Sunday, May 17, 2026

জয় শাহর চাপেই নির্বাচক কমিটির চেয়ারম্যান পদে ইস্তফা চেতন শর্মার!

Date:

Share post:

শেষ পর্যন্ত নির্বাচক কমিটির চেয়ারম্যানের পদ থেকে ইস্তফা দিলেন চেতন শর্মা। সচিব জয় শাহের কাছে ইস্তফাপত্র পাঠিয়ে দিয়েছেন তিনি। দু’দিন আগেই সচিব জয় শাহ জানিয়েছিলেন, কয়েকদিনের মধ্যেই তাঁর ভাগ্য নির্ধারণ করা হবে অর্থাৎ বোঝাই যাচ্ছে, পদত্যাগ করতে বাধ্য করা হয়েছে চেতন শর্মাকে। ইডেনে প্রথম দিনের রঞ্জির ফাইনাল ম্যাচ দেখেন তিনি। কিন্তু শুক্রবার সকালেই ইস্তফা পত্র পাঠিয়ে দিয়ে কলকাতা ছাড়েন তিনি। তার ইস্তফাপত্র গৃহীত হয়েছে বলে খবর।

ঘটনার সূত্রপাত কিছু দিন আগে। একটি টিভি চ্যানেলের ‘স্টিং অপারেশন’-এ নাম জড়িয়েছিল চেতনের। সেখানে সৌরভ গঙ্গোপাধ্যায় এবং বিরাট কোহলির মধ্যে ইগোর লড়াই, যশপ্রীত বুমরার ব্যথা কমানোর ইঞ্জেকশন, এমনকী চোট লুকিয়ে জোর করে জাতীয় দলে খেলার মতো নানান বিষয় নিয়ে নিজের বক্তব্য রেখেছিলেন তিনি। বিসিসিআই সূত্রে জানা গেছে, তিনি তার চুক্তি অনুযায়ী এই ধরনের কথা বলতে পারেন না। তারই পরিণাম ইস্তফা ।এই নিয়ে প্রধান নির্বাচকের পদ থেকে চেতনের ইস্তফা।

গত বছর টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের ব্যর্থতার পর চেতন-সহ গোটা নির্বাচক কমিটিকেই অপসারিত করেছিল বোর্ড। নির্বাচক চেয়ে বিজ্ঞাপনও দেওয়া হয়েছিল বোর্ডের ওয়েবসাইটে। তাতে আবেদন করেন চেতনও। আশ্চর্যজনক ভাবে তাঁকে নির্বাচন করা হয় এবং নির্বাচক কমিটির চেয়ারম্যানও করে দেওয়া হয়। বোর্ডের সেই সিদ্ধান্ত নিয়ে সমালোচনা কম হয়নি । নতুন করে নির্বাচক প্রধান হওয়ার মাস খানেকের মধ্যেই বিতর্কে জড়িয়ে পদ থেকে ইস্তফা দিতে বাধ্য হলেন চেতন শর্মা।

 

Related articles

ISL: স্বপ্নপূরণের সন্ধিক্ষণে ইস্টবেঙ্গল, ডার্বির টিম কম্বিনেশনে চমক দেবেন অস্কার?

রবিবার আইএসএলে সুপার সানডে।  চলতি আইএসএলে খেতাব নির্ণায়ক ম্যাচ রবিবাসরীয় ডার্বি। দীর্ঘ ২ দশকের খরা কাটানোর সুযোগ ইস্টবেঙ্গলের(East...

কোটি টাকার হাতঘড়ি থেকে রহস্যময় ডায়েরি, শান্তনু-জয়ের ‘যোগসূত্র’ নিয়ে বিস্ফোরক ইডি

প্রমোটার, পুলিশ এবং প্রভাবশালী রাজনৈতিক নেতা— এই তিন শক্তির মেলবন্ধনেই কি চলত জমি দখল আর বেআইনি নির্মাণের রমরমা...

IPL: গিল ঝড় থামিয়ে ইডেনে স্বস্তির জয়, টিকে রইল কেকেআরের প্লে-অফের আশা

আইপিএলে(IPL) গুজরাট টাইটান্সকে ২৯ রানে হারাল কেকেআর(KKR), টিকে থাকল প্লে অফের আশা। প্লে অফের লড়াইয়ে থাকতে এই ম্যাচে...

সবুজ সঙ্কেত নবান্নের! কেন্দ্রেরই হাতে যাচ্ছে উত্তরবঙ্গ ও সীমান্তের সাতটি জাতীয় সড়ক

রাজ্যের সাতটি গুরুত্বপূর্ণ জাতীয় সড়ক প্রকল্পের দায়িত্ব আনুষ্ঠানিক ভাবে জাতীয় সড়ক কর্তৃপক্ষ এবং জাতীয় মহাসড়ক ও পরিকাঠামো সংস্থার...