Friday, June 5, 2026

এইমসে নিয়োগ দুর্নীতি কাণ্ডে এবার কল্যাণীর বিজেপি বিধায়কের বিরুদ্ধে পোস্টার

Date:

Share post:

কেন্দ্রীয় সরকারের অধীনে থাকা কল্যাণীর এইমসে ঘুরপথে চাকরি দেওয়ার অভিযোগ অনেক আগেই উঠেছিল।

আরও পড়ুন:কল্যাণী এইমসে নিয়োগ দুর্নীতি মামলায় বিপাকে বিজেপি বিধায়ক, রক্ষাকবচ দিল না হাইকোর্টে

এইমসে চাকরি কাণ্ডে বিজেপির কেন্দ্রীয় মন্ত্রী সুভাষ সরকার, রানাঘাটের সাংসদ জগন্নাথ সরকার, চাকদহের বিধায়ক বঙ্কিম ঘোষ, বাঁকুড়ার বিধায়ক নীলাদ্রি শেখর দানা, এইমসের ডিরেক্টর রামজি সিং সহ আরও কয়েকজনের নাম উঠেছিল। সেই অভিযোগের তদন্ত করছে সিআইডি। এবার একই অভিযোগের নাম উঠল কল্যাণীর বিধায়কের বিরুদ্ধে।

এবার ঘুরপথে চাকরি দেওয়ার অভিযোগ তুলে গয়েশপুরে পোস্টার দেওয়া হল কল্যাণীর বিজেপি বিধায়ক অম্বিকা রায়ের বিরুদ্ধে। গয়েশপুরের চেকপোস্ট থেকে এইমস যাওয়ার রাস্তায় একাধিক পোস্টার লাগানো হয়। যেখানে লেখা রয়েছে “অম্বিকা রায়ের শাস্তি চাই”। পোস্টারের নীচের দিকে অম্বিকা রায়ের ছবির সঙ্গে আরও তিনজনের ছবি। এই ঘটনায় শুরু হয়েছে রাজনৈতিক তরজা। তবে কে বা কারা এই পোস্টার লাগিয়েছে তা জানা যায়নি। অনেকে মনে করছেন, কল্যাণীতে বিজেপির বিক্ষুব্ধ গোষ্ঠীর লোকেরাই এ কাজ করে থাকতে পারেন।

এইমসে চাকরি দেওয়ার প্রসঙ্গে অম্বিকা রায়ের বক্তব্য, অস্থায়ী পদে চুক্তিভিত্তিক কাজে ওই স্বাস্থ্য প্রতিষ্ঠানে বিধায়ক হিসাবে ১০-১২ জনের নাম সুপারিশ করেছি মাত্র। ইতিমধ্যে এইমসে ৫০০-এর বেশি এই ধরনের চুক্তিভিত্তিক কাজ করছেন।

 

 

Related articles

টাকার বিনিময়ে হকারদের জায়গা দেওয়ার অভিযোগ! গাড়ি ফেলে বেপাত্তা কাউন্সিলর সুশান্ত ঘোষ

ভিন রাজ্য থেকে গ্রেফতার কলকাতার ১০৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সুশান্ত ঘোষ। তোলাবাজির অভিযোগে বেশ কয়েকদিন ধরে তাঁকে খুঁজছিল...

শনিতে মুখ্যমন্ত্রী-রেলমন্ত্রী বৈঠক, বাংলার আটকে থাকা রেল প্রকল্পগুলি নিয়ে উদ্যোগ কেন্দ্রের

রাজনৈতিক প্রতিহিংসার কারণে বাংলার প্রকল্পগুলির অনুমোদন দিচ্ছে না কেন্দ্রে- এই অভিযোগ সবসময়ই করতে বিগত তৃণমূল সরকার। সেই অভিযোগেই...

প্রকল্প অনুমোদনে গতি আনতে সিদ্ধান্ত, দফতরগুলির আর্থিক ক্ষমতা বাড়াল রাজ্য

উন্নয়নমূলক প্রকল্পের অনুমোদন ও বাস্তবায়নের গতি আনতে প্রশাসনিক দফতরগুলির আর্থিক ক্ষমতা বৃদ্ধি করল রাজ্য সরকার (State Goverment)। অর্থ...

ডাবল ইঞ্জিনের প্রথম পদক্ষেপ, সাই-রাজ্য যৌথ উদ্যোগে বিশ্ব সাইকেল দিবসে বিশেষ কর্মসূচি

আগামী রবিবার বাইসাইকেল ডে উপলক্ষ্যে একটি সাইকেল যাত্রার ইভেন্টের আয়োজন করেছে সাই। যুবভারতী থেকে সেন্ট্রাল পার্ক হয়ে আবার...