Sunday, June 14, 2026

দ্বিতীয় দিনের শেষে ২ উইকেট হারিয়ে ৫৬ রান মধ‍্যপ্রদেশের, বাংলা এগিয়ে ৩৮২ রানে

Date:

Share post:

রঞ্জি ট্রফির সেমিফাইনালে দ্বিতীয় দিনে ৪৩৮ রানে শেষ করল বাংলা। দিনের শেষে ২ উইকেট হারিয়ে ৫৬ রান মধ‍্যপ্রদেশের। দ্বিতীয় দিনের শেষে বাংলা এগিয়ে ৩৮২ রানে।

রঞ্জি সেমিফাইনালে প্রথম দিনে অনুষ্টুপ মজুমদারএবং সুদীপ ঘরামীর জোড়া-শতরানের পর দ্বিতীয় দিনে বাংলার রান সংখ‍্যাকে এগিয়ে নিয়ে যান অধিনায়ক মনোজ তিওয়াড়ি এবং উইকেটরক্ষক অভিষেক পোড়েল। মনোজ করেন ৪২ রান। অভিষেক করন ৫১ রান। শাহবাজ আহমেদ করেন ১৪ রান। প্রদীপ্ত প্রামাণিক করেন ২১ রান। প্রথম ইনিংসে বাংলার শেষ করে ৪৩৮ রানে।

জবাবে ব‍্যাট করতে নেমে শুরুতেই ধাক্কা খায় মধ্যপ্রদেশ। মাত্র ১২ রানে আউট হন যশ দুবে। ২৩ রান করেন হিমাংশু মন্ত্রী। ব্যাট করতে নেমে দিনের শেষে ৫৬ রানে দুই উইকেট হারিয়ে বসে মধ‍্যপ্রদেশ। বাংলার হয়ে আকাশ দীপ এবং ইশান পোড়েল পেয়েছেন একটি করে উইকেট। তৃতীয় দিনে বাংলার বোলারদের প্রধান লক্ষ্য হতে চলেছে যত তাড়াতাড়ি সম্ভব মধ্যপ্রদেশের বাকি উইকেটগুলি তুলে নেওয়া।

আরও পড়ুন:সুর নরম মিয়াঁদাদের, বললেন মন্তব্যের ভুল ব্যাখ্যা করা হয়েছে

 

 

Related articles

অভিষেকের হাত থেকে ক্ষমতা কেড়ে নিন মমতা, ফেসবুক লাইভে মন্তব্য পার্থর!

ভোটে ভরাডুবির পর যখন তৃণমূল কংগ্রেসে (TMC) ভাঙ্গনের ছবি ধরা পড়ছে ঠিক তখনই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) হাত...

আজই ইরানের সঙ্গে শান্তি চুক্তি আমেরিকার! বড় ঘোষণা ট্রাম্পের 

পশ্চিম এশিয়ার উত্তপ্ত পরিস্থিতি কি এবার অতীত হতে চলেছে? বারুদের গন্ধ ভুলে স্বাভাবিক ছন্দে চলবে হরমুজ Strait of...

FIFA World Cup: শুরুতেই হোঁচট, মরক্কোর বিরুদ্ধে ড্র ব্রাজিলের

  বিশ্বকাপে প্রথম ম্যাচেই আটকে গেল ব্রাজিল। মরক্কোর বিরুদ্ধে ১-১ করে ড্র করেই বিশ্বকাপ অভিযান শুরু পাঁচবারের চ্যাম্পিয়নদের। ৪-২-৩-১ ছকে...

বুদ্ধিজীবীরা নীরব কেন? বাংলায় ফের গণধর্ষণে সরব বিরোধীরা

নারী সুরক্ষার একগুচ্ছ প্রতিশ্রুতি দিয়ে রাজ্যে ক্ষমতায় এসেছে নতুন সরকার। কিন্তু খোদ শাসকের সেই আশ্বাস ও প্রতিশ্রুতির পরেও...