Tuesday, March 17, 2026

মেঘালয়ের অভিষেকের পদযাত্রায় জনসমুদ্র, প্রচারে ঝড় তুলল তৃণমূল

Date:

Share post:

আগামী ২৭ ফেব্রুয়ারি মেঘালয়ের(Meghalaya) ৬০ আসনে বিধানসভা নির্বাচন(Assembly Election)। এই নির্বাচনে মেঘরাজ্যে ঘাসফুল ফোটাতে কোমর বেধে নেমে পড়েছে তৃণমূল(TMC)। বুধবার প্রচারে এসে ঝড় তুললেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়(Abhisekh Banerjee)। এদিন বিকেল ৫ টা নাগাদ তুরা কেন্দ্রে তৃণমূল প্রার্থীর সমর্থনে হাওয়াখানা পেট্রোল পাম্প থেকে তুরা(Tura) বাজার পর্যম্ত পদযাত্রা করলেন অভিষেক। এই পদযাত্রায় ভিড় ছিল চোখে পড়ার মতো।

বুধবার তৃণমূলের এই পদযাত্রায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পাশাপাশি উপস্থিত ছিলেন মুকুল সাংমা সহ মেঘালয় তৃণমূলের শীর্ষ নেতারা। পদযাত্রার একেবারে শুরুতে দেখা যায় মেঘালয়ের ঐতিহ্যবাহী বাজনা সহযোগে নাচের অনুষ্ঠান। তারপর রাস্তার দুপাশে জনতার অভিবাদন নিতে নিতে পদযাত্রায় দেখা যায় তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। অভিষেকের পিছনে যতদূর দেখা যায় তৃণমূলের পতাকা হাতে উৎসাহী জনতার ভিড়। প্রায় ঘণ্টাখানেকের পদযাত্রা শেষে তুরা বাজারে জনসভা করেন অভিষেক।

উল্লেখ্য, এর আগে গত ২৪ জানুয়ারি মেঘালয় রাজ্যে নির্বাচনী ইস্তেহার প্রকাশ করেছেন অভিষেক। সেই ইস্তেহারে আগামী ৫ বছরে মেঘালয়ে (Meghalaya) ৩ লাখ কর্মসংস্থান (Employment) সৃষ্টি করার লক্ষ্য নেওয়া হয়েছে। সেই অনুষ্ঠানে অভিষেক বলেছিলেন, ‘২১ থেকে ৪০ বছর বয়সী বেকারদের মাসে এক হাজার টাকা করে দেওয়ার ব্যবস্থা করবে নতুন তৃণমূল কংগ্রেসের সরকার।’ তৃণমূল ক্ষমতায় এলে মেঘালয়ের ক্ষুদ্র ও মাঝারি শিল্পের উপরেও জোর দেওয়া হবে বলে জানান অভিষেক। অভিষেকের পর মেঘালয়ে যেতে পারেন তৃণমূলের সর্বোচ্চ নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

spot_img

Related articles

বিধানসভা নির্বাচন ২০২৬: প্রার্থী তালিকা প্রস্তুত, মঙ্গলেই ঘোষণার পথে তৃণমূল

২৮ ফেব্রুয়ারি পূর্ণাঙ্গ ভোটার তালিকা প্রকাশের পরে যে কোনও সময়ে রাজ্যে নির্বাচন ঘোষণা হতে পারে, এমনটা প্রস্তুতি নিচ্ছিল...

‘বিনা কারণে’ শীর্ষ আধিকারিক বদল: স্বেচ্ছাচারী সিদ্ধান্ত থেকে বিরত থাকতে জ্ঞানেশকে চিঠি মমতার

দিল্লিতে সাংবাদিক বৈঠক করে নির্বাচন ঘোষণার কয়েক ঘন্টার মধ্যে রাজ্যের শীর্ষ আধিকারিক বদল জ্ঞানেশ কুমারের নেতৃত্বাধীন নির্বাচন কমিশনের।...

বকেয়া ডিএ মেটাতে সরকারি নির্দেশ, দু’দফায় মিলবে প্রাপ্য অর্থ

মুখ্যমন্ত্রীর ঘোষণার এক দিনের মধ্যেই বকেয়া মহার্ঘভাতা (ডিএ) মেটানো সংক্রান্ত সরকারি নির্দেশিকা প্রকাশ করল রাজ্য সরকার। সেখানে জানানো...

নির্বাচনী আচরণবিধির জের, থমকাল কলকাতা বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ

বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণার সঙ্গে সঙ্গেই জারি হয়েছে নির্বাচনী আদর্শ আচরণবিধি। তার জেরেই আপাতত থমকে গেল কলকাতা বিশ্ববিদ্যালয়ে...