Monday, March 16, 2026

রঞ্জি ফাইনালে নামার আগে কী বললেন বাংলার অধিনায়ক মনোজ?

Date:

Share post:

বৃহস্পতিবার ইডেনে বসছে রঞ্জি ট্রফির ফাইনালের আসর। ফাইনালে বাংলার প্রতিপক্ষ সৌরাষ্ট্র। রঞ্জির সেমিফাইনালে মধ্যপ্রদেশকে ৩০৬ রানে হারিয়ে ফাইনালে ওঠেন মনোজ তিওয়াড়িরা। ফাইনালে বদলারই ম্যাচ মনোজদের সামনে। তিন বছর আগে ফাইনালে সৌরাষ্ট্রের কাছে হেরেই স্বপ্নভঙ্গ হয়েছিল বাংলার। সেই ম‍্যাচটি হয়েছিল সৌরাষ্ট্রে। এবার ইডেনে হবে ফাইনাল। বাংলার ঘরের মাঠে ইতিহাস লিখতে মুখিয়ে মনোজ তিওয়াড়ি। তৈরি বদলা নিতেও। তবে বদলা নয় বরং সাধারণভাবেই এই ম‍্যাচকে দেখছেন বাংলার অধিনায়ক।

এদিন বাংলার অধিনায়ক মনোজ তিওয়াড়ি বলেন,”আমরা আলাদা করে ফাইনালে ওঠা নিয়ে ভাবছিই না। একটা কঠিন চ্যালেঞ্জ। আমাদের পার করতে হবে। দলের একটা ফোকাস ম্যাচ জিততেই হবে। এর বাইরে আমাদের কোনও ভাবনা নেই। কারও কোনও কথা শুনছি না, অন্য কিছু ভাবছি না। বৃহস্পতিবার আমরা একটা লড়াইয়ে নামব, আর নিজেদের সব আবেগকে দূরে সরিয়ে রেখে তাতে সফল হতেই হবে। রঞ্জি জয় আমাদের স্বপ্ন। সেটাই এখন লক্ষ‍্য। সৌরাষ্ট্র ভালো দল। আমরাও তৈরি।”

৩৩ বছর পর বাংলার সামনে ঘরের মাঠে শিরোপা জয়ের বড় সুযোগ। তবে এসব নিয়ে মাথা ঘামাতে রাজি নন মনোজ। তিনি বলেন,” অতীত নিয়ে কোনও কথাই আমরা ভাবছি না। এই নিয়ে কোনও আলোচনাও করছি না আমরা দলের ভিতর। কেউ আলোচনা করলে তাকে থামিয়ে দিচ্ছি। কারণ আমরা চাই না, এই নিয়ে কিছু আলোচনা হোক। আমাদের সামনে এটা একেবারে নতুন লড়াই। যেটাতে জিততেই হবে। আমাদের একটাই লক্ষ‍্য ট্রফি জয়।”

এবার রঞ্জির ট্রফির শুরু থেকেই দুরন্ত পারফরম্যান্স বাংলার। আর এর কৃতিত্ব পুরো দলকে দিলেন অধিনায়ক মনোজ। তিনি বলেন, “একটা টিম যখন চ‌্যাম্পিয়ন হতে গেলে, এক-দু’জন নয়, আট-ন’জন খেলোয়াড় একসঙ্গে দুরন্ত পারফরম্যান্স করে। আমাদের বোলাররা ভালো খেলছে। ব্যাটিং অর্ডারও ভালো ছন্দে রয়েছে। এই টিম গেম যদি ফাইনালেও খেলতে পারি, তবে তার ফলও পাব।”

আরও পড়ুন:এমবাপেকে নিয়ে বড় মন্তব্য আর্জেন্তাই গোলরক্ষক মার্টিনেজের

 

 

spot_img

Related articles

জরুরি কারণ ছাড়া ছুটি নয়! ভোটের আগে পুলিশে ছুটিতে কড়াকড়ি 

আসন্ন বিধানসভা নির্বাচন ২০২৬-এর প্রেক্ষিতে রাজ্য পুলিশের ক্ষেত্রে ছুটি মঞ্জুরির উপর জারি হল কড়া বিধিনিষেধ। নির্বাচন প্রক্রিয়া সম্পূর্ণ...

ঝুলে ৬০ লক্ষ নাম, দ্রুত ভোটার তথ্যের জট কাটাতে তৎপর কমিশন 

রাজ্যে এখনও বিবেচনাধীন তালিকায় ঝুলে রয়েছে প্রায় ৬০ লক্ষ ভোটারের নাম। তবে সেই সংখ্যা দ্রুত কমানোর উদ্যোগ নেওয়া...

আরসিবির স্বস্তি, বিরাটদের জন্য চিন্নাস্বামীর দরজা খুলে দিল কর্নাটক সরকার

আইপিএল(IPL) শুরুর আগেই স্বস্তিতে আরসিবি (RCB)। অনিশ্চয়তার পর অবশেষে বিরাট কোহলিদের চিন্নাস্বামী স্টেডিয়ামে আইপিএল(IPL) ম্যাচ আয়োজনের অনুমতি দিল...

হাইকোর্টে নওশাদ, SIR সম্পূর্ণ না হওয়ায় ভোট পিছোনোর দাবি বিধায়কের

রাজ্যে এসআইআর প্রক্রিয়া সম্পূর্ণ হওয়ার আগেই বিধানসভা নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করেছে নির্বাচন কমিশন, এই অভিযোগ তুলে কলকাতা হাই...