Saturday, May 23, 2026

রঞ্জি ট্রফির ফাইনালে প্রথম দিনেই ব‍্যাটিং বিপর্যয় বাংলার, দিনের শেষে ২ উইকেট হারিয়ে ৮১ রান সৌরাষ্ট্রের

Date:

Share post:

রঞ্জি ট্রফির ফাইনালে প্রথম দিনেই ব‍্যাটিং বিপর্যয় বাংলার। প্রথমে ব‍্যাট করতে নেমে প্রথম দিনেই শেষ হয়ে যায় বাংলার প্রথম ইনিংস। মাত্র ১৭৪ রানে শেষ হয়ে যায় বাংলার ইনিংস। ব‍্যাট হাতে বাংলার হয়ে লড়াই করেন শাহবাজ আহমেদ এবং অভিষেক পোড়েল। দু’জনেই করেন অর্ধশতরান। দিনের শেষে ২ উইকেট হারিয়ে ৮১ রান সৌরাষ্ট্রের।

টসে জিতে প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত নেয় সৌরাষ্ট্র। ব‍্যাট করতে নেমে বাংলার ব্যাটিংয়ে শুরুতেই ধস নামে। মাত্র ২ রানে বাংলা হারায় ৩ উইকেট। শাহবাজ আহমেদ এবং অভিষেক পোড়েলের দুরন্ত ইনিংসে কিছুটা রানে ফেরে বঙ্গ ব্রিগেড। ক্রিজ আঁকড়ে পড়ে থাকেন তাঁরা। যার ফলে বাংলা ৩৪-৫ থেকে একটু ভদ্রস্থ স্কোরে পৌঁছায়। শাহবাজ এবং অভিষেক পোড়েল দুজনেই করেন অর্ধশতরান। ৬৯ রান করেন শাহবাজ আহমেদ। ৫০ রান করেন অভিষেক পোড়েল। এই দুই ব‍্যাটার আউট হতেই রান সংখ‍্যা আর বেশি বাড়তে পারেনি বাংলার। যার ফলে মাত্র ১৭৪ রানে শেষ হয়ে যায় বাংলার ইনিংস। সৌরাষ্ট্রের হয়ে তিনটি করে উইকেট নেন জয়দেব উনাদকাট এবং চেতন শাকারিয়া। দুটি করে উইকেট নেন চীরাগ জানি এবং ডিএ জাদেজা।

জবাবে ব‍্যাট করতে নেমে দিনের শেষে সৌরাষ্ট্রের রান সংখ্যা ১৭ ওভার খেলে দুই উইকেট হারিয়ে ৮১ রান। বাংলা এগিয়ে মাত্র ৯৩ রানে। সৌরাষ্ট্রের হয়ে ৩৮ রানে অপরাজিত হারভিক দেশাই। ২ রানে অপরাজিত চেতান শাকারিয়া। বাংলার হয়ে একটি করে উইকেট নেন মুকেশ কুমার এবং আকাশদীপ। প্রথমদিন পুরোপুরি সৌরাষ্ট্রের পক্ষে গেলেও দ্বিতীয় দিনের শুরুতেই বাংলার বোলারদের লক্ষ‍্য থাকবে পর পর উইকেট তুলে নেওয়া, তাহলে খেলায় ফিরে আসবে বাংলা। আর সেই দিকেই তাকিয়ে বঙ্গ ব্রিগেড।

আরও পড়ুন:প্রয়াত কিংবদন্তী ফুটবলার তুলসীদাস বলরাম, শোকপ্রকাশ মুখ‍্যমন্ত্রীর

 

 

Related articles

“কার্যত ব্ল্যাকমেলিং”! দলীয় কাউন্সিলরের অস্বাভাবিক মৃত্যুতে ‘দুষ্ট চক্র-যোগের’ অভিযোগ ২ তৃণমূল বিধায়কের

দক্ষিণ দমদম পুরসভার দলীয় কাউন্সিলর সঞ্জয় দাসের অস্বাভাবিক মৃত্যুতে পরিবারের পাশে দাঁড়াল তৃণমূল। শনিবার সকালে দক্ষিণ দমদম পুরসভার...

IPL:কোচ পরিবর্তন করতে চাইছে সিএসকে, বাধা সেই ধোনিই!

২০২৩ সালের পর থেকে আইপিএলে(IPL) সিএসকে ( Chennai Super Kings )দলের সাফল্য নেই। স্টিফেন স্লেফিংয়ের বদলে এবার নতুন...

অনলাইনে বিনামূল্যে আধার আপডেটের সময়সীমা বাড়াল UIDAI

বাড়ল বিনামূল্যে আধার কার্ড আপডেট এর সময়সীমা। সরকারি প্রকল্পের টাকা পাওয়া হোক বা নতুন যোজনার জন্য আবেদন করা,...

কাঁথি পুরসভা ভেঙে দিল পুর ও নগরোন্নয়ন দফতর, মহকুমাশাসকই প্রশাসক

রাজ্যে পালাবদলের পরে পুরবোর্ডগুলিও বিরোধীদের হাত থেকে কেড়ে নিতে চাইছে রাজ্যের বর্তমান শাসকদল- অভিযোগ তৃণমূলের। এবার তৃণমূল পরিচালিত...