Saturday, June 27, 2026

বিধানসভায় স্পিকারকে ‘অপমান’! শুভেন্দুকে স্বাধিকারভঙ্গের নোটিশ, বিরোধী দলনেতার হয়ে ক্ষমা প্রার্থনা মুখ্যমন্ত্রীর

Date:

Share post:

বিধানসভায় বাজেট অধিবেশনের রাজ্যপালের ভাষণের উপর ভাষণ ঘিরে তুমুল গোলমাল। বিজেপি (BJP) বিধায়কদের হৈ-হট্টগোলে সোমবার উত্তপ্ত রাজ্য বিধানসভা। এদিন প্রথমে বলতে উঠে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর (Biman Banerjee) স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়কে (Biman Banerjee) অপমান করেন। তার জেরে শুভেন্দুর বিরুদ্ধে স্বাধিকারভঙ্গের নোটিশ দেন স্পিকার (Speaker)। শুভেন্দুর হয়ে স্পিকারের কাছে ক্ষমা চান মুখ্যমন্ত্রী।

শুভেন্দুর অভিযোগ, “রাজ্যপালকে দিয়ে মিথ্যা তথ্য দেওয়ানো হচ্ছে বিধানসভা।” রাজ্যপালের বক্তব্যে দুর্নীতি এবং সন্ত্রাসের প্রসঙ্গও ছিল না বলে দাবি বিরোধী দলনেতার। সেই সময় তাঁর সঙ্গে কথা কাটাকাটি হয় বিমান বন্দ্যোপাধ্যায়ের। নিজের বক্তব্য শেষ না করেই অধ্যক্ষকে লক্ষ্য করে শুভেন্দু কুৎসিত অঙ্গভঙ্গি করেন বলে অভিযোগ। “স্পিকার হায় হায়” বলে চিৎকার করে ওয়াকআউট করে বিরোধীদল।

স্পিকার অভিযোগ করেন, তাঁর সঙ্গে দুর্ব্যবহার করেছেন বিরোধী দলনেতা। এরপরেই শুভেন্দুর বিরুদ্ধে স্বাধিকার প্রস্তাব আনার কথা ঘোষণা করেন বিমান। রাজ্যপালের ভাষণ নিয়ে জবাবি বক্তব্য রাখতে উঠে শুরুতেই স্পিকারের কাছে বিরোধী দলনেতার আচরণের জন্য তাঁর হয়ে ক্ষমা চান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)।

 

 

Related articles

কুণাল-কল্যাণ-মহুয়াদের নীতিগত অবস্থানকে কুর্নিশ জহর সরকারের

দলের বিরুদ্ধে অভিযোগ জানিয়ে তৃণমূলের রাজ্যসভার সাংসদ পদ ছাড়ছিলেন প্রাক্তন আমলা জহর সরকার (Jawhar Sarkar)। এবার বিধানসভা নির্বাচনের...

জন্মদিনে রুক্মিণীর জন্য কী বিশেষ বার্তা ‘বাইক অ্যাম্বুল্যান্স দাদা’র!

অভিনেত্রী রুক্মিণী মৈত্রর (Rukmini Maitra) জন্মদিনে সকাল থেকেই অনুগামীদের শুভেচ্ছা বার্তাই ভরে উঠে সোশ্যাল মিডিয়া (Social Media)। তবে...

গ্রেফতার হবেন প্রাক্তন মেয়র? তারাতলা বিপর্যয়ে ফিরহাদ-সহ ২ কাউন্সিলরের বিরুদ্ধে থানায় অভিযোগ

আর কিছুক্ষণের মধ্যেই কি গ্রেফতার হবেন প্রাক্তন মেয়র ফিরহাদ হাকিম! তারাতলায় নির্মীয়মাণ গোডাউন বিপর্যয়ের ঘটনায় এবার আইনি বিপাকে...

যুদ্ধবিরতিতেও থামেনি সংঘাত! ফের মুখোমুখি ইরান-আমেরিকা

যুদ্ধবিরতির পর আবারও মুখোমুখি ইরান-আমেরিকা (Iran-US), বাড়ছে মধ্যপ্রাচ্যের (Middle East)উত্তেজনা। ইরানের (Iran) অভিযোগ, তাদের দক্ষিণ উপকূলের নজরদারি কেন্দ্রগুলিতে...