) পরিণয়। প্রকাশ্যে এলেন নবদম্পতি, ক্যামেরায় ধরা পরল বরকনের চোখে মুখে ফুটে ওঠা ভালবাসার ঝিলিক।

বলিউডের অন্যতম হার্টথ্রব সিদ্ধার্থের বিয়ে বলে কথা! প্রথমে মনে করা হচ্ছিল সোমবার সাতপাক ঘুরবেন সিড-কিয়ারা (Sid Kiara)। যদিও পরে জানা যায় মঙ্গলেই মাঙ্গলিক অনুষ্ঠানের আয়োজন করেছে দুই পরিবার। পাঞ্জাবি বর আর সিন্ধি কনের মেগা বিয়ে রাজস্থানি ছোঁয়ায় ভরপুর। গোলাপ দিবসে সেখানে শুধুই গোলাপি আভা। সিদ্ধার্থকে বিয়ের মণ্ডপ পর্যন্ত নিয়ে যাওয়ার জন্য ব্যান্ড পার্টির হাতে গোলাপি ফুলের ছাতা। প্রাসাদের বাগানে থাকা একটি ছোট জলাশয়ের মধ্যে উঁচু বেদিতে বিয়ের মণ্ডপ তৈরি করা হয়েছিল। জলাশয়টিকে গোলাপি ফুলের পাঁপড়ি দিয়ে সাজানোর পর তার চারপাশে ছড়িয়ে দেওয়া হয় গোলাপি ফুল। ঝাড়লন্ঠনও ছিল গোলাপি রঙের।

বিকেল সাড়ে তিনটের কিছু সময় পরে বিয়ের অনুষ্ঠান শুরু হয়। চিরাচরিত লাল রং নয়, বরং মণীশ মালহোত্রার ডিজাইন করা স্পেশাল অফ বিট লেহেঙ্গাতে ছিল হালকা গোলাপি আভা। বিকেলের পর থেকেই উইকিপিডিয়ায় সিদ্ধার্থ এবং কিয়ারার স্টেটাস বদলে গেছে বলে দেখা যায়। কিন্তু ছবি কেন প্রকাশ্যে আসছিল না এই নিয়ে জল্পনা বাড়ছিল। অবশেষে প্রতীক্ষিত সেই মুহূর্ত ধরা পড়ল সোশ্যাল মিডিয়ায়। বলিউডের আরও এক প্রেমের গল্প পরিণতি পেল ভ্যালেন্টাইন্স উইকের প্রথম দিনেই।

 

Related articles

পুলগাঁওয়ে ফায়ারিং প্র্যাকটিসের মাঝে চরম অশান্তি! জুনিয়রকে লক্ষ্য করে মেজরের গুলি, মৃত সুবেদার মেজর

সেনা ক্যাম্পে ফায়ারিং প্র্যাকটিসের সময়ে জুনিয়র কমিশনড অফিসার সুবেদার মেজর ওম বাহাদুর খণ্ডকে গুলি করে খুন। মেজর মনন...

মুখ্যমন্ত্রী হওয়ার পর প্রথমবার উত্তরবঙ্গে শুভেন্দু, বৃহস্পতিবার বৈঠক দুর্গাপুরেও 

রাজ্যে নতুন সরকার গঠনের পর প্রশাসনিক কাজকর্মে গতি আনতে এবং জেলাস্তরে সরাসরি নজরদারি চালাতে তৎপর নবান্ন। মুখ্যমন্ত্রী পদে...

ISL: ডার্বিতে আমন্ত্রিত শুভেন্দু, অতীত ভুলে ‘ফাইনালে’ ফোকাস লোবেরার

রবিবাসরীয় যুবভারতীতে আইএসএলে (ISL) ইস্টবেঙ্গল মোহনবাগানের মেগা ডার্বি(Derby) । ডার্বির আয়োজক মোহনবাগান।মাঠে জেতাই শুধু নয় মাঠের বাইরে আয়োজনে...

ত্রিপুরাকে ছাপিয়ে শীর্ষে বাংলা, বিধানসভা নির্বাচনে ভোটদানে সর্বকালীন রেকর্ড পশ্চিমবঙ্গের 

স্বাধীনতার পর দেশের বিধানসভা নির্বাচনের ইতিহাসে ভোটদানের হারে এক নতুন নজির গড়ল পশ্চিমবঙ্গ। নির্বাচন কমিশনের সাম্প্রতিক পরিসংখ্যান অনুযায়ী,...