Tuesday, May 19, 2026

কলকাতা হাইকোর্টের পরবর্তী প্রধান বিচারপতি কে?

Date:

Share post:

কলকাতা হাইকোর্টের পরবর্তী প্রধান বিচারপতি হিসেবে টিএস শিবাগ্ননমের নাম কেন্দ্রের কাছে সুপারিশ করল সুপ্রিম কোর্টের কলেজিয়াম। বর্তমান প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব আগামী ৩০ মার্চ অবসর নেবেন। ঠিক তারপরই অর্থ্যাৎ আগামী ৩১ মার্চ থেকে দেশের শীর্ষ আদালত বর্তমানে কলকাতা হাইকোর্টের দ্বিতীয় সিনিয়র বিচারপতি শিবাগ্ননমকে থেকে কলকাতা হাইকোর্টে পরবর্তী প্রধান বিচারপতি হিসেবে দায়িত্ব দিতে চায়। বর্তমান প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব গত ২০২১-এর ১১ অক্টোবর কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির দায়িত্ব নিয়েছিলেন।

আরও পড়ুন:হাইকোর্টে হস্তক্ষেপ পদ্ম শিবিরের, দলীয় নেত্রীকে বিচারপতি করতে গিয়ে বিপাকে বিজেপি

গত ২০২১-এর অক্টোবরেই মাদ্রাজ হাইকোর্টের বিচারপতি টিএস শিবাগ্ননম বদলি হয়ে কলকাতায় এসেছিলেন। বিচারপতি শিবাগ্ননম এর পর সুপ্রিম কোর্টে না গেলে ২০২৫-এর ১৫ সেপ্টেম্বর পর্যন্ত কর্মরত থাকবেন। সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়, বিচারপতি এসকে কল ও বিচারপতি কেএম জোসেফের কলেজিয়াম বৃহস্পতিবার বিচারপতি টিএস শিবাগ্ননমের নাম কলকাতার প্রধান বিচারপতি হিসেবে সুপারিশ করেছে।

 

Related articles

সরকারি খরচে রাশ টানতে কড়া নবান্ন, দফতরগুলিকে একগুচ্ছ নির্দেশিকা মুখ্যসচিবের

রাজ্যের সমস্ত সরকারি দফতরে খরচে লাগাম টানতে এবার কড়া নির্দেশিকা জারি করল নবান্ন। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নির্দেশে জারি...

অভিষেকের বাড়িতে পুরসভার নোটিশ, বিল্ডিং প্ল্যান চেয়ে পাঠাল পুর কর্তৃপক্ষ

এবার কলকাতা পুরসভার স্ক্যানারে তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। কালীঘাট রোড এবং হরিশ মুখার্জি রোডে তাঁর দুটি বাড়ির নির্মাণ...

আরজি কর কাণ্ড: সন্দীপ ঘোষের বিরুদ্ধে এবার আইনি পদক্ষেপের অনুমতি দিল রাজ্য

আরজি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের বিরুদ্ধে আইনি পদক্ষেপ (স্যাংশন অব প্রসিকিউশন) করার অনুমতি...

ভবানীপুরের প্রতিটি ওয়ার্ডে খুলবে বিধায়কের অফিস, তবে ৭৭ নম্বরে ব্যতিক্রমী সিদ্ধান্ত শুভেন্দুর

২০২৬ সালের বিধানসভা নির্বাচনে নন্দীগ্রামের পাশাপাশি কলকাতার ঐতিহ্যবাহী ভবানীপুর কেন্দ্রেও জয়লাভ করেছেন শুভেন্দু অধিকারী। এই অভাবনীয় সাফল্যের পর...