Saturday, April 4, 2026

নাম বদলের রাজনীতি: ‘লখনউ’-এর নাম বদলে ‘লক্ষ্মণ নগরী’ করার ইঙ্গিত বিজেপির

Date:

Share post:

নাম বদলের হিড়িকে এবার বিজেপির নজর পড়ল ঐতিহাসিক শহর লখনউয়ের(Lucknow) দিকে। যোগী রাজ্য উত্তরপ্রদেশে(Uttarpradesh) এবার গুঞ্জন উঠল লখনউয়ের নাম বদলে এবার তা হতে পারে লক্ষ্মণ নগরী(Lakshman Nagri)। বুধবার উত্তরপ্রদেশের উপ মুখ্যমন্ত্রী ব্রজেশ পাঠকের(Brajesh Pathak) এক মন্তব্যের পর এই গুঞ্জন জোরালো হয়ে উঠেছে।

উত্তরপ্রদেশের ভাদোহিতে এক বৈঠকে লখনউয়ের নাম বদল নিয়ে মুখ খোলেন ব্রজেশ পাঠক। বিজেপি সাংসদ সঙ্গললাল গুপ্তা ব্রজেশের কাছে অখনউয়ের নাম বদলের আরজি জানালে তিনি বলেন, লখনউকে সবাই লক্ষ্মণের নামে চেনে। তাই এই শহরের নামবদলের সময় এই বিষয়ে খেয়াল রাখা হবে। আগামিদিনে লখনউয়ের (Lucknow) নাম হতে পারে লক্ষ্মণ নগরী। তাঁর এহেন মন্তব্য ঘিরে শোরগোল পড়ে গিয়েছে। জল্পনা শুরু হয়েছে শীঘ্রই েবিষয়ে প্রশাসনিক পদক্ষেপ শুরু হতে পারে।

উল্লেখ্য, বিজেপির বিরুদ্ধে বিরোধীদের তরফে আগেই অভিযোগ উঠেছে দেশের ইস্লামিক সংস্কৃতি মুছে ফেলতে সক্রিয় হয়ে উঠেছে সরকার। সেই পথে হেঁটে ইতিমধ্যেই বহু রাস্তা, ইমারত, জায়গা এমনকী রেল স্টেশনের নামও বদলেছে মোদি সরকার। এই তালিকায় রয়েছে মোঘলসরাই, যার বর্তমান নাম দীনদয়াল উপাধ্যায় স্টেশন। এলাহাবাদের নাম হয়েছে প্রয়াগরাজ। মধ্যপ্রদেশে হোশাঙ্গাবাদ স্টেশনের নাম বদলে করে দেওয়া হয়েছে নর্মদাপুরম। এমনকি রাষ্ট্রপতি ভবনের মোঘল গার্ডেনের নাম বদলে করা হয়েছে অমৃত উদ্যান। এরই মাঝে ঐতিহাসিক শহর লখনউয়ের নাম বদলের ইঙ্গিত জাতীয় রাজনীতিতে শোরগোল ফেলে দিয়েছে।

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...