Wednesday, May 6, 2026

বিত*র্কের মাঝে জমি মিউটেশনের আবেদন অমর্ত্যর, ২০ ফেব্রুয়ারি শুনানির সম্ভাবনা

Date:

Share post:

নোবেল জয়ী অমর্ত্য সেনের সঙ্গে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের জমি সংক্রান্ত বিবাদ এখনও চলছে। সেই বিতর্কের মাঝেই নিজের নামে জমি মিউটেশনের আবেদন করেছেন অমর্ত্য সেন। তাঁর তরফে বোলপুর বিএলআরও অফিসে যোগাযোগ করা হয়। আগামী ২০ ফেব্রুয়ারি মিউটেশনের শুনানির সম্ভাবনা রয়েছে বলে জানা গিয়েছে।

সম্প্রতি, বিশ্বভারতী ও অমর্ত্য সেনের জমি বিবাদ নিয়ে উত্তপ্ত রাজনীতির ময়দানও। বিশ্বভারতীর উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তীর অভিযোগ, অমর্ত্য সেন ১৩ ডেসিম্যাল জমি দখল করে রেখেছেন। এমনকি, উপাচার্য সীমা লঙ্ঘন করে অমর্ত্য সেনকে ব্যক্তিগত পর্যায়ে আক্রমণ করেন।

এরপর মুখ্যমন্ত্রী বীরভূম সফরে গিয়ে একটি পর্বে বোলপুরে “প্রতীচী” অর্থাৎ অর্মত্য সেনের বাড়িতে গিয়ে পাশে দাঁড়িয়েছেন নোবেলজয়ীর। এরপর মুখ্যমন্ত্রীর বিরুদ্ধেও রাজনৈতিক প্রণোদিতভাবে বিশ্বভারতীর তরফে আপত্তিকর বিবৃতি দেওয়া হয়। যা নিয়ে প্রবল রাজনৈতিক বিতর্ক শুরু হয়।

ফের জমি নিয়ে অমর্ত্য সেনকে নোটিশ পাঠায় বিশ্বভারতী কর্তৃপক্ষ। সেই চিঠিতে ২দিন সময় বেঁধে দেওয়া হয়। এই সময়ের মধ্যেই জমির সীমানা নির্দিষ্ট করার দিনক্ষণ জানতে চায় বিশ্বভারতী। যৌথভাবে জমি জরিপের কথাও বলা হয়েছিল নোটিশে। তবে কিছুক্ষণের মধ্যে সেটি প্রত্যাহারও করে নেওয়া হয়।

বিতর্কের মাঝে গতকাল, শুক্রবার বোলপুর বিএলআরও অফিসে যান অমর্ত্য সেনের প্রতিনিধি। নোবেলজয়ী নিজের নামে জমি মিউটেশন করাতে চান বলেই আবেদন জানানো হয়। আগামী ২০ ফেব্রুয়ারি শুনানির সম্ভাবনা। ওইদিন অমর্ত্য সেনকে সশরীরে হাজির থাকতে হবে। তাঁকে সঙ্গে নিয়ে যেতে হবে জমির সমস্ত নথিপত্র।

আরও পড়ুন:পথ দুর্ঘ*টনায় বাইক আরোহীর মৃ*ত্যু ঘিরে র*ণক্ষেত্র জলপাইগুড়ি

 

 

Related articles

অবনমন বন্ধ না করলে আইনি পদক্ষেপ, AIFF-কে চিঠি মহমেডানের

অস্বাভাবিক ও সংক্ষিপ্ত মরশুমে অবনমন চালু করা অন্যায় এবং খেলাধুলার ন্যায্যতার বিরুদ্ধে! এই মর্মে সর্ব ভারতীয় ফুটবল ফেডারেশনকে...

শুভেন্দুর সঙ্গে দুই ডেপুটি, তাঁরা কারা?

উত্তরপ্রদেশ বিহার বা মহারাষ্ট্র মডেলেই বাংলায় মন্ত্রিসভা গঠন করতে চলেছে ভারতীয় জনতা পার্টি (BJP)। অর্থাৎ মুখ্যমন্ত্রী (Chief Minister)...

পঁচিশে বৈশাখ বিগ্রেডে শপথ, মোদি-শাহসহ থাকবেন ২০ রাজ্যের মুখ্যমন্ত্রী: নবান্নে মুখ্যসচিবের সঙ্গে বৈঠক শমীকের

সংখ্যা গরিষ্ঠ দল হিসেবে এবার সরকার গঠন করবে বিজেপি (BJP)। এখন প্রশ্ন কবে, কোথায়, কখন শপথগ্রহণ? মুখ্যমন্ত্রীই বা...

ইডির দফতরে হাজিরা দিলেন না সুজিত ও রথীন

পুরনিয়োগ মামলায় ইডি-র (ED) তলবে হাজির হলেন না রাজ্যের দুই হেভিওয়েট নেতা তথা বিদায়ী মন্ত্রী সুজিত বসু (Sujit...