Sunday, April 26, 2026

গ্রিন ট্রাইব্যুনালের নির্দেশে বাতিল ১৮৯টি বাস, বিপাকে এনবিএসটিসি

Date:

Share post:

গ্রিন ট্রাইব্যুনালের নির্দেশে ১৫ বছরের বেশি পুরোনো গাড়ি চালানো যাবে না।যার নিট ফল, উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ নিগম (এনবিএসটিসি)-এর তরফে ১৮৯টি বাস আর রাস্তায় নামানো সম্ভব হবে না। বিপুল সংখ্যক এই বাস বাতিল হয়ে যাওয়ায় রীতিমতো বিপাকে এনবিএসটিসি ।
এনবিএসটিসি সূত্রে জানা গিয়েছে, বাতিল হওয়া বাসগুলির মধ্যে আপাতত ৩৯টিকে নিলামে তোলার সিদ্ধান্ত নিয়েছে নিগম। বাকি ১৫০ টি বাস ১৫ বছরের বেশি পুরনো হলেও তা নিলামে কবে তোলা হবে , সেই নিয়ে এখনও কোনও সিদ্ধান্ত নেওয়া হয়নি পরিবহণ নিগমের তরফে। সংস্থা সূত্রে জানা গিয়েছে, বর্তমানে তাদের কাছে ৯০৪ টি বাস রয়েছে। এরমধ্যে প্রতিদিন রাস্তায় নামে ৬০০-র মতো বাস। বাকি বাসগুলি ঘুরিয়ে ফিরিয়ে চালানো হয়।
এরই পাশাপাশি, রিজার্ভে থাকা বাসগুলির মধ্যে বেশ কয়েকটি বাস বেসরকারি সংস্থার মাধ্যমে চালিয়ে লাভের মুখ দেখেছে সংস্থা। উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ নিগম সূত্রে জানা গিয়েছে, সংস্থার ৫০টি বাস বেসরকারি এজেন্সির মাধ্যমে চালানো হয়। এজেন্সির তরফেও আরও বেশকিছু বাস চালানোর অনুমতি চাওয়া হয়েছে।
পরিবহণ নিগম কর্তাদের দাবি, আগে প্রতিবছর পরিবহণ দফতরের তরফে এনবিএসটিসি-কে বাস দেওয়া হত। কিন্তু ২০১৯ সালের পর থেকে নতুন করে কোনও বাস দেওয়া হয়নি। ব্যাটারিচালিত বাস দেওয়ার কথা থাকলেও সেটাও এখনও মেলেনি।জানা গিয়েছে, এনবিএসটিসির প্রতিদিন প্রায় ১ লক্ষ এর বেশি যাত্রী গড়ে যাতায়াত করেন।

 

Related articles

বাংলায় ফলতা এবার একনম্বর, আমার থেকে ১টি হলেও বেশি ভোটে জাহাঙ্গিরকে জেতান: বার্তা অভিষেকের

লোকসভা নির্বাচনে ডায়মন্ড হারবার (Diamond Harbour) ছিল এক নম্বর। আর বিধানসভা নির্বাচনে এবার ফলতা ১ নম্বর হবে। রবিবার...

কম্বলে মুড়ে অপরাধীদের আনছে কেন্দ্রীয় বাহিনী: EVM লুটের নতুন ষড়যন্ত্র ফাঁস মমতার

নির্বাচনের প্রতিটি ধাপে নতুন নতুন পন্থায় বাংলার ভোটে কারচুপি করার পথ নিয়েছে বিজেপি। হাতিয়ার নির্বাচন কমিশন। ভোটার তালিকা...

কপালে ‘টেম্পল’ডিভাইস! স্বামীর সৌজন্যে প্রযুক্তিতে জোর সিন্ধুর

সাম্প্রতিক সময়ে ছন্দে নেই, বড় টুর্নামেন্ট জিততে পারছেন না। নিজেকে ফিট রাখতে প্রযুক্তি সহায়তা নিলেন পিভি সিন্ধু (PV...

কিংবদন্তি চিত্রগ্রাহক রঘু রাইয়ের প্রয়াণে শোকস্তব্ধ মুখ্যমন্ত্রী

বিশিষ্ট চিত্র সাংবাদিক (Documentary Photographer) রঘু রাইয়ের প্রয়াণে (Raghu Rai) গভীর শোক প্রকাশ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata...