Thursday, May 14, 2026

Entertainment : যশ- নুসরতের মাঝে ঋতুপর্ণা ! টলিউডের নয়া সমীকরণ ঘিরে বাড়ছে গুঞ্জন

Date:

Share post:

টালিগঞ্জে নয়া সমীকরণ, যশ- নুসরতের ((Yash Dashgupta-Nusrat Jahan) দাম্পত্যে কি এবার ভাঙন ? এই প্রশ্নই এখন ঘোরাফেরা করছে স্টুডিও পাড়ার আনাচে কানাচে। শোনা যাচ্ছে যশের সঙ্গে এবার এক ফ্রেমে ঋতুপর্ণা সেনগুপ্ত (Rituparna Sengupta)। মুকেশ পাণ্ডের ‘পাণ্ডে মোশন পিকটার্স’ প্রযোজিত এই ছবি গ্রামবাংলার প্রেক্ষাপটে একটি থ্রিলার ছবিতে এই প্রথমবার জুটি বাঁধছেন যশ- ঋতুপর্ণা (Yash – Rituparna)। দেবরাজ সিংহের (Debraj Singha)পরিচালনায় তৈরি হচ্ছে নতুন ছবি শিকার (Shikar), আর সেখানেই যশ- ঋতুপর্ণার কেমিস্ট্রি দেখতে চলেছেন বাংলার সিনেদর্শকরা ।

টলিউডের বহুল চর্চিত জুটি যশ – নুসরত (Yash- Nusrat)। তাঁদের ব্যক্তিগত সম্পর্কের আঁচ বিনোদন জগতে না পড়লেও সমালোচকরা বারবার তাঁদের নিয়ে নানা মন্তব্য করেছেন। কটাক্ষের শিকার হতে হয়েছে নুসরতকে। তবে যশ আর নুসরতের মাঝে এবার তৃতীয় ব্যক্তির আগমন নিয়ে বাড়ছে গুঞ্জন। ঋতুপর্ণা (Rituparna Sengupta) কি আর যশ আর নুসরতের সম্পর্কের মাঝে এসে গেলেন? পরিচালক দেবরাজ সিংহ বলছেন সরকারি অফিসার অগ্নির চরিত্রে ঋতুপর্ণা ছাড়া অন্য কাউকে ভাবাই যেত না। আর ছবির প্রেক্ষাপট যেভাবে যশকে কেন্দ্র করে এগোতে থাকবে সেই সঙ্গে ঋতুপর্ণার চরিত্রের একটা সমীকরণ তৈরি হবে।

এই ছবিতে অনেকদিন পর বড়পর্দায় একসঙ্গে কাজ করবেন যশ- নুসরতও। যদিও নুসরতের চরিত্রের বিষয়ে বিশেষ করে কিছু জানায় নি প্রযোজনা সংস্থা। সেখানে একটা চমক থাকবে দর্শকদের জন্য।

ঋতুপর্ণা আর যশের বয়সের ফারাক দর্শক কী ভাবে নেবেন তা নিয়ে অনেকেই সোশ্যাল মিডিয়ায় মন্তব্য করেছেন। এর আগে ঋতুপর্ণা ‘আক্রোশ’ সিনেমায় জিতের সঙ্গে কাজ করেছিলেন। সেক্ষেত্রে বয়সের ফারাক খুব একটা সমস্যায় ফেলে নি। বরং হইহই করে হলে গিয়ে সেই ছবি দেখেছেন বাংলা ছবির দর্শকরা।

এবারও কী বাজিমাত করবেন ঋতুপর্ণা , যশের সঙ্গে জুটি বেঁধে? নতুন সমীকরণ দেখতে চাইছেন বাংলার মানুষ।

 

Related articles

জ্বালানি বাঁচাতে ‘ওয়ার্ক ফ্রম হোম’! সোমবার আমলাদের মেট্রো সফরের নির্দেশ রেখা গুপ্তার 

মধ্য এশিয়ার যুদ্ধ পরিস্থিতির জেরে বিশ্বজুড়ে তৈরি হওয়া জ্বালানি সংকট মোকাবিলায় কোমর বেঁধে নামল দিল্লি সরকার। বৃহস্পতিবার জ্বালানি...

মনোবল শক্ত রাখুন, লড়াই চলবে: কালীঘাটের বৈঠক থেকে সতীর্থদের বার্তা নেত্রীর 

মনোবল ভাঙলে চলবে না, বরং হারানো জমি পুনরুদ্ধারে দ্বিগুণ শক্তিতে রাস্তায় নামতে হবে— বৃহস্পতিবার কালীঘাটের বাসভবনে দলীয় সাংসদদের...

“১ টাকায় মনোরঞ্জনকে সই করান”, প্রয়াত টুটুকে নিয়ে অজানা কথা শোনালেন দেবাশিস

সদ্য প্রয়াত হয়েছেন মোহনবাগান ক্লাবের প্রাক্তন সভাপতি টুটু বোস(Tutu Bose)। সাড়ে তিন দশকের বেশি সময় ধরে মোহনবাগান ক্লাবকে...

২১ মে ফলতা বিধানসভা কেন্দ্রে ভোটগ্রহণ ঘিরে কড়া নিরাপত্তা ব্যবস্থা

ফল প্রকাশের পরেও রাজ্যে একটি বিধানসভা কেন্দ্রে নির্বাচন। নিশ্ছিদ্র নিরাপত্তার ঘেরাটোপে ২১ মে ফলতা (Falta) বিধানসভা কেন্দ্রে ভোট।...