Tuesday, June 23, 2026

ধর্মতলাকাণ্ডে আরও এক আইএসএফ  নেতা গ্রেফতার

Date:

Share post:

গত ২১ জানুয়ারি, আইএসএফ  কর্মীদের সঙ্গে পুলিশের খণ্ডযুদ্ধে রণক্ষেত্রের চেহারা নিয়েছিল ধর্মতলা চত্বর।সেই ঘটনায়  ভাঙড়ের মাজেরআইট এলাকা থেকে আরও এক আইএসএফ নেতাকে গ্রেফতার করল কলকাতা পুলিশ । বুধবার ভাঙড়ের কাশীপুর থানার সহযোগিতায় মাঝেরআইট এলাকা থেকে ওই আইএসএফ নেতাকে গ্রেফতার করে লালবাজারের গুন্ডাদমন শাখা।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃত আসাদুল মোল্লা আইএসএফ -র দক্ষিণ ২৪ পরগনার জেলার সহ সভাপতি।এই ঘটনাতেই এর আগে ভাঙড়ের আইএসএফ  বিধায়ক নৌশাদ সিদ্দিকি-সহ বেশ কয়েকজনকে গ্রেফতার করেছে পুলিশ।বিধানসভার বাজেট অধিবেশনে অংশ নেওয়ার জন্য বিশেষ পরিস্থিতিতে অন্তর্বর্তী জামিনের আবেদন করেছিলেন আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকি। কিন্তু, গতকাল ব্যাঙ্কশাল আদালতের বিচারক সেই আবেদন খরিজ করে দেন।

বৃহস্পতিবার ভাঙড়ের বিধায়ককে ফের তোলা হবে বারুইপুর মহকুমা আদালতে। সেই কারণে কড়া নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছে আদালত চত্বর। প্রচুর পুলিশ মোতায়েন করা হয়েছে। দক্ষিণ ২৪ পরগনার ভাঙড়ের হাতিশালায় আইএসএফের সংঘর্ষের ঘটনায় আরও এক তৃণমূল নেতাকে গ্রেফতার করে কলকাতা লেদার কমপ্লেক্স থানার পুলিশ। ধৃত জহিরুল মোল্লা তৃণমূলের চালতাবেড়িয়ার অঞ্চলের সংখ্যালঘু সেলের সভাপতি। সিসি ক্যামেরা ও ভিডিও ফুটেজ খতিয়ে দেখে গ্রেফতার বলে পুলিশ জানিয়েছে। ভাঙড়ের হাতিশালায় সংঘর্ষের ঘটনায় এর আগেও তৃণমূলের বুথ সভাপতি-সহ কয়েকজনকে গ্রেফতার করে পুলিশ।

Related articles

আর কোনও দিন ক্ষমতায় ফিরতে পারবেন না, ওই ‘চ্যাপ্টারই ক্লোজ’! কাকে তীব্র নিশানা শুভেন্দুর

”আর কোনও দিন ক্ষমতায় ফিরতে পারবেন না। ওই 'চ্যাপ্টারই ক্লোজ' হয়ে গিয়েছে”। মঙ্গলবার বাজেট অধিবেশনের (Budget Session) শুরুতে...

মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করে বিচার চাইলেন তামান্নার মা-মীণাক্ষিরা, দোষীদের দ্রুত শাস্তির আশ্বাস শুভেন্দুর

নদিয়ার কালীগঞ্জে বোমায় নিহত তামান্না শেখের মৃত্যুর এক বছর পূর্তির দিনে মুখ্যমন্ত্রীর ডাকে কলকাতায় গেলেন তার মা সাবিনা...

লখনউয়ের আগুনে বিয়ের স্বপ্ন পুড়ে ছাই অনামিকা ও হবু স্বামীর

আগামী নভেম্বরেই চারহাত এক হওয়ার কথা ছিল তাঁদের। দুই পরিবারের সম্মতিতে বিয়ের প্রস্তুতিও শুরু হয়ে গিয়েছিল। কিন্তু লখনউয়ের...

বৈভবের হাতে জাতীয় দলের জার্সি, ভারতীয় শিবিরে ফের চোটের ধাক্কা

সচিন তেন্ডুলকরের রেকর্ড ভাঙতে চলেছেন বৈভব সূর্যবংশী(Vaibhav Sooryavanshi )। ভারতীয় সিনিয়র দলে অভিষেক হতে চলেছে কিশোর ক্রিকেটারের। মঙ্গলবার...