Thursday, May 14, 2026

বিচারপতি মান্থার বিরুদ্ধে পোস্টার: আদালতে রিপোর্ট জমা পুলিশের, অসন্তুষ্ট ডিভিশন বেঞ্চ

Date:

Share post:

কলকাতা হাই কোর্টের বিচারপতি রাজাশেখর মান্থার বিরুদ্ধে পোস্টার লাগানোর ঘটনায় বুধবার আদালতে রিপোর্ট জমা দিল কলকাতা পুলিশ। এই বিষয়ে তদন্তের গতিপ্রকৃতি নিয়ে পুলিশ কমিশনারের কাছ থেকে রিপোর্ট চেয়েছিল উচ্চ আদালত। বুধবার হাই কোর্টের বিচারপতি টিএস শিবজ্ঞানম, বিচারপতি ইন্দ্রপ্রসন্ন মুখোপাধ্যায় এবং বিচারপতি চিত্তরঞ্জন দাশের বৃহত্তর বেঞ্চে সেই রিপোর্ট জমা দেন পুলিশ কমিশনার।

আদালতে পুলিশ জানিয়েছে, কে বা কারা পোস্টার লাগিয়েছিলেন, তার খোঁজে প্রায় ২৫০টি ছাপাখানা চিহ্নিত করা হয়েছে। এর মধ্যে ৩৯টি ছাপাখানায় গিয়ে তল্লাশিও চালিয়েছে পুলিশ। জিজ্ঞাসাবাদ করা হয়েছে ছাপাখানা কর্তৃপক্ষকে। কিন্তু কোথা থেকে পোস্টারগুলি ছাপানো হয়েছিল, তা এখনও পর্যন্ত জানা যায়নি। লেক থানা এলাকায় বিচারপতির বাড়ির সামনের সিসি ক্যামেরার ফুটেজও খতিয়ে দেখেছে পুলিশ।

আদালতে পুলিশ আরও জানিয়েছে, ওই পোস্টারগুলির কাগজের নমুনা পরীক্ষার জন্য সেন্ট্রাল ফরেন্সিক ল্যাবরেটরির সাহায্য চাওয়া হয়েছে। বিচারপতির বিরুদ্ধে পোস্টার তৈরি এবং দেওয়ালে তা লাগানোর ঘটনায় প্রাথমিকভাবে পুলিশ ছয় সন্দেহভাজনের তালিকা তৈরি করেছে। এ ছাড়া, আরও ৮৯ জনকে   জিজ্ঞাসাবাদ করা হয়েছে ।এদিন মূল অভিযুক্তদের ধরতে আদালতের কাছে আরও কিছুটা সময় চেয়েছে কলকাতা পুলিশ।কিন্তু এক মাস পরেও কেন দোষীদের শনাক্ত করা গেল না, তা নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন হাই কোর্টের বৃহত্তর বেঞ্চ।

একই সঙ্গে বিচারপতি মান্থার এজলাসের বাইরে আইনজীবীদের বিক্ষোভের ফুটেজও বুধবার বৃহত্তর বেঞ্চে জমা দিয়েছেন হাই কোর্টের রেজিস্ট্রার জেনারেল।তিন বিচারপতির নির্দেশ, সেই ফুটেজ খতিয়ে দেখে রাজ্য বার কাউন্সিল, বার অ্যাসোসিয়েশন এবং ইনকর্পোরেট ল’সোসাইটিকে অভিযুক্তদের শনাক্ত করতে হবে। আগামী ১৭ মার্চ এই মামলার পরবর্তী শুনানি হবে।

আদালত চত্বরে গোলমালের পর থেকে হাই কোর্টের আইনজীবীদের একাংশ বিচারপতি মান্থার এজলাস ১৩ নম্বর কোর্ট বয়কট করেছেন বলে অভিযোগ। তাঁরা ওই এজলাসে যাচ্ছেন না। ফলে অনেক বিচারপ্রার্থীকেই দূরদূরান্ত থেকে এসেও ফিরে যেতে হচ্ছে। এতে দুঃখপ্রকাশ করে বৃহত্তর বেঞ্চের বিচারপতিরা বুধবার ১৩ নম্বর কোর্ট নিয়ে তাদের উদ্বেগের কথা জানান।

 

Related articles

কাকলিকে সরিয়ে কল্যাণকেই লোকসভার মুখ্যসচেতক করলেন মমতা, ‘দিদি’কে কৃতজ্ঞতা সাংসদের

৯ মাসের মধ্যেই পুরনো পদে কল্যাণ বন্দ্যোপাধ্যায় ফেরালেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। সাংসদ কাকলি ঘোষ দস্তিদারকে সরিয়ে ফের...

‘লুঠের জয়’ বেশিদিন টিকবে না! জোট বাঁধুন, মাঠে নামুন: বার্তা অভিষেকের

ভোট লুঠ করে, গণনায় কারচুপি করে বিধানসভা নির্বাচনে জিতেছে বিজেপি! এই জয় বেশিদিন টিকবে না। বৃহস্পতিবার রাত্রে দলের...

জ্বালানি বাঁচাতে ‘ওয়ার্ক ফ্রম হোম’! সোমবার আমলাদের মেট্রো সফরের নির্দেশ রেখা গুপ্তার 

মধ্য এশিয়ার যুদ্ধ পরিস্থিতির জেরে বিশ্বজুড়ে তৈরি হওয়া জ্বালানি সংকট মোকাবিলায় কোমর বেঁধে নামল দিল্লি সরকার। বৃহস্পতিবার জ্বালানি...

মনোবল শক্ত রাখুন, লড়াই চলবে: কালীঘাটের বৈঠক থেকে সতীর্থদের বার্তা নেত্রীর 

মনোবল ভাঙলে চলবে না, বরং হারানো জমি পুনরুদ্ধারে দ্বিগুণ শক্তিতে রাস্তায় নামতে হবে— বৃহস্পতিবার কালীঘাটের বাসভবনে দলীয় সাংসদদের...