Friday, May 15, 2026

নিয়ম মেনে চাকরি দেবেই রাজ্য: স্পষ্ট বার্তা মুখ্যমন্ত্রীর

Date:

Share post:

নিয়ম মেনে উপযুক্ত প্রার্থীদের চাকরি দেবে রাজ্য সরকার। এ বিষয়ে কোনও বাধা মানা হবে না। সোমবার বিধানসভায় স্পষ্ট ভাষায় জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন বিধানসভায় রাজ্যপালের ভাষণের ওপর আলোচনার শেষে জবাবি ভাষণে মুখ্যমন্ত্রী বলেন, “ছেলেমেয়েদের চাকরি দিলেই কোর্টে চলে যাচ্ছে। চাকরি আমরা দেব। নিয়ম মেনেই দেব।”

মুখ্যমন্ত্রী বলেন, সারা দেশে যখন চাকরি কমছে সেখানে এরাজ্যে কর্মসংস্থানের হার বেড়েছে। ভবিষ্যতে তা আরও বাড়বে। পাশপাশি চলতি বছরে ৪০ লাখ সংখ্যালঘু ছাত্র-ছাত্রীকে স্কলারশিপ দেওয়ার কথা তিনি ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। তাঁর দাবি, দেশের বিজেপিশাসিত রাজ্যের তুলায় এরাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতি সব থেকে ভালো। তিনি বলেন, সম্প্রতি রাজ্যে মাওবাদী সক্রিয়তার কোনও খবর নেই। ১১ বছরে কোন মাওবাদী হামলা হয়নি। সমস্ত উৎসব শান্তিতে পালিত হচ্ছে। রাজনৈতিক হিংসা অনেক কমেছে। পাহাড়ে শান্তি ফিরেছে।

কেন্দ্রের বিজেপি সরকারের সঙ্গে রাজ্য সরকারের বিভিন্ন ক্ষেত্রে তুলনা টেনে তিনি বলেন, শিক্ষা, স্বাস্থ্য, শিল্প, সামাজিক প্রকল্প-সব ক্ষেত্রেই রাজ্য এক নম্বরে রয়েছে। সুধু মানুষের মধ্যে বিভেদ ও বিভাজন সৃষ্টিতে বিজেপি শাসিত প্রদেশগুলি প্রথমে রয়েছে। তাঁর কথায়, “যদি তথ্য দেখেন বাংলা সব কিছুতেই এক নম্বর। আর বিজেপি জিরো। শুধু ভেধভেদে হিরো। সব বক্তৃতা আমি শুনেছি। সব অসত্য। একটাও সত্য তথ্য নেই।যদি দেশ বাঁচাতে চাও বিজেপি হঠাও।”

আরও পড়ুন- দলীয় কর্মীর পা ধরছেন বিজেপির সাংগঠনিক জেলার সভাপতি! ভাইরাল ভিডিও ঘিরে বিড়ম্বনায় পদ্ম শিবির

 

 

Related articles

পুরনিয়োগ দুর্নীতি মামলায় ED দফতরে রথীন 

পাঁচবার তলব এড়িয়ে যাওয়ার পর অবশেষে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের (ED) দফতরে হাজিরা দিলেন প্রাক্তন খাদ্যমন্ত্রী রথীন ঘোষ (Rathin Ghosh)।...

নিট পরীক্ষার নতুন দিন ঘোষণা NTA-র 

প্রশ্নপত্র ফাঁস বিতর্কে বাতিল হয়ে যাওয়া সর্বভারতীয় প্রবেশিকা পরীক্ষা নিটের নতুন দিন ঘোষণা করল ন্যাশনাল টেস্টিং এজেন্সি (NTA)।...

আশঙ্কাই সত্যি, দাম বাড়ল পেট্রোল-ডিজেলের 

আমজনতার অস্বস্তি বাড়িয়ে দেশজুড়ে দাম বাড়ল পেট্রোল-ডিজেলের (Petrol Diesel price hike) । দিন কয়েক আগেই জ্বালানি সংকট নিয়ে...

উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের সচিব পদ থেকে অপসারিত জ্যোতিপ্রিয় কন্যা

পদত্যাগ করতে চাননি, তাই পদ থেকে সরিয়ে দেওয়া হল। উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফল প্রকাশের দিনই সংসদের সচিব পদ...