Saturday, May 23, 2026

প্রয়াত কিংবদন্তী ফুটবলার তুলসীদাস বলরাম, শোকপ্রকাশ মুখ‍্যমন্ত্রীর

Date:

Share post:

বৃহস্পতিবার দুপুরে শেষ নিঃশ্বাস ত‍্যাগ করেন ভারতীয় ফুটবলের অন্যতম দিকপাল তথা কিংবদন্তী ফুটবলার তুলসীদাস বলরাম। মৃত্যুকালে বয়স হয়েছিল ৮৭ বছর। দীর্ঘদিন ধরেই রোগে ভুগছিলেন তিনি। গুরুতর অসুস্থ অবস্থায় বাইপাসের ধারে এক বেসরকারি হাসপাতালে ভর্তি ছিলেন বলরাম। ভারতীয় ফুটবলের সোনালী যুগের অন্যতম কান্ডারি ছিলেন বলরাম।

তুলসীদাস বলরামের মৃত্যুতে শোক প্রকাশ করেন মুখ‍্যমন্ত্রী মমতা বন্দ‍্যোপাধ‍্যায়। শোকবার্তায় তিনি বলেন,”কিংবদন্তী-প্রতিম ফুটবলার তুলসীদাস বলরামের প্রয়াণে আমি গভীর শোক প্রকাশ করছি। তিনি আজ কলকাতায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। বয়স হয়েছিল ৮৬ বছর। তাঁর প্রয়াণে ইতিহাসের একটি অধ্যায় শেষ হয়ে গেল। ভারতীয় ফুটবলের স্বর্ণযুগের অন্যতম সেরা ফুটবলার তুলসীদাস বলরাম অলিম্পিক্সহ বহু আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছিলেন। তিনি ইস্টবেঙ্গল ক্লাবের অধিনায়কও  হয়েছিলেন।পশ্চিমবঙ্গ সরকার তাঁকে  ২০১৩ সালে ‘বঙ্গবিভূষণ’ সম্মান প্রদান করে। এছাড়া তিনি অর্জুনসহ অজস্র সম্মানে ভূষিত হয়েছেন। তাঁর প্রয়াণে ক্রীড়া জগতের অপূরণীয় ক্ষতি হল। আমি তুলসীদাস বলরামের পরিবার-পরিজন ও  অনুরাগীদের  আন্তরিক সমবেদনা জানাচ্ছি।”

হুগলির উত্তরপাড়ায় ভাইঝি, ভাইপোদের দেখাশোনায় থাকতেন বলরাম। লিভারের অসুখে দীর্ঘদিন ধরে ভুগছিলেন তিনি। এর আগেও একাধিকবার হাসপাতালে ভর্তি হয়েছেন তিনি। সম্প্রতি বলরামকে দেখতে হাসপাতালে যান রাজ্যের ক্রীড়ামন্ত্রী অরুপ বিশ্বাস।

ক্লাব ফুটবলে ইস্টবেঙ্গলের হয়ে দুরন্ত পারফরম্যান্স দেন তিনি। কেরিয়ার ছিল সোনায় মোড়া। ভারতীয় দলের হয়ে অলিম্পিক দলেও ছিলেন তিনি।

আরও পড়ুন:আইসিসির টেস্ট র‍্যাঙ্কিং-এ বদল, শীর্ষে অস্ট্রেলিয়া, দ্বিতীয় ভারত

 

 

Related articles

স্বাস্থ্যে ডবল-ইঞ্জিন সুবিধা: তিন মাসের মধ্যে শূন্যপদে চিকিৎসক নিয়োগ, প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর

স্বাস্থ্য ক্ষেত্রে কেন্দ্রীয় প্রকল্পগুলি রাজ্যে চালু করার ঘোষণা আগেই করেছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এবার দিল্লিতে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জে...

নিশীথের নির্দেশের পরই দ্রুত অ্যাকশন, যুবভারতীর সামনে উধাও মূর্তি

আইএসএল শেষ হতেই যুবভারতী স্টেডিয়ামের ( Yuva Bharati stadium)সামনে থাকা ফুটবলের মূর্তিটি(Controversial statue) সরিয়ে ফেলা হল। রাজ্য সরকারের...

চিনের কয়লা খনিতে বিস্ফোরণের ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ৮২

চিনের কয়লাখনিতে(Chinese coal mine) গ্যাসের ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে প্রায় ৮২। শুক্রবার স্থানীয় সময় সন্ধ্যা সাড়ে...

কমানো হবে মৌখিক পরীক্ষার নম্বর, OMR নিয়েও কড়া বার্তা মুখ্যমন্ত্রীর 

রাজ্যে সরকারি চাকরির পরীক্ষায় স্বচ্ছতা বজায় রাখতে নিয়োগ নীতিতে (recruitment policy) একাধিক পরিবর্তনের ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর (CM...