Thursday, June 4, 2026

রাজনৈতিক মদতে হেনস্থা, এবার বিশ্বভারতীকে কড়া চিঠি অমর্ত্যর আইনজীবীর

Date:

Share post:

জমি জটিলতা নিয়ে বিবাদ-বিতর্ক অব্যাহত। আর সেই
বিতর্কের মাঝেই এবার বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে কড়া চিঠি দিলেন নোবেলজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেন।

তাঁর নোবেল জয়ের সত্যতা নিয়ে প্রশ্ন তোলা হয়েছে, উদ্দেশ্যপ্রণোদিতভাবে তাঁকে হেনস্তা করা হচ্ছে, ক্ষমা চাইতে হবে, এই মর্মে অমর্ত্য সেনের আইনজীবী চিঠি দিয়েছেন বিশ্বভারতী কর্তৃপক্ষকে।

রবীন্দ্রনাথের সময়েই শান্তিনিকেতনে ১৩৮ ডেসিমেল জমির উপর “প্রতীচী” নামের বাসভবনটি তৈরি করেছিলেন অমর্ত্য সেনের দাদু বিখ্যাত শিক্ষাবিদ ক্ষিতিমোহন সেন। আচমকা এই বাড়ির জমি নিয়ে অতিসক্রিয় হয়ে উঠেছেন বিশ্বভারতীর
উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তী। নিয়মানুযায়ী ১২৫ ডেসিমেল জমি লিজ দিয়ে সেসময় বিশ্বভারতীর কর্মী, আধিকারিকদের থাকার অনুমতি দেওয়া হয়েছে। খুব কম সময়ের জন্য হলেও ক্ষিতিমোহন সেন বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ছিলেন। সেই হিসেবে তিনিও ওই জমির অধিকারী। এখন বিশ্বভারতীর দাবি, ১২৫ ডেসিমেলের জায়গায় যে ১৩৮ ডেসিমেল জমির উপর দাঁড়িয়ে “প্রতীচী”, অতিরিক্ত সেই ১৩ ডেসিমেল জমিটি বেআইনিভাবে অধিকৃত।

অমর্ত্য সেনের দাবি, বিশ্বভারতীর তৈরি করা জমি জটের নেপথ্যে রাজনৈতিক মদত রয়েছে। কেন্দ্রের বিরোধিতা করেন বলেই তাঁর বাড়ি কেড়ে নেওয়ার চেষ্টা করা হচ্ছে।

আরও পড়ুন- কাউন্সিলর হলেও ভোলেননি ‘পূর্বাশ্রম’! তৃণমূল কাউন্সিলরের জীবনযাত্রা দেখে মুগ্ধ সকলেই

 

 

Related articles

পথে নামছে ককরোচ পার্টি: নেতৃত্বে দীপকের পাশে সোনম ওয়াংচু

সোশ্যাল মিডিয়ার পরে এবার পথে নেমে ভারতের ছাত্রসমাজ ও যুবসমাজের দাবি তুলে ধরতে চলেছে ককরোচ জনতা পার্টি। সেই...

জীবনতলায় NIA: ছেলেকে নিয়ে প্রাক্তন বিধায়ক শওকতের খোঁজে আধিকারিকরা

আবারও রাজ্যে সক্রিয় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনআইএ। ভাঙড়ে বিস্ফোরণের ঘটনায় এবার প্রাক্তন তৃণমূল বিধায়ক শওকত মোল্লার খোঁজে বৃহস্পতিবার...

কুয়েতের বিমানবন্দরে ড্রোন হামলায় নিহত ভারতীয়, নিন্দায় ভারত

পশ্চিম এশিয়ার যুদ্ধে ফের বলি এক ভারতীয়ের। ইরান-আমেরিকা যুদ্ধে নতুন করে যে ইন্ধন ইজরায়েল জুগিয়েছে, এবার তার খেসারতন...

রাজ্যে শিল্প ও কর্মসংস্থানের নয়া সুযোগ! নবান্নে বৈঠক শুভেন্দু-আদানির

দায়িত্বভার গ্রহণের এক মাসের মধ্যেই মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে বৈঠক করলেন দেশের বিশিষ্ট শিল্পপতি গৌতম আদানি। বুধবার নবান্নে...