Thursday, May 14, 2026

জলপাইগুড়ির হোমে বিচারাধীন আবাসিকের রহ*স্য মৃ*ত্যুতে সিবিআই তদন্তের নির্দেশ আদালতের

Date:

Share post:

জলপাইগুড়ির একটি হোমে বিচারাধীন আবাসিকের মৃত্যুতে সিবিআই তদন্তের নির্দেশ দিল আদালত। সেখানে এক নাবালকের অস্বাভাবিক মৃত্যু হয়েছে। এই ঘটনায় বৃহস্পতিবার সিবিআই তদন্তের নির্দেশ দিলেন বিচারপতি সব্যসাচী ভট্টাচার্য এবং রাই চট্টোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চ।আদালত সূত্রে জানা গিয়েছে, ওই নাবালক বিচারাধীন ছিলেন।

বৃহস্পতিবার কলকাতা হাইকোর্টের জলপাইগুড়ি সার্কিটের ডিভিশন বেঞ্চের নির্দেশ, আগামী ৪৮ ঘণ্টার মধ্যে সিবিআইকে ওই ঘটনার তদন্ত শুরু করতে হবে।এমনকী প্রয়োজনে মৃতের দেহ কবর থেকে তুলে ময়নাতদন্ত করতেও পারবে সিবিআই। সিবিআইকে আদালতের নির্দেশ, আগামী ১৩ মার্চের মধ্যে তদন্ত রিপোর্ট পেশ করতে হবে ।

প্রসঙ্গত,গত ১৫ ডিসেম্বর জলপাইগুড়ির একটি হোমে মাদক মামলায় ধৃত এক নাবালকের ঝুলন্ত দেহ উদ্ধার হয়। সেই কিশোরের জামিনের আবেদনের শুনানি চলছিল হাইকোর্টের  জলপাইগুড়ি সার্কিট বেঞ্চে। কিশোরের মৃত্যুকে আত্মহত্যা বলা হলেও গত জানুয়ারি মাসে সার্কিট বেঞ্চের তৎকালীন বিচারপতি মৌসুমী ভট্টাচার্য এবং সিদ্ধার্থ রায় চৌধূরীর ডিভিশন বেঞ্চ জামতে চেয়েছিলেন, কেন জামিনের মামলা চলাকালীন কিশোর আত্মহত্যা করবে? সব পক্ষকে রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দেয় ডিভিশন বেঞ্চ। সরকারি রিপোর্টে বিস্তর অসঙ্গতি রয়েছে বলে দাবি করেন খোদ সরকারি আইনজীবীরাই।

 

Related articles

“১ টাকায় মনোরঞ্জনকে সই করান”, প্রয়াত টুটুকে নিয়ে অজানা কথা শোনালেন দেবাশিস

সদ্য প্রয়াত হয়েছেন মোহনবাগান ক্লাবের প্রাক্তন সভাপতি টুটু বোস(Tutu Bose)। সাড়ে তিন দশকের বেশি সময় ধরে মোহনবাগান ক্লাবকে...

২১ মে ফলতা বিধানসভা কেন্দ্রে ভোটগ্রহণ ঘিরে কড়া নিরাপত্তা ব্যবস্থা

ফল প্রকাশের পরেও রাজ্যে একটি বিধানসভা কেন্দ্রে নির্বাচন। নিশ্ছিদ্র নিরাপত্তার ঘেরাটোপে ২১ মে ফলতা (Falta) বিধানসভা কেন্দ্রে ভোট।...

ড্রোন হামলার জেরে বিস্ফোরণ! ওমানের কাছে ডুবল ভারতীয় পণ্যবাহী জাহাজ

ওমান উপকূলের কাছে ড্রোন হামলার জেরে ডুবে যায় ভারতীয় পতাকাবাহী পণ্যের জাহাজ। ‘এমএসভি হাজি আলি’ নামের একটি কার্গো...

ভিডিও কলে উচ্চমাধ্যমিকে রাজ্যের ২ কৃতীকে অভিনন্দন মুখ্যমন্ত্রীর

রাজ্যের দুই কৃতী ছাত্রছাত্রীর অসাধারণ সাফল্যে শুভেচ্ছা জানিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Chief Minister Subhendu Adhikari)। উচ্চমাধ্যমিক (Higher Secondary)...