Sunday, May 17, 2026

বজরংবলিকে নোটিশ! রেলের কাণ্ড দেখে চক্ষু চড়কগাছ

Date:

Share post:

জমি জবরদখলের (Expropriation of Land) অভিযোগ। এবার বজরংবলিকে (Bajrangbali) আইনি চিঠি দিল ভারতীয় রেল (Indian Railways)। হ্যাঁ, শুনতে অবাক লাগলেও এটাই সত্যি। পাশাপাশি রেলের তরফে সাফ জানানো হয়েছে, অবিলম্বে জবরদখল করা জমি ছেড়ে না দিলে নেওয়া হবে আইনি ব্যবস্থা। এমনই নোটিশ (Legal Notice) রেলের তরফে দেওয়া হয়েছে। মধ্যপ্রদেশের (Madhya Pradesh) মোরেনার সবলগড় শহরের ঘটনা। তবে বিষয়টি নজরে আসার পরই ভুল সংশোধন করে নোটিশ প্রত্যাহার করা হয়েছে রেলের তরফে।

তবে রেলের এমন ভুল নতুন কিছু নয়। এর আগেও একাধিক দেবদেবীর নামে চিঠি পাঠিয়েছে রেল। যা নিয়ে বিতর্কও কম হয়নি। বড়সড় প্রশ্নের মুখে পড়তে হয় ভারতীয় রেলকে। জানা গিয়েছে মধ্যপ্রদেশের সবলগড়ে রেলের জমির মধ্যে একটি বজরংবলির মন্দির রয়েছে। আর রেলের জমি জবরদখল করে ওই মন্দিরটি তৈরি করা হয়। আর সম্প্রতি সেই মন্দিরের গায়েই নোটিশ টাঙিয়ে দেন রেলের আধিকারিকরা। যেহেতু মন্দিরটি হনুমানের, আর সেকারণে বজরংবলির নাম করেই চিঠিটি পাঠানো হয়েছে। গত ৮ ফেব্রুয়ারি দেওয়া ওই নোটিশে রেলের পক্ষ থেকে বজরংবলিকে হুঁশিয়ারি দিয়ে বলা হয়, জবরদখল করা জমি ছেড়ে না দিলে কড়া আইনি পদক্ষেপের মুখে পড়তে হবে৷ আর তার জবাব দিতে হবে বজরংবলিকেই।

তবে এমন নোটিশ সামনে আসতেই বিষয়টি ভাইরাল (Viral) হতে বেশি সময় লাগেনি। আর তারপরই নেটিজেনদের সমালোচনার মুখে পড়তে হয়েছে ভারতীয় রেলকে। এরপরই তড়িঘড়ি নিজেদের ভুল বুঝতে পেরে ওই নোটিশটি সরিয়ে নেওয়া হয়৷ তবে বিষয়টি ধামাচাপা দিতে রেলের এক আধিকারিক জানিয়েছেন, ওই মন্দিরের পুরোহিতকে উদ্দেশ্য করে নতুন নোটিশ পাঠানো হয়েছে।

 

 

Related articles

এখনই অতিমারী নয়: ইবোলা রোগ মহামারী, ঘোষণা WHO-এর

আফ্রিকার দুই দেশে ইবোলা রোগে দ্রুত মৃত্যুর ঘটনায় এবার ইবোলাকে মহামারী ঘোষণা করে স্বাস্থ্যক্ষেত্রে জরুরি অবস্থা (Global Health...

মাতৃহারা লিয়েন্ডার, প্রয়াত ভারতীয় মহিলা বাস্কেটবল দলের প্রাক্তন অধিনায়ক

প্রাক্তন আন্তর্জাতিক বাস্কেটবল খেলোয়াড় এবং লিয়েন্ডার পেজের (Leander Paes) মা জেনিফার(Jennifer )পেজ প্রয়াত। ক‍্যানসারে আক্রান্ত ছিলেন। তাঁর অস্ত্রোপচারও...

‘কচ্ছপ নীতি ও খরগোশ’, উৎপল সিনহার কলম 

এক যে ছিল কচ্ছপ, আর ছিল এক খরগোশ। ওঃ, আবার সেই প্রাচীন গপ্পো, নীতি শিক্ষে ! হ্যাঁ হ্যাঁ, খুব মনে...

নাবালিকাকে যৌন নিগ্রহ: গ্রেফতার কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর ছেলে!

কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বন্দি সঞ্জয় কুমারের ছেলের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা এড়ানো গেল না। শেষ পর্যন্ত তেলেঙ্গানা পুলিশের হাতে...