Tuesday, May 19, 2026

বেলেঘাটায় বৃদ্ধার মর্মা*ন্তিক পরিণতি! তিনদিন ধরে মায়ের দেহ আগলে বসে মেয়ে

Date:

Share post:

কিছুদিন আগেই মৃত্যু হয়েছে মায়ের (Mother)। আর মায়ের দেহ আগলে বসে রইলেন মানসিক ভারসম্যহীন (Mentally Disabled) মেয়ে। বেলেঘাটার (Beleghata) বদন রায় লেনের ঘটনা। জানা গিয়েছে, ৯০ বছর বয়সী মায়ের দিন কয়েক আগে মৃত্যু হলেও তাঁকে নিয়ে কী করবেন, ভেবে পাননি মেয়ে। তবে সোমবার ওই বাড়ি থেকে পচা গন্ধ পেয়ে পুলিশে খবর দেন প্রতিবেশীরা। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মৃতদেহ উদ্ধার করে। পুলিশ সূত্রে খবর, মৃতার নাম নমিতা ঘোষ (Namita Ghosh)।

স্থানীয় সূত্রে খবর, বছর ৬৪-র প্রৌঢ়া ইন্দ্রাণী ঘোষাল ৯০ বছরের মাকে নিয়ে একাই থাকতেন বেলেঘাটার বদন রায় রোডে। এদিকে সোমবার প্রতিবেশীরা খবর দিলে পুলিশ বাড়ির ভিতরে ঢুকেই আঁতকে ওঠে। পুলিশের কর্তারা দেখেন বাড়িতেই পড়ে রয়েছে বৃদ্ধার দেহ। তাঁর মাথার কাছে বসে রয়েছেন মেয়ে। তিনি পুলিশকে শান্ত নির্বিকারভাবেই বলছেন, মায়ের মৃত্যু হয়েছে দিন তিনেক আগেই। পাশাপাশি দেখা যায় মায়ের গায়ে বসা মাছি তাড়াচ্ছেন তিনি।

পুলিশ সূত্রে আরও জানা গিয়েছে, বৃদ্ধার স্বামী স্বর্ণ ব্যবসায়ী ছিলেন। বছর কয়েক আগেই তিনি মারা গিয়েছেন। চরম আর্থিক সংকটের মধ্যে দিন কাটছিল পরিবারটির। তবে কিছুদিন আগেই বাড়ির কাছের কলে জল নিতে গিয়েছিলেন ওই মেয়েটি। সেসময় কলতলায় পড়ে যান। তাঁকে তুলে বাড়িতে দিয়ে আসেন প্রতিবেশীরা। তারপর থেকে তাঁকে আর বাইরে দেখা যায়নি। তারপরই সোমবার পচা গন্ধ পেয়ে সন্দেহ হয় প্রতিবেশীদের। এরপরই পুলিশে খবর দেওয়া হয়। ঘটনার তদন্ত (Investigation) শুরু করছে পুলিশ। বৃদ্ধার মৃত্যুর প্রকৃত কারণ জানতে ময়নাতদন্তে(Post Mortem) পাঠানো হয়েছে দেহ।

 

 

Related articles

সরকারি খরচে রাশ টানতে কড়া নবান্ন, দফতরগুলিকে একগুচ্ছ নির্দেশিকা মুখ্যসচিবের

রাজ্যের সমস্ত সরকারি দফতরে খরচে লাগাম টানতে এবার কড়া নির্দেশিকা জারি করল নবান্ন। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নির্দেশে জারি...

অভিষেকের বাড়িতে পুরসভার নোটিশ, বিল্ডিং প্ল্যান চেয়ে পাঠাল পুর কর্তৃপক্ষ

এবার কলকাতা পুরসভার স্ক্যানারে তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। কালীঘাট রোড এবং হরিশ মুখার্জি রোডে তাঁর দুটি বাড়ির নির্মাণ...

আরজি কর কাণ্ড: সন্দীপ ঘোষের বিরুদ্ধে এবার আইনি পদক্ষেপের অনুমতি দিল রাজ্য

আরজি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের বিরুদ্ধে আইনি পদক্ষেপ (স্যাংশন অব প্রসিকিউশন) করার অনুমতি...

ভবানীপুরের প্রতিটি ওয়ার্ডে খুলবে বিধায়কের অফিস, তবে ৭৭ নম্বরে ব্যতিক্রমী সিদ্ধান্ত শুভেন্দুর

২০২৬ সালের বিধানসভা নির্বাচনে নন্দীগ্রামের পাশাপাশি কলকাতার ঐতিহ্যবাহী ভবানীপুর কেন্দ্রেও জয়লাভ করেছেন শুভেন্দু অধিকারী। এই অভাবনীয় সাফল্যের পর...