Thursday, May 14, 2026

কোনও শিক্ষককে মেয়েদের স্কুলে বদলি করা যাবে না! নয়া গাইডলাইনে আর কী জানাল স্কুল শিক্ষা দফতর

Date:

Share post:

কলকাতা হাইকোর্টের (Calcutta High Court) নির্দেশ মেনে শিক্ষকদের বদলি নিয়ে সাতদফার নতুন গাইডলাইন (Guideline) প্রকাশ করল স্কুল শিক্ষা দফতর। আর গাইডলাইন অনুযায়ী, কোনও শিক্ষককে মেয়েদের স্কুলে বদলি করা যাবে না! এই নির্দেশিকা জারি হতেই তা নিয়ে আলোচনা শুরু হয়। তবে, গাইড লাইনে স্কুলের ছাত্রছাত্রী (Student) ও শিক্ষকশিক্ষিকার (Teacher) অনুপাত বজায় রাখার উপর জোর দেওয়া হয়েছে ।

*একনজরে নয়া গাইড লাইন-*

• প্রতিটি স্কুলে ছাত্রছাত্রী ও শিক্ষকশিক্ষিকার অনুপাত বজায় রাখতে হবে।

• যে সব স্কুলে পড়ুয়ার তুলনায় শিক্ষক-শিক্ষিকার সংখ্যা বেশি, সেখান থেকে কম শিক্ষকশিক্ষিকার স্কুলগুলিতে বদলি করতে হবে।

• শিক্ষকের ঘাটতির কারণে যে সব স্কুলে সমস্যা দেখা দিয়েছে, সেই সব স্কুলে অগ্রাধিকারের ভিত্তিতে শিক্ষক-শিক্ষিকাদের পাঠানোর কথা বলা হয়েছে।

• নতুন যাঁরা চাকরি পেয়েছেন, তাঁদের শিক্ষক-শিক্ষিকা কম রয়েছে, এমন স্কুলে পাঠাতে বলা হয়েছে।

• জেলার যে স্কুলে শিক্ষকের সংখ্যা বেশি, সেখানকার শিক্ষককে ওই জেলারই কম শিক্ষক থাকা স্কুলে বদলি করা যেতে পারে।

• কোনও শিক্ষককে মেয়েদের স্কুলে বদলি করা যাবে না।

• বদলির সময় শিক্ষক-শিক্ষিকাদের ঠিকানার কথাও মাথায় রাখতে হবে।

• বদলির সময় শিক্ষক-শিক্ষিকাদের বাসস্থানের ঠিকানাও মাথায় রাখতে হবে।

• তা যদি মানা সম্ভব না হয়, তবে সেই জোন-এর অধীনে কোনও স্কুলে বদলি করতে হবে।

• বদলির সময় শিক্ষকশিক্ষিকার পড়ানোর বিষয় এবং মাধ্যম যাতে একই থাকে, তাও মাথায় রাখতে হবে।

যাঁদের অবসরের ২ বছর বা তার কম সময় বাকি রয়েছে, যাঁদের শারীরিক প্রতিবন্ধকতা রয়েছে, যাঁদের বাড়িতে ছোট সন্তান রয়েছে, গাইডলাইনে তাঁদের বদলি না করার কথা বলা হয়েছে।

আরও পড়ুন- রাজনৈতিক মদতে হেনস্থা, এবার বিশ্বভারতীকে কড়া চিঠি অমর্ত্যর আইনজীবীর

কোন স্কুলে শিক্ষকের সংখ্যা কম, কোথায় বেশি রয়েছে, সেই সংক্রান্ত তথ্য সংশ্লিষ্ট জেলার ডিআই-কে স্কুল শিক্ষা দফতরকে জানাতে হবে বলেও গাইড লাইনে বলা হয়েছে।

 

 

Related articles

উচ্চমাধ্যমিকের মেধা তালিকার প্রথম দশে কলকাতার ৪ পরীক্ষার্থী 

বৃহস্পতিবার সকালে উচ্চ মাধ্যমিক ২০২৬ সালের ফলাফল (HS Result) প্রকাশিত হয়েছে। জেলা নিরিখে শীর্ষস্থানে রয়েছে পূর্ব মেদিনীপুর। তবে...

ক্যানসারের অন্ধকার পেরিয়ে মেধাতালিকার আলোয় নিমতার অদ্রিজা

মারণ রোগের সঙ্গে দীর্ঘ লড়াই পেরিয়ে জীবনের পরীক্ষায় আগেই জয় ছিনিয়ে নিয়েছিলেন। এ বার সেই অদম্য লড়াইয়ের সাফল্য...

প্রয়াত প্রাক্তন বাম সাংসদ-বিধায়ক সুধাংশু শীল, শোকজ্ঞাপন বিমান-সেলিমের

প্রয়াত প্রাক্তন বাম সাংসদ-বিধায়ক সুধাংশু শীল (Sudhangshu Seal)। বৃহস্পতিবার ভোররাতে কলকাতার বেসরকারি হাসপাতালে মৃত্যু হয় এই CPIM নেতার।...

ইডি দফতরে হাজিরা শান্তনুর, আর্থিক তছরুপ মামলায় চলছে জিজ্ঞাসাবাদ 

বারবার নোটিশ পাঠিয়ে তলবের করার পরও হাজিরা এড়িয়ে যাওয়া কলকাতা পুলিশের ডেপুটি কমিশনার শান্তনু সিনহা বিশ্বাস (DCP Shantanu...