Sunday, May 17, 2026

শামির বিরুদ্ধে উঠেছিল ম‍্যাচ গড়াপেটার অভিযোগ, সেই নিয়ে মুখ খুললেন ইশান্ত

Date:

Share post:

ক্রিকেট কেরিয়ারের একটা সময় ম্যাচ গড়াপেটার অভিযোগ উঠেছিল ভারতীয় দলের ক্রিকেটার মহম্মদ শামির বিরুদ্ধে। প্রাক্তন স্ত্রী হাসিন জাহান শামির বিরুদ্ধে ম‍্যাচ গড়াপেটার অভিযোগ তুলেছিলেন। তবে সেই ম‍্যাচ গড়াপেটার অভিযোগে নির্দোষ প্রমাণিত হয়েছিলেন শামি। তদন্তের পর ভারতীয় ক্রিকেট বোর্ড জানিয়ে দিয়েছিল শামি নির্দোষ। কোনও ম্যাচ গড়াপেটার সঙ্গে যুক্ত নন তিনি। আর এবার এই নিয়ে মুখ খুললেন শামি সতীর্থ ইশান্ত শর্মা।

সেই প্রসঙ্গে ইশান্ত শর্মা বলেন, “শামির সঙ্গে ওই ঘটনার পর কথা হয়। অনেক কিছু বলেছিল ও আমাকে। বোর্ডের দুর্নীতি বিরোধী শাখা আমাদেরও প্রশ্ন করে। ওঁরা জিজ্ঞেস করছিলেন শামি আদৌ এমন কাজ করতে পারে কি না। পুলিশের মতো জেরা করছিল। আমি যা বলেছিলাম সব লিখে রাখা হয়েছিল। আমি বলেছিলাম যে, শামির ব্যক্তিগত জীবন সম্পর্কে আমি জানি না, কিন্তু আমি ২০০ শতাংশ নিশ্চিত ও কোনও ভাবেই ম্যাচ গড়াপেটা করতে পারে না।”

ইশান্ত বলেন, আমার কথা শোনা পর আমার আর শামির বন্ধুত্ব আরও ভালো হয়। এই নিয়ে ইশান্ত বলেন,” আমার কথা শুনেছিল শামি। তারপর থেকেই আমাদের বন্ধুত্ব আরও গভীর হয়।”

আরও পড়ুন:রঞ্জি ফাইনালে নামার আগে কী বললেন বাংলার অধিনায়ক মনোজ?

 

Related articles

ISL: স্বপ্নপূরণের সন্ধিক্ষণে ইস্টবেঙ্গল, ডার্বির টিম কম্বিনেশনে চমক দেবেন অস্কার?

রবিবার আইএসএলে সুপার সানডে।  চলতি আইএসএলে খেতাব নির্ণায়ক ম্যাচ রবিবাসরীয় ডার্বি। দীর্ঘ ২ দশকের খরা কাটানোর সুযোগ ইস্টবেঙ্গলের(East...

কোটি টাকার হাতঘড়ি থেকে রহস্যময় ডায়েরি, শান্তনু-জয়ের ‘যোগসূত্র’ নিয়ে বিস্ফোরক ইডি

প্রমোটার, পুলিশ এবং প্রভাবশালী রাজনৈতিক নেতা— এই তিন শক্তির মেলবন্ধনেই কি চলত জমি দখল আর বেআইনি নির্মাণের রমরমা...

IPL: গিল ঝড় থামিয়ে ইডেনে স্বস্তির জয়, টিকে রইল কেকেআরের প্লে-অফের আশা

আইপিএলে(IPL) গুজরাট টাইটান্সকে ২৯ রানে হারাল কেকেআর(KKR), টিকে থাকল প্লে অফের আশা। প্লে অফের লড়াইয়ে থাকতে এই ম্যাচে...

সবুজ সঙ্কেত নবান্নের! কেন্দ্রেরই হাতে যাচ্ছে উত্তরবঙ্গ ও সীমান্তের সাতটি জাতীয় সড়ক

রাজ্যের সাতটি গুরুত্বপূর্ণ জাতীয় সড়ক প্রকল্পের দায়িত্ব আনুষ্ঠানিক ভাবে জাতীয় সড়ক কর্তৃপক্ষ এবং জাতীয় মহাসড়ক ও পরিকাঠামো সংস্থার...