Friday, June 5, 2026

টুইটারে বিয়ের খবর দিয়ে চমকে দিলেন স্বরা ভাস্কর !

Date:

Share post:

ভালবাসার হেঁয়ালিপূর্ণ পোস্ট শেয়ার করেছিলেন জানুয়ারি মাসেই। প্রেমের মাসে এল আসল ছবি। হঠাৎই টুইটারে বিয়ের খবর দিয়ে সকলকে চমকে দেন স্বরা ভাস্কর (Swara Bhaskar)। সমাজবাদী পার্টির (Samajwadi party leader) রাজ্য যুব সভাপতি ফাহাদ আহমেদকেই (Fahad Ahmed) নিজের জীবন সঙ্গী বেছেছেন অভিনেত্রী।

চলতি বছরের ৬ জানুয়ারি আইন মেনেই বিয়ে হয়েছে স্বরা আর ফাহাদের । শুধু বিয়ের খবরই দিয়েছেন নববধূ এমনটাই নয়, টুইটারে কোর্ট ম্যারেজের বেশকিছু ছবিও পোস্ট করেছেন স্বরা ভাস্কর। সোনম কাপুর সহ বলিউডের অনেকেই স্বরার পোস্টটি লাইক করেন। আবার অনেকেই বিস্ময় প্রকাশও করেন।

এমনিতেই এখন সেলিব্রিটিদের বিয়ের মরসুম চলছে বলে মনে করছে বিনোদন জগত। স্বরা নিজের টাইমলাইন একটি মন্তাজ ভিডিও শেয়ার করেছেন। যে ভিডিয়োতে তাঁকে বিভিন্ন রাজনৈতিক মঞ্চে সমাজবাদী পার্টির নেতা ফাহাদ আহমেদের সঙ্গে দেখা গেছে।

স্বরা ভাস্কর শুধুমাত্র অভিনেত্রী হিসাবেই নন, তাঁর রাজনৈতিক মতাদর্শের জন্যও অত্যন্ত পরিচিত এক মুখ। বিয়ের ছবি ভাইরাল স্যোশাল মিডিয়ায়। স্বরা ও ফাহাদ আহমেদ একসঙ্গে একটি পোষ্য দত্তকও নিয়েছেন বলে জানা যাচ্ছে।

 

Related articles

ডাবল ইঞ্জিনের প্রথম পদক্ষেপ, সাই-রাজ্য যৌথ উদ্যোগে বিশ্ব সাইকেল দিবসে বিশেষ কর্মসূচি

আগামী রবিবার বাইসাইকেল ডে উপলক্ষ্যে একটি সাইকেল যাত্রার ইভেন্টের আয়োজন করেছে সাই। যুবভারতী থেকে সেন্ট্রাল পার্ক হয়ে আবার...

“কান টানলে মাথা আসবে”, স্বরূপের পর স্ক্যানারে অরূপ! কী বললেন নিশীথ?

বৃহস্পতিবার রাতে গ্রেফতার হয়েছেন স্বরুপ বিশ্বাস। খেলার মাঠে তাঁর উল্কার গতিতে উত্থান হয়। তাঁর বিরুদ্ধে রাজ্য গেমসে একাধিক...

সুস্থ জীবনের বার্তা নিয়ে নতুন অভিযানে ওএসএল ডায়াগনস্টিকস

স্বাস্থ্য পরিষেবাকে আরও সহজ, সুলভ ও মানুষের নাগালের মধ্যে নিয়ে আসার লক্ষ্যেই নতুন কর্মসূচির সূচনা করল ওএসএল ডায়াগনস্টিকস...

যন্তর মন্তর অভিযানে প্রস্তুত ককরোচরা: দিল্লি পুলিশের ব্যারিকেডের জবাব হবে ফুলে

শনিবার ভারতের জেন-জি আন্দোলন হচ্ছেই রাজধানী দিল্লির বুকে। একদিকে কত জমায়েত হতে চলেছে, তার কোনও আন্দাজ করতে না...