Tuesday, March 17, 2026

রাজস্থানের অপহৃত দুই ব্যক্তির দ*গ্ধ দেহ উদ্ধার হরিয়ানায়

Date:

Share post:

পুড়ে যাওয়া একটি গাড়ির ভেতর থেকে উদ্ধার হল দু’টি মৃতদেহ। বৃহস্পতিবার হরিয়ানার ভিওয়ানি জেলার বারওয়াস গ্রাম থেকে উদ্ধার হয়েছে ওই কঙ্কাল। পুলিশ জানিয়েছে, দেহ দু’টি রাজস্থানের ভারতপুর থেকে অপহৃত দু’জনের। এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে।

আরও পড়ুন:“আদানি ইস্যুতে মোদিকে জবাব দিতে হবে”, তোপ মার্কিন ধনকুবেরের

পুলিশ জানিয়েছে, দেহ দু’টি রাজস্থানের ভারতপুর থেকে অপহৃত দুই যুবক নাসির (২৫) এবং জুনেইদ ওরফে জুনার (৩৫)। তাঁরা ভারতপুরের ঘাটমিকা গ্রামের বাসিন্দা। ভারতপুরের থানায় ওই দুই ব্যক্তির অপহরণের অভিযোগে এফআইআর দায়ের হয়েছিল। ভারতপুরের ইনস্পেকটর জেনারেল গৌরব শ্রীবাস্তব জানিয়েছেন, বুধবার একটি বোলেরো গাড়ি চেপে বের হয়েছিলেন তাঁরা। পরিবার জানিয়েছে, কাজের জন্যই বের হয়েছিলেন। তারপর থেকেই তাঁদের খোঁজ মিলছিল না।
মৃতদের পরিবার ভারতপুর থানায় অপহরণের অভিযোগ দায়ের করেছিল। তাঁদের অভিযোগ, জনা দশ জন তাঁদের অপহরণ করে নিয়ে যায়।অপহরণকারীরা বজরং দলের সদস্য বলেও দাবি মৃতের পরিবারের।

এরপর বৃহস্পতিবার সকালে হরিয়ানার লোহারুর এক বাসিন্দা পুলিশে খবর দেন। তিনি জানান, সেখানে একটি পুড়ে যাওয়া গাড়িতে দু’টি দগ্ধ কঙ্কাল রয়েছে। হরিয়ানার লোহারুর ডিএসপি জগৎ জানান,বৃহস্পতিবার সকাল ৮টায় ভিওয়ানির লোহারুতে পুড়ে যাওয়া একটি গাড়িতে দগ্ধ দু’টি কঙ্কাল মেলের ঘটনাস্থলে ফরেন্সিক দল পৌঁছয়। কঙ্কাল দু’টি থেকে নমুনা নিয়ে ডিএনএ পরীক্ষার জন্য পাঠানো হয়। সেখান থেকে পরিচয় প্রকাশ্যে আসে।

অন্যদিকে, খবর পেয়ে তদন্তকারী দল পাঠায় রাজস্থান পুলিশ। পুলিশ জানিয়েছে, গাড়িটি মৃতদের এক আত্মীয়ের। গাড়ির মালিকের নাম আসিন খান। পুলিশ জানিয়েছে, অভিযুক্তেরা গাড়িটিকে লোহারুতে নিয়ে এসে মাঝরাতে আগুন জ্বালিয়ে দিয়েছে। দেহ দু’টি শনাক্ত করার জন্য দু’জনের পরিবারকে ঘটনাস্থলে ডাকা হয়েছিল। নিয়ম মেনে এর পর দেহ দু‌’টি তাঁদের হাতে তুলে দেওয়া হয়েছে।

 

 

spot_img

Related articles

বিজেপি শিবিরে বড় ভাঙন: পদ্ম ছেড়ে জোড়াফুলে ফিরলেন শুভেন্দু-ঘনিষ্ঠ নেতা, নন্দীগ্রামে তৃণমূল প্রার্থী পবিত্র?

বাংলায় নির্বাচন ঘোষণার পর দিনই প্রার্থী ঘোষণা করেছে বিরোধীরা। মঙ্গলবার, বিকেলে পার্থী ঘোষণা করবনে শাসকদল তৃণমূল। তার আগেই...

মিশন সফল! হরমুজ দিয়ে ভারতে পৌঁছল ‘নন্দা দেবী’

প্রায় ৯০ হাজার মেট্রিক টনের বেশি এলপিজি নিয়ে ভারতের দিকে এগিয়ে আসছিল শিবালিক এবং নন্দা দেবী। ১৬ মার্চ...

প্রার্থীতালিকা প্রকাশের আগে তৃণমূলে প্রাক্তন ক্রিকেটার, যোগদান দুই ভিন্ন সম্প্রদায়ের শিক্ষাবিদদেরও

রাজ্যে বিধানসভা নির্বাচনের (West Bengal Assembly Election Date) নির্ঘণ্টও প্রকাশিত হয়েছে। এবার প্রার্থীদের নাম প্রকাশ্যে আসার পালা। মঙ্গলবার...

KYC ছাড়া মিলবে না গ্যাস, জ্বালানি সংকটে সাধারণ মানুষের জন্য নতুন নিয়ম কেন্দ্রের

গ্যাসের অফিসের লম্বা লাইন, অসুস্থ হয়ে পড়ছেন বয়স্করা। কিন্তু তাতেও কোন ভ্রুক্ষেপ নেই। এবার আবার নতুন নিয়ম চালু...