Friday, April 3, 2026

কানাডার রাম মন্দিরে দুষ্কৃতী তাণ্ডব, লেখা হলো ভারত বিরোধী স্লোগান

Date:

Share post:

ধর্মীয় হিংসায় এর উত্তপ্ত কানাডা(Kannada)। মঙ্গলবার কানাডার মিসিসাউগার এক রাম মন্দিরে হামলা চালানো একদল দুষ্কৃতী(Anti social)। মন্দিরের দেওয়ালে লেখা হলো ভারত বিরোধী স্লোগান। এই ঘটনার তীব্র নিন্দা জানিয়েছে কানাডার ভারতীয় দূতাবাস(Indian embassy)। কানাডা সরকারের কাছে গোটা ঘটনার দ্রুত তদন্ত ও দোষীদের শাস্তির আবেদন জানানো হয়েছে।

গত এক বছরে এই নিয়ে চতুর্থবার হামলার ঘটনা ঘটলো কানাডার হিন্দু মন্দিরে। গত জানুয়ারি মাসে কানাডার ব্রাম্পটনে একটি হিন্দু মন্দিরে ভারত বিরোধী স্লোগান লেখা হয়। যে ঘটনার ভিডিও ভাইরাল হয় সোশ্যাল মিডিয়ায়। এই ঘটনা তীব্র নিন্দা করা হয় ভারতীয় দূতাবাসের তরফে। জানানো হয়, গৌরিশঙ্কর মন্দিরকে কলুষিত করায় কানাডার হিন্দু অধিবাসীদের ভাবনায় আঘাত করা হয়েছে। জানা যায়, এই ঘটনার পিছনে রয়েছে নিষিদ্ধ জঙ্গিগোষ্ঠী শিখস ফর জাস্টিস বা এসএফজে এবং অন্যান্য খালিস্তানি দল। সংবাদমাধ্যম সূত্রে খবর, মন্দিরে হামলার ঘটনার ভিডিও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছে এসএফজে।

এদিকে কানাডার ভারতীয় মন্দিরে হামলার ঘটনায় তীব্র নিন্দা করা হয়েছে ব্র্যাম্পটনের মেয়র প্যাট্রিক ব্রাউন। তিনি পরিষ্কার জানান, ‘কানাডায় এ ধরনের হিংসাত্মক ঘটনার কোনও জায়গা নেই। উপাসনাস্থলে প্রত্যেক মানুষের সুরক্ষিত বোধ করার কথা।’ তবে যেভাবে লাগাতার কানাডার হিন্দু মন্দিরে হামলার ঘটনা ঘটছে তাতে উদ্বিগ্ন সেখানে অবস্থিত ভারতীয় হিন্দুরা।

Related articles

মালদহে অশান্তির জের: সব জেলাশাসকদের সঙ্গে বৈঠকে মুখ্যসচিব

মালদহে অশান্তির জেরে চক্রান্ত করে বাংলাকে বদনাম করার অভিযোগ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে নতুন করে যাতে কোনও...

নির্বাচনী পদযাত্রায় মমতা বন্দ্যোপাধ্যায়: শনিবার হাঁটবেন ইংরেজবাজারের পথে

রাজ্যের উত্তর থেকে দক্ষিণে নির্বাচনী প্রচারে ঝড় তুলেছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রতিটি এলাকার ইস্যু ধরে মানুষকে সচেতন...

নিরাপত্তা প্রত্যাহার: ‘অভিযুক্ত’দের জন্য নতুন নির্দেশিকা কমিশনের

রাজ্যের পুলিশে রদবদল ও কেন্দ্রীয় বাহিনী নিয়োগের পরও বাহিনী যেন কম পড়ছে নির্বাচন কমিশনের। যে সব ক্ষেত্রে অতিরিক্ত...

হিম্মত থাকলে এক মঞ্চে আসুন: এবার সরাসরি মোদিকে চ্যালেঞ্জ মমতার

মণীশ কীর্তনিয়া এবার মোদিকে এক মঞ্চে বিতর্কে আহ্বান জানালেন  মমতা বন্দ্যোপাধ্যায়। শুক্রবার মালদহের হবিবপুরের জনসভা থেকে প্রধানমন্ত্রীকে (Prime Minister)...