Monday, April 6, 2026

লোকসানের জেরে দেশের ২২৫ শহর থেকে ব্যবসা গোটাচ্ছে Zomato, চাকরি হারাবেন অনেকেই

Date:

Share post:

লড়াইয়ের বাজারে লাগাতার লোকসানের মুখে পড়ে এবার ব্যবসা কোটানোর পথে হাঁটলো অনলাইন ফুড ডেলিভারি সংস্থা Zomato। সংস্থার দাবি ২০০ বেশি শহর থেকে বর্তমানে জোম্যাটোর সেভাবে সাড়া পাওয়া যাচ্ছে না। এই সমস্ত জায়গা থেকে ব্যবসা মোটামুটি বিষয় চিন্তাভাবনা করা হচ্ছে। বলার অপেক্ষা রাখে না জোম্যাটোর এহেন পদক্ষেপে চাকরি হারাবেন সংস্থার বহু কর্মী।

সদ্য প্রকাশিত বার্ষিক রিপোর্টে দেখা গিয়েছে, অক্টোবর-ডিসেম্বর ত্রৈমাসিকে তাদের আয় হয়েছে ১৯৪৮ কোটি টাকা হয়েছে। যার ফলে অন্তত ৩৪৬ কোটি টাকার লোকসান হয়েছে। যা গত ত্রৈমাসিকের তুলনায় অনেকটাই বেশি। এরপরই সংস্থার তরফে সিদ্ধান্ত নেওয়া হয় দেশের ২২৫ শহর থেকে ব্যবসা গুটিয়ে নেবে তারা। কারণ এই সমস্ত শহর গুলিতে অনলাইন খাবার ডেলিভারির চাহিদা অনেক কমে গিয়েছে। যদিও কোন কোন শহর থেকে ব্যবসা সরিয়ে নেওয়া হচ্ছে তার কোনও স্পষ্ট তালিকা প্রকাশ্যে আনা হয়নি।

উল্লেখ্য, ২০২১-২২ সালে দেশের এক হাজার শহরে ব্যাবসা চালাচ্ছিল। সম্প্রতি ৮০০ নতুন পদে নিয়োগের কথা ঘোষণা করেছিলেন জোম্যাটোর সিইও। যখন প্রায় সমস্ত তথ্যপ্রযুক্তি সংস্থা কর্মী ছাঁটাই করছে, সেই সময় উলটো পথে হেঁটেছিল জোম্যাটো। কিন্তু এবার উলটো দুই শতাধিক শহর থেকে ব্যবসা গোটাচ্ছে তারা। যার জেরে কাজ হারাতে পারেন বহু কর্মীই। এর আগে অবশ্য লোকসানের জেরে ৮ থেকে ১০ শতাংশ কর্মী ছাঁটাই করেছিল সুইগি সংস্থা।

Related articles

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...