Friday, June 26, 2026

শুরু ত্রিপুরার ভোটগ্রহণ, দিনভর অবাধ-শান্তিপূর্ণ নির্বাচন করানোই চ্যালেঞ্জ কমিশনের

Date:

Share post:

সকাল ৭টা থেকে শুরু হয়েছে ৬০ আসন বিশিষ্ট ত্রিপুরা বিধানসভা ভোটগ্রহণ। হাইভোল্টেজ এই নির্বাচনকে অবাধ ও শান্তিপূর্ণ করতে মরিয়া জাতীয় নির্বাচন কমিশন। ত্রিপুরার মুখ্য নির্বাচনী আধিকারিক কিরণ গিত্তে জানিয়েছেন, সকাল ৭টা থেকে বেলা ৪টে পর্যন্ত ভোটগ্রহণ চলবে। মোট বুথের সংখ্যা ৩ হাজার ৩৩৭। এর মধ্যে ১ হাজার ১০০টি স্পর্শকাতর ও ২৮টি অতি স্পর্শকাতর বুথ। ২৬১ কোম্পানি কেন্দ্রীয় বাহিনীর পাশাপাশি ১৬টি রাজ্য থেকে পুলিশকর্মী আনা হয়েছে। বিশেষ নিরাপত্তার দায়িত্বে থাকছে রাজ্যের সশস্ত্র বাহিনী টিএসআর। ত্রিপুরায় মোট ভোটার সংখ্যা প্রায় ২৮ লক্ষ ১৩ হাজার। ২৬৯ জন প্রার্থীর ভাগ্য নির্ধারণ হবে আজ।

আরও পড়ুন:মুখে ৫০০ টাকার নোট সেঁটে ঘুরছেন শুভেন্দু! কুণাল বললেন “ও টাকা সারদা-নারদার”!

এবার ভোটে লড়ছেন না বাম জমানায় চারটি টার্মের মুখ্যমন্ত্রী তথা বর্তমানে বিরোধী দলনেতা মানিক সরকার। ভোটের ময়দানে নেই ২০১৮ সালে প্রথমবার ক্ষমতায় আসা বিজেপি সরকারের প্রথম মুখ্যমন্ত্রী বিপ্লব দেব। নজরকাড়া ও হেভিওয়েট প্রার্থীদের মধ্যে রয়েছেন বিদায়ী মুখ্যমন্ত্রী মানিক সাহা, উপমুখ্যমন্ত্রী জিষ্ণু দেববর্মা, সিপিএমের রাজ্য সম্পাদক জিতেন্দ্র চৌধুরী এবং কংগ্রেস বিধায়ক সুদীপ রায় বর্মন।

২০১৮ সালে দীর্ঘ আড়াই দশকের বাম শাসনের অবসান ঘটিয়ে ত্রিপুরায় ক্ষমতায় আসে বিজেপি। কিন্তু মানুষের বিশ্বাস, ভরসার মর্যাদা রাখতে পারেনি বিজেপি। প্রত্যাশাপূরণ তো দূরের কথা, বাম জমানার থেকেও পিছিয়ে দিয়েছে রাজ্যকে। গেরুয়া আমলে ত্রিপুরায় গণতন্ত্র ভূলুণ্ঠিত হয়েছে। সন্ত্রাসের বাতাবরণে জঙ্গল রাজ্যে পরিণত হয়েছে ত্রিপুরা।

সেই আবহে দাঁড়িয়ে সকাল থেকে ভোটগ্রহণ শুরু হয়েছে।
ত্রিপুরায় ক্ষমতা ধরে থাকা পদ্মশিবিরের কাছে বড় চ্যালেঞ্জ। ৫৫টি আসনে শাসকদল প্রার্থী দিয়েছে। পাঁচটি আসন ছেড়েছে জোট সঙ্গী আইপিএফটি’কে। বাম-কংগ্রেস জোট এবারের ভোটে সবচেয়ে বড় চমক। জোটের তরফে সিপিএম প্রার্থী দিয়েছে ৪৩টি আসনে, কংগ্রেস ১৩টিতে এবং বাকি আসনে অন্যান্য বাম দল। লড়াইয়ের ময়দানে রয়েছে বাংলার শাসক দল তৃণমূলও। ২৮টি কেন্দ্রে লড়ছে জোড়াফুল শিবির। এছাড়াও তিপ্রামথা ৪২টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করছে। যার মধ্যে ২০টি আসন আদিবাসী অধ্যুষিত। ভোটের ফল আগামী ২ মার্চ।

 

 

Related articles

নবান্নে কাকলি-শতাব্দী-সুদীপ: শুভেন্দু-সাক্ষাতে কী কথা!

তৃণমূলে বিক্ষোভ দেখিয়ে কমপক্ষে ১৯জন সাংসদ নিয়ে এনসিপিআই-তে যোগ দিয়েছেন বর্ষীয়ান সাংসদ কাকলি ঘোষদস্তিদার (Kakoli Ghoshdastidar। জানিয়েছেন তাঁরা...

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...

দিদির সঙ্গেই আছি, থাকব! দুর্যোগ উড়িয়ে শপথ জেলা তৃণমূলের কর্মিসভায় 

বৃহস্পতিবার দুপুর থেকে বজ্রবিদ্যুৎ সহ প্রবল দুর্যোগ শহরজুড়ে। জল থইথই অবস্থা সর্বত্র। এই দুর্যোগের মধ্যেও ভিড়ে উপচে পড়ল...