Thursday, May 14, 2026

সরকারি নথি থেকেই ‘উধাও’ আম্বেদকরের পদত্যাগপত্র! প্রশ্নের মুখে কেন্দ্রের ‘উদাসীনতা’

Date:

Share post:

সরকারি নথি (Government Official Documents) থেকে উধাও স্বাধীন ভারতের প্রথম আইনমন্ত্রী বি আর আম্বেদকরের (Law Minister B R Ambedkar) পদত্যাগপত্র (Resignation Letter)। হ্যাঁ, সম্প্রতি এমন খবরই প্রকাশ্যে এসেছে। আর এই খবর সামনে আসার পরই শুরু হয়েছে চর্চা। সম্প্রতি রাষ্ট্রপতির সচিবালয় (President Secretariat) কেন্দ্রীয় তথ্য কমিশনকে (Central Information Comission) লিখিতভাবে নিশ্চিত করেছে বহু খোঁজাখুঁজি করলেও আম্বেদকরের ওই নথিটি খুঁজে পাওয়া যায়নি। তবে কীভাবে এমন একজন বিশিষ্ট মানুষের এত গুরুত্বপূর্ণ নথি কেন্দ্রীয় সরকারের দফতর থেকে একেবারেই উধাও হয়ে গেল তা নিয়ে ইতিমধ্যেই সরব হয়েছে বিরোধীরা।

উল্লেখ্য, ২০০৫ সালের তথ্যের অধিকার আইনের (Right to Information) অধীনে দায়ের করা একটি মামলার পিটিশন (Petition) থেকে এমন চাঞ্চল্যকর তথ্য প্রকাশ্যে এসেছে। সম্প্রতি এক আবেদনকারী রাষ্ট্রপতির সচিবালয়, প্রধানমন্ত্রীর কার্যালয় এবং মন্ত্রী পরিষদের সচিবালয়ে চিঠি লিখেছিলেন। তিনি মূলত বি আর আম্বেদকারের পদত্যাগের কারণ জানার জন্যই এই আবেদন করেন। কিন্তু তাঁকে সাফ জানিয়ে দেওয়া হয় সেই পদত্যাগ পত্রটি হারিয়ে গিয়েছে। তবে প্রধানমন্ত্রীর কার্যালয় বিষয়টি মন্ত্রী পরিষদের সচিবালয়ে স্থানান্তরিত করে এবং তারপরই সাফ জানিয়ে দেওয়া হয় ১৯৫১ সালের ১১ অক্টোবর আম্বেদকারের আইনমন্ত্রী হিসাবে সরকারিভাবে কার্যকালের মেয়াদ শেষ হয়। তবে ঠিক কবে তিনি পদত্যাগপত্র জমা দিয়েছিলেন তা এখনও স্পষ্ট করে জানাতে পারেনি কেন্দ্র। এরপরই কেন্দ্রীয় মন্ত্রী পরিষদ সচিবালয়ের প্রধান তথ্য আধিকারিক সাফ জানিয়ে দেন এই বিষয়ে অন্য কোনও তথ্য অফিসে উপলব্ধ নেই।

তবে এরপরই সঠিক তথ্য না পেয়ে কেন্দ্রীয় ৩টি দফতরের বিরুদ্ধে কেন্দ্রীয় তথ্য কমিশনের কাছে অভিযোগ দায়ের করেন। তাঁর অভিযোগ, আম্বেদকারের পদত্যাগপত্র পিএমও (PMO) বা রাষ্ট্রপতির সচিবালয়ের নথিতে থাকা উচিত কিন্তু তা খুঁজে পাওয়া যাচ্ছে না।

 

 

Related articles

প্রকাশিত হল উচ্চমাধ্যমিকের ফলাফল, পাশের হার ৯১.২৩ শতাংশ

চলতি বছরের উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফলাফল (HS Result) প্রকাশিত হল। পাশের হার ৯১.২৩ শতাংশ। উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের...

হাইকোর্টে আইনজীবীর পোশাকে মমতা

বৃহস্পতিবার সকালে আইনজীবীর পোশাকে কলকাতা হাইকোর্টে হাজির মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। শীর্ষণ্য বন্দ্যোপাধ্যায়ের দায়ের করা রাজ্যে ভোট পরবর্তী...

প্রাকৃতিক দুর্যোগে বিপর্যস্ত উত্তরপ্রদেশ, লাফিয়ে বাড়ছে মৃতের সংখ্যা! 

কোথাও গাছ উপড়ে পড়েছে, কোথাও ধসে গেছে দেওয়াল, বুধবার থেকে বৃষ্টি আর কালবৈশাখী তাণ্ডবে লণ্ডভণ্ড উত্তরপ্রদেশের (Uttarpradesh) একাধিক...

আজ বিধানসভায় জয়ী প্রার্থীদের শপথ গ্রহণের দ্বিতীয় পর্ব 

ছাব্বিশের বিধানসভা নির্বাচনের জয়ী প্রার্থীদের বিধায়ক পদে শপথ গ্রহণ পর্বের (MLA's oath taking program) আজ দ্বিতীয় দিন। বুধবার...