Wednesday, May 27, 2026

তমলুক সাংগঠনিক জেলার একঝাঁক পদাধিকারীর নাম ঘোষণা তৃণমূলের

Date:

Share post:

গত কয়েক মাস ধরে দলীয় সংগঠনকে ঢেলে সাজাচ্ছে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস। অভিজ্ঞতা, তারুণ্যের সংমিশ্রণে জেলায় জেলায় মূল ও শাখা সংগঠনের পদাধিকারীদের নাম ঘোষণা করে তাঁদের দায়িত্ব বুঝিয়ে দিচ্ছে শীর্ষ নেতৃত্ব।



আরও পড়ুন:হাসপাতাল থেকে বাড়ি ফিরে কী জানালেন বাবুল সুপ্রিয়?

আজ, মঙ্গলবার পূর্ব মেদিনীপুরের তমলুক সাংগঠনিক জেলায় দলের শাখা সংগঠনের পদাধিকারীদের নাম ঘোষণা করেছে তৃণমূল। দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুমোদনে তমলুক সাংগঠনিক জেলার যুব সভাপতি মনোনীত হলেন আজগার আলি। দলের গুরুত্বপূর্ণ শ্রমিক সংগঠন আইএনটিটিইউসি জেলা সভাপতি মনোনীত হলেন চন্দন দে (মান্না), যিনি হলদিয়া টাউন আইএনটিটিইউসি সংগঠনও দেখভাল করবেন।

অন্যদিকে, হলদিয়া টাউন প্রেসিডেন্টের দায়িত্ব দেওয়া হয়েছে মিলন মণ্ডলকে। তমলুক জেলা সাধারণ সম্পাদক হলেন শিবনাথ সরকার ও স্বপন নস্কর। পাশাপাশি রাজ্য যুব সংগঠনের সম্পাদক পদে নিযুক্ত করা হল অভিষেক দাসকে।

 

 

Related articles

দাদার লুকে রাজকুমার, ময়দানে নিজের বায়োপিকের শুটিংয়ে হাজির সৌরভ

সোমবার থেকে কলকাতা পর্বের শুটিং শুরু হয়েছে সৌরভ গঙ্গোপাধ্যায়ের(Sourav Ganguly) বায়োপিকের। বুধবার ইস্টবেঙ্গল মাঠে হল শুটিংয়ের অংশ। কড়া...

বিরোধী দলনেতার সঙ্গে দেখা না করে অসৌজন্য অধ্যক্ষের! ধর্নায় শোভনদেব-কুণাল

প্রথমবার রাজ্যে ক্ষমতায় আসার পরে একাধিক নজিরবিহীন সিদ্ধান্ত বিজেপির নতুন সরকার নিয়ে চলেছে। এবার নতুন করে ‘সৌজন্যে’র নজির...

বৃহস্পতিবার পদত্যাগ করবেন কর্ণাটকের মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া

বড় রাজনৈতিক পরিবর্তনের দিকে এগোচ্ছে কর্ণাটক সেই ইঙ্গিত আগেই পাওয়া গিয়েছিল। ক্রমবর্ধমান চাপের মুখে মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়ার (Siddaramaiah) দলত্যাগ...

FIR খারিজের আবেদন জানিয়ে হাই কোর্টের দ্বারস্থ পরমব্রত

FIR খারিজের আবেদন জানিয়ে এবার হাই কোর্টের দ্বারস্থ হলেন অভিনেতা পরমব্রত চট্টোপাধ্যায় (Parambrata Chattipadhyay)। টলিউডের (Tollywood) জনপ্রিয় অভিনেতা-পরিচালক...