Saturday, June 13, 2026

কলেজিয়ামের সুপারিশেই মান্যতা! দীর্ঘ টালবাহানার পর দুই বিচারপতির নাম চূড়ান্ত করল কেন্দ্র

Date:

Share post:

কলেজিয়ামের (Collegium) সুপারিশেই সিলমোহর। দুই হাইকোর্টের (High Court) প্রধান বিচারপতিকেই সুপ্রিম কোর্টের (Supreme Court of India) বিচারপতি হিসাবে নিয়োগ করা হচ্ছে। কলেজিয়ামের অনুমোদন অনুযায়ী গত সপ্তাহে পাঁচ বিচারপতি নিয়োগের ছাড়পত্র দিয়েছিল কেন্দ্র। আর শুক্রবার ফের হাইকোর্টের দুই বিচারপতিকে সুপ্রিম কোর্টের বিচারপতি হিসাবে নিয়োগের কথা জানানো হল। এর জেরে সুপ্রিম কোর্টে বিচারপতি পদ আর শূন্য রইল না। জানা গিয়েছে, আগামী কিছুদিনের মধ্যেই শপথ নেবেন দুই বিচারপতি।

শুক্রবার এলাহাবাদ হাইকোর্টের (Allahabad High Court) প্রধান বিচারপতি রাজেশ বিন্দল (Rajesh Bindal) এবং গুজরাট হাইকোর্টের (Gujrat High Court) প্রধান বিচারপতি অরবিন্দ কুমারকে (Aravind Kumar) সুপ্রিম কোর্টের বিচারপতি হিসাবে নিয়োগ করা হল। এদিন কেন্দ্রীয় আইনমন্ত্রী কিরেন রিজিজু (Kiren Rijiju) টুইট করে সু্প্রিম কোর্টের বিচারপতি নিয়োগের বিষয়টি জানিয়েছেন। টুইটে রিজিজু লেখেন, ভারতীয় অনুসারে ভারতের রাষ্ট্রপতি নীচের হাইকোর্টের বিচারকদের সুপ্রিম কোর্টের বিচারপতি হিসাবে নিয়োগ করেছে। আমি তাঁদের শুভেচ্ছা জানাই। রাজেশ বিন্দল, প্রধান বিচারপতি, এলাহাবাদ হাইকোর্ট অরবিন্দ কুমার, প্রধান বিচারপতি, গুজরাট হাইকোর্ট। গত ৩১ জানুয়ারি সু্প্রিম কোর্টের কলেজিয়াম এই দুই বিচারপতিকে নিয়োগের জন্য কেন্দ্রের কাছে প্রস্তাব পাঠিয়েছিল।

উল্লেখ্য, সম্প্রতি বিচারপতি নিয়োগকে কেন্দ্র করে কেন্দ্র ও সুপ্রিম কোর্টের দ্বন্দ্ব চরমে পৌঁছয়। গত ডিসেম্বর মাসেই পাঁচ বিচারপতিকে নিয়োগ করতে চেয়ে কেন্দ্রের কাছে নাম সুপারিশ করেছিল কলেজিয়াম। কিন্তু এরপরই বিরোধিতা করতে শুরু করে কেন্দ্রীয় সরকার। কেন্দ্রীয় আইনমন্ত্রী কিরেণ রিজিজু দাবি করেন বিচারপতি নিয়োগের প্রক্রিয়ায় এবার পরিবর্তন আনা হোক। কিন্তু কলেজিয়াম কেন্দ্রীয় আইনমন্ত্রীর সিদ্ধান্তের বিরোধিতা করেন। তবে দীর্ঘ টালবাহানার পর অবশেষে পাঁচ বিচারপতির নাম চূড়ান্ত করে কেন্দ্র। সম্প্রতি নিয়োগ হওয়া সুপ্রিম কোর্টের পাঁচ বিচারপতি হলেন বিচারপতি পঙ্কজ মিত্তল (রাজস্থান হাইকোর্টের প্রধান বিচারপতি), বিচারপতি সঞ্জয় কারোল (পাটনা হাইকোর্টের প্রধান বিচারপতি), বিচারপতি পিভি সঞ্জয় কুমার (মণিপুর হাইকোর্টের প্রধান বিচারপতি), আহসানুদ্দিন আমানুল্লা (পাটনা হাইকোর্টের বিচারপতি) এবং এলাহাবাদ হাইকোর্টের বিচারপতি মনোজ মিশ্র। গত সপ্তাহেই দেশের শীর্ষ আদালতের বিচারপতি হিসাবে শপথ নিয়েছেন তাঁরা।

 

 

Related articles

নীরব-মামলায় পিএনবি কর্তাদের ক্লিনচিট দিল সিবিআই, বিশেষ আদালত থেকে মামলা সরল ম্যাজিস্ট্রেট কোর্টে

পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক (পিএনবি) জালিয়াতি মামলায় বড়সড় মোড়। পলাতক হিরে ব্যবসায়ী নীরব মোদির কোটি কোটি টাকা হাতিয়ে নেওয়ার...

যুব তৃণমূল সভানেত্রীর পদ থেকে সায়নীর বিদায়: গুরুত্বপূর্ণ দায়িত্বে কুণাল

নতুন করে সংগঠনকে সাজিয়ে তুলছেন নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই পথে একগুচ্ছ সাংগঠনিক সিদ্ধান্ত নেওয়া হল। শনিবার নেত্রীর বাসভবনে...

স্মার্ট মিটার বাধ্যতামূলক! রাজ্য সরকারের সিদ্ধান্তের বিরোধিতায় সরব যৌথ মঞ্চের নেতা ভাস্কর

সরকারি কর্মীদের বাড়িতে স্মার্ট মিটার বাধ্যতামূলক! রাজ্যের তহবিল থেকে যাঁরা বেতন, সাম্মানিক বা পারিশ্রমিক পান— সেই সমস্ত শিক্ষক,...

ঈদে ‘না’, যোগ দিবসে সেই রেড রোড আটকেই প্রধানমন্ত্রীর অনুষ্ঠান!

সাধারণ মানুষের অসুবিধা করে কোনও ধর্মীয় অনুষ্ঠান করা যাবে না। বাংলায় ক্ষমতা দখলের পরে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নেতৃত্বে...