Monday, March 16, 2026

বিজেপি শাসিত উত্তরাখণ্ডে ব্যাপক নিয়োগ দুর্নীতি, বিক্ষোভ ঠেকাতে জারি কার্ফু

Date:

Share post:

ব্যাপক নিয়োগ দুর্নীতি(Corraption) বিজেপি শাসিত উত্তরাখণ্ডে(Uttarakhand)। পুলিশ, ক্লার্ক-সহ একাধিক ক্ষেত্রে নিয়োগে দুর্নীতির ঘটনায় প্রতিবাদে গর্জে হয়ে উঠলেন উত্তরাখণ্ডের চাকরিপ্রার্থীরা। বিক্ষোভ ঠেকাতে এবার কার্ফু জারি করল উত্তরাখণ্ড পুলিশ(Uttarakhand Police)। এমনকি প্রতিবাদীদের বিক্ষোভে পাথর ছোঁড়া, লাঠিচার্জ করছে পুলিশ। সবমিলিয়ে অগ্নিগর্ভ উত্তরাখণ্ড।

রাজ্যের পুলিশ, ক্লার্ক-সহ একাধিক ক্ষেত্রে নিয়োগের সময়ে বড়সড় দুর্নীতি হয়েছে, এই অভিযোগে বৃহস্পতিবার থেকেই উত্তপ্ত হয়ে ওঠে দেরাদুন। চাকরিপ্রার্থী একজোট হয়ে প্রতিবাদ কর্মসূচি শুরু করেন। বিক্ষোভ থামাতে পাল্টা আক্রমণে নামে পুলিশ। প্রতিবাদীদের লক্ষ্য করে পাথর ছোঁড়ার অভিযোগ ওঠে পুলিশের বিরুদ্ধে। গুরুতর আহত হন প্রতিবাদীদের অনেকেই। তাদের পালটা আক্রমণে পুলিশকর্মীরাও আহত হয়েছেন বলে জানা গিয়েছে। শুক্রবারও পরিস্থিতি বেলাগাম হতে পারে আশঙ্কা করে দেরাদুনের (Dehradun) প্যারেড গ্রাউণ্ডের তিনশো মিটার পর্যন্ত কারফিউ জারি করা হয়েছে প্রশাসনের তরফে। এই দুর্নীতির ঘটনায় সিবিআই তদন্তের দাবি জানানো হয়েছে কংগ্রেসের তরফে। পাশাপাশি বৃহস্পতিবার বিক্ষোভ থামাতে পুলিসের ভুমিকার তীব্র নিন্দা করা হয়েছে কংগ্রেসের তরফে।

উল্লেখ্য, উত্তরাখণ্ডের স্টেট স্টাফ সিলেকশন কমিটির একাধিক পরীক্ষায় দুর্নীতির অভিযোগ ওঠে। তারপর আগস্ট মাসেই সমস্ত পরীক্ষার ফলাফল বাতিল করে দেন রাজ্যের মুখ্যমন্ত্রী পুস্কর সিং ধামি। বৃহস্পতিবার বিক্ষোভ শুরু হওয়ার পর তিনি বলেন, “এই ঘটনার বিশদ তদন্ত চলছে। ইতিমধ্যেই ২০ জনকে দুর্নীতির অভিযোগে গ্রেফতার করা হয়েছে।” যদিও এই দুর্নীতিতে সরাসরি বিজেপির শীর্ষ স্থানীয় নেতৃত্ব জড়িত বলে অভিযোগ তুলেছে কংগ্রেস। সবমিলিয়ে নিয়োগ দুর্নীতির ঘটনায় সরগরম বিজেপি সাসিত উত্তরাখণ্ড।

spot_img

Related articles

অস্কার ২০২৬-এর ‘ইন মেমোরিয়াম’ বিভাগে নাম নেই ধর্মেন্দ্রর! ভারতীয় সিনেপ্রেমীদের মধ্যে অসন্তোষ

  বিশ্বের অন্যতম বড় চলচ্চিত্র পুরস্কার অনুষ্ঠান অস্কার ২০২৬-এর 'ইন মেমোরিয়াম'। লস অ্যাঞ্জেলসে রবিবার রাতে হলিউড ছাড়াও বিভিন্ন দেশের...

‘সকলকে ক্ষমা করে বিদায় নাও’, হরিশকে শেষ আদর পরিবারের

চোখের সামনে ছেলেকে ১৩ বছর ধরে যন্ত্রণার সঙ্গে লড়তে দেখেছেন। সবরকম চেষ্টা করেও কোমার ' লাইফ সাপোর্ট' থেকে...

আজই বামেদের প্রার্থী তালিকা ঘোষণা! তাড়াহুড়ো নিয়ে খোঁচা কুণালের

বাংলায় নির্বাচনের দিন ঘোষণার ২৪ ঘণ্টার মধ্যেই প্রার্থী তালিকা ঘোষণা করতে চলেছে বামফ্রন্ট। সোমবার, বেলা তিনটে নাগাদ মুজফ্ফর...

যুদ্ধ নিয়ে AI কন্টেন্ট! ইউএই-তে গ্রেফতার ১৯ ভারতীয়

পশ্চিম এশিয়ায় যুদ্ধ নিয়ে ভুয়ো পোস্ট। সংযুক্ত আরব আমিরশাহিতে গ্রেফতার ১৯ ভারতীয়-সহ ৩৫ জন। ২৮ ফেব্রুয়ারি ইজরায়েল ও...