Sunday, May 17, 2026

গ্রেফতার প্রধান শিক্ষককে সিআইডি হেফাজতের নির্দেশ আদালতের

Date:

Share post:

নথি জাল করে ছেলেকে নিজের স্কুলে চাকরি পাইয়ে দেওয়ার অভিযোগে গ্রেফতার হয়েছেন সুতির গোথা এআর রহমান হাইস্কুলের প্রধান শিক্ষক আশিস তিওয়ারি৷ সিআইডি তাঁকে গ্রেফতার করেছে৷অভিযুক্ত প্রধান শিক্ষককে আজ মঙ্গলবার জঙ্গিপুর মহকুমা আদালতে তোলা হয়। তাঁকে সিআইডি হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত। তবে এখনও নিখোঁজ প্রধান শিক্ষকের ছেলে অনিমেশ তিওয়ারি। তাঁর খোঁজে চিরুনী তল্লাশি চালাচ্ছে সিআইডি।জানা গিয়েছে, অন্য একজন চাকরিপ্রার্থীর ডিআই অনুমোদনপত্রে ছেলের নাম ঢুকিয়ে তাঁকে শিক্ষক পদে নিয়োগপত্র পাইয়ে দেন অভিযুক্ত  প্রধান শিক্ষক।

হাই কোর্টে এই নিয়ে মামলা হয়। তদন্তভার যায় সিআইডির হাতে। বহরমপুর ডিআই অফিসেও তল্লাশি চালায় সিআইডি। সেখান থেকে প্রচুর গুরুত্বপূর্ণ নথি হাতে আসে তদন্তকারীদের হাতে। সেই নথির সূত্র ধরে সুতির ওই হাইস্কুলে তল্লাশি চালায় সিআইডি। প্রধান শিক্ষককে একাধিকবার তলব করা হয়। কিন্তু তিনি সিআইডির সামনে হাজির হননি। অবশেষে সিআইডি প্রধান শিক্ষকের বাড়ির সামনে হাজিরার নোটিশ ঝুলিয়ে দেয়। সোমবার ভবানী ভবনে হাজিরা দিতে এলে টানা ৭ ঘণ্টা জেরার পর তাঁকে গ্রেফতার করা হয়।এরপরই মঙ্গলবার জঙ্গিপুর আদালত তাঁকে সিআইডি হেফাজতের নির্দেশ দিয়েছে।

এই ঘটনাটি তিন বছর আগে ঘটেছিল।ভূগোলের শিক্ষক হিসেবে গোথা এআর রহমান স্কুলে নিযুক্ত হয়েছিলেন অনিমেষ। প্রতিমাসে সরকারে কোষাগার থেকে বেতন ঢুকছিল অনিমেষের অ্যাকাউন্টে। সিআইডি আধিকারিকরা জানিয়েছেন, জিজ্ঞাসাবাদের সময় ছেলের চাকরি নিয়ে কোনও সদুত্তর দিতে পারেনি আশিস। সেই কারণেই তাঁকে গ্রেফতার করা হয়েছে।

 

Related articles

ISL: স্বপ্নপূরণের সন্ধিক্ষণে ইস্টবেঙ্গল, ডার্বির টিম কম্বিনেশনে চমক দেবেন অস্কার?

রবিবার আইএসএলে সুপার সানডে।  চলতি আইএসএলে খেতাব নির্ণায়ক ম্যাচ রবিবাসরীয় ডার্বি। দীর্ঘ ২ দশকের খরা কাটানোর সুযোগ ইস্টবেঙ্গলের(East...

কোটি টাকার হাতঘড়ি থেকে রহস্যময় ডায়েরি, শান্তনু-জয়ের ‘যোগসূত্র’ নিয়ে বিস্ফোরক ইডি

প্রমোটার, পুলিশ এবং প্রভাবশালী রাজনৈতিক নেতা— এই তিন শক্তির মেলবন্ধনেই কি চলত জমি দখল আর বেআইনি নির্মাণের রমরমা...

IPL: গিল ঝড় থামিয়ে ইডেনে স্বস্তির জয়, টিকে রইল কেকেআরের প্লে-অফের আশা

আইপিএলে(IPL) গুজরাট টাইটান্সকে ২৯ রানে হারাল কেকেআর(KKR), টিকে থাকল প্লে অফের আশা। প্লে অফের লড়াইয়ে থাকতে এই ম্যাচে...

সবুজ সঙ্কেত নবান্নের! কেন্দ্রেরই হাতে যাচ্ছে উত্তরবঙ্গ ও সীমান্তের সাতটি জাতীয় সড়ক

রাজ্যের সাতটি গুরুত্বপূর্ণ জাতীয় সড়ক প্রকল্পের দায়িত্ব আনুষ্ঠানিক ভাবে জাতীয় সড়ক কর্তৃপক্ষ এবং জাতীয় মহাসড়ক ও পরিকাঠামো সংস্থার...