Tuesday, May 12, 2026

Breakfast Sports : ব্রেকফাস্ট স্পোর্টস

Date:

Share post:

১) ভারত-অস্ট্রেলিয়া প্রথম টেস্ট। মাত্র আড়াই দিনেই অজিদের বিরুদ্ধে প্রথম টেস্ট ম‍্যাচ জয় করল রোহিত শর্মার দল। বোলারদের দাপটে অজিদের বিরুদ্ধে ইনিংস ও ১৩২ রানে জিতল টিম ইন্ডিয়া। দ্বিতীয় ইনিংসে ভারতের হয়ে পাঁচ উইকেট নেন রবীচন্দ্রন অশ্বিন।

২) অজিদের বিরুদ্ধে ম‍্যাচ জিতে উচ্ছসিত ভারত অধিনায়ক রোহিত শর্মা। দলের ভালো খেলার রহস্য সামনে আনলেন তিনি। ম‍্যাচ শেষে রোহিত বলেন, সিরিজ গুরুত্বপূর্ণ উপায়ে আমরা শুরু করলাম। খুশি যে দলের হয়ে আমি পারফর্ম করতে পেরেছি।

৩) হাতে মলম লাগানোর কারণে আইসিসির কাছ থেকে শাস্তি পেলেন রবীন্দ্র জাদেজা। ভারত-অস্ট্রেলিয়া প্রথম টেস্টের প্রথম দিনে প্রথম ইনিংসে বল করার সময় মহম্মদ শামি এবং মহম্মদ সিরাজকে দেখা যায় জাদেজার হাতে  মলমের মতো কিছু দিতে। আর সেই কারণেই শাস্তি পেলেন জাড্ডু।

৪) আজ মহিলা টি-২০ বিশ্বকাপে খেলতে নামছে ভারতীয় দল। কিন্তু তার আগে পাকিস্তান ম্যাচ থেকে ছিটকেই গেলেন স্মৃতি মন্ধানা। দলের সহ-অধিনায়কের ছিটকে যাওয়ার খবর জানিয়েছেন কোচ হৃষীকেশ কানিতকর নিজেই।

৫) সন্তোষ ট্রফির মূলপর্বের প্রথম ম‍্যাচেই আটকে গেল বাংলা। শনিবার ভুবনেশ্বরে দিল্লির সঙ্গে ২-২ গোলে ড্র করল বিশ্বজিৎ ভট্টাচার্যের দল। বাংলার হয়ে জোড়া গোল অধিনায়ক নরহরি শ্রেষ্ঠার।

আরও পড়ুন:Breakfast news : ব্রেকফাস্ট নিউজ

 

 

 

Related articles

রুটিন চেকআপে হাসপাতালে সুব্রত বক্সী

শারীরিক পরীক্ষার জন্য হাসপাতালে ভর্তি হলেন তৃণমূল কংগ্রেসের রাজ্য সভাপতি সুব্রত বক্সী। সোমবার কলকাতার একটি বেসরকারি হাসপাতালে তাঁকে...

ক্ষমতায় এসেই বিজেপির জুমলা! ঘোষণার আগেই শুরু সরকারি প্রকল্পের প্রচার 

সরকারে এসেই বিজেপির জুমলা রাজনীতি শুরু বাংলায়। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী নিজেই ঘোষণা করেছিলেন, শুধু মুখে ঘোষণা করেই কোনও...

ক্ষমতা হাতে পেয়েই অবস্থান বদল! মমতার সামাজিক প্রকল্প চালিয়ে যাবেন শুভেন্দু

ভোটের ময়দানে যা ছিল ‘ডোলের রাজনীতি’, প্রশাসনিক চেয়ারে বসতেই তার নাম হয়ে গেল ‘জনকল্যাণ’। রাজনৈতিক অবস্থানের এই ভোলবদল...

টানা ৯ ঘন্টা জেরা! পুর দুর্নীতি মামলায় ইডির হাতে গ্রেফতার সুজিত বসু

টানা ৯ ঘণ্টা জেরার পর পুর দুর্নীতি মামলায় ইডির হাতে গ্রেফতার হলেন রাজ্যের প্রাক্তন দমকল মন্ত্রী সুজিত বসু।...