Monday, May 18, 2026

মাধ্যমিক পরীক্ষার কারণে নয়া সিদ্ধান্ত নির্বাচন কমিশনের

Date:

Share post:

২৭ ফেব্রুয়ারি সাগরদিঘীতে উপনির্বাচন (By-election)। এদিকে, ২৩ তারিখ থেকে শুরু মাধ্যমিক পরীক্ষা। সেই কারণে সাগরদিঘী (Sagardighi) বিধানসভার উপনির্বাচনের প্রচার পর্ব সংক্ষিপ্ত করা হচ্ছে বলে নির্বাচন কমিশন সূত্রে খবর।

নির্বাচন কমিশন জানিয়েছে, ২০ ফেব্রুয়ারি সকাল ১০ টা পর্যন্ত প্রচার করা যাবে। মাধ্যমিক পরীক্ষা (Examination) শুরু হচ্ছে ২৩ তারিখ সকাল দশটা থেকে। সেই কারণে তার ৭২ ঘণ্টা আগে প্রচার বন্ধ করা হয়েছে। এরপর আর কোনওরকম মিটিং, মিছিল, জনসভা, স্ট্রিট কর্নার কোনও কিছুই করা যাবে না। কেবলমাত্র বাড়ি বাড়ি গিয়ে প্রচার করার বিষয়ে ছাড় দেওয়া হয়েছে। তবে, সে ক্ষেত্রেও মাথায় রাখতে হবে যাতে কোনরকম ভাবে মাধ্যমিক পরীক্ষার্থীদের অসুবিধা যাতে না হয়।

আরও পড়ুন- ওরা জনগনকে ভৃত্য ভাবতেন: ত্রিপুরায় বামেদের তোপ মোদির

Related articles

ভবানীপুরের প্রতিটি ওয়ার্ডে খুলবে বিধায়কের অফিস, তবে ৭৭ নম্বরে ব্যতিক্রমী সিদ্ধান্ত শুভেন্দুর

২০২৬ সালের বিধানসভা নির্বাচনে নন্দীগ্রামের পাশাপাশি কলকাতার ঐতিহ্যবাহী ভবানীপুর কেন্দ্রেও জয়লাভ করেছেন শুভেন্দু অধিকারী। এই অভাবনীয় সাফল্যের পর...

কালবৈশাখীর তাণ্ডব মুর্শিদাবাদে, বজ্রপাতে মৃত ৬

ঝড়-বৃষ্টি-বজ্রপাত। সোমবার মুর্শিদাবাদের পাঁচ জায়গায় মৃত্যু হল ৬ জনের। একবেলার ঝড়-বৃষ্টিতেই জেলায় বজ্রাঘাতে মারা গেলেন ছয়জন। সোমবার বিকেলে...

টানা ৯ ঘণ্টা জিজ্ঞাসাবাদের পর ইডির হাতে গ্রেফতার সোনা পাপ্পু

জমি জালিয়াতি এবং বেআইনি আর্থিক লেনদেনের অভিযোগে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির হাতে গ্রেফতার হলেন ব্যবসায়ী বিশ্বজিৎ পোদ্দার ওরফে...

চন্দ্রনাথ খুন উত্তরপ্রদেশ থেকে গ্রেফতার আরও এক অভিযুক্ত! পালাচ্ছিল দিল্লিতে

চন্দ্রনাথ রথ খুন খুনে উত্তরপ্রদেশ থেকে গ্রেফতার আরও এক অভিযুক্ত। সোমবার বালিয়া এলাকার বাসিন্দা রাজকুমার সিংকে মোজাফফরনগর পুলিশের...