Saturday, June 20, 2026

“আদানি ইস্যুতে মোদিকে জবাব দিতে হবে”, তোপ মার্কিন ধনকুবেরের

Date:

Share post:

হিন্ডেনবার্গের রিপোর্ট(Hindenbarg Report) প্রকাশ্যে আসার পর বেহাল অবস্থা আদানি গোষ্ঠীর(Adani Group)। নিয়ম করে প্রতিদিন আদানির শেয়ারে পতন অব্যাহত রয়েছে। এহেন পরিস্থিতিতে এবার সরাসরি দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির দিকে আঙুল তুললেন মার্কিন ধনকুবের জর্জ সোরস(George Soros)। তিনি জানালেন, আদানি ইস্যুতে যে পরিস্থিতি তৈরি হয়েছে তার ধাক্কা ভারতে গণতান্ত্রিক ব্যবস্থা ফিরে আসার সম্ভাবনাকে তৈরি করবে। একইসঙ্গে তিনি জানান, এই ইস্যুতে নরেন্দ্র মোদিকে জবাব দিতে হবে। মার্কিন ধনকুবেরের মন্তব্যে স্বাভাবিকভাবেই জাতীয় রাজনীতিতে শোরগোল শুরু হয়েছে। যদিও এর পাল্টা তোপ দেগে কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানি। তাঁর দাবি, ভারতের গণতান্ত্রিক হস্তক্ষেপ করার চেষ্টা করছে বিদেশি শক্তি। এর বিরুদ্ধে সবাইকে একজোট হয়ে প্রতিবাদ করার আরজি জানিয়েছেন তিনি।

সম্প্রতি জার্মানির মিউনিখে একটি সম্মেলনে অংশ নিয়েছিলেন জর্জ। সেখানেই আদানি কাণ্ড নিয়ে তাঁকে বলতে শোনা যায়, “মোদি এই বিষয় নিয়ে এখনও নীরব। কিন্তু তাঁকে জবাব দিতেই হবে। এই ঘটনা ভারতের যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থায় মোদির রাশকে দুর্বল করে দেবে।” একইসঙ্গে তিনি আশা প্রকাশ করে বলেন, এবার ভারতে গণতান্ত্রিক ব্যবস্থা ফিরে আসবে। তাঁর এহেন মন্তব্য থেকে পরিষ্কার, তিনি বলতে চাইছেন ভারতে এই মুহূর্তে গণতান্ত্রিক ব্যবস্থা নেই। উল্লেখ্য, জর্জ সোরস ওপেন সোসাইটি ফাউন্ডেশন নামের এক প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা। বাক স্বাধীনতা ও গণতান্ত্রিক ব্যবস্থা বজায় রাখার লক্ষ্যে বিভিন্ন ব্যক্তি বা প্রতিষ্ঠানকে অনুদান দেয় তাঁর সংস্থা।

তবে মার্কিন ধনকুবের যে মন্তব্য করেছেন তাঁর তীব্র প্রতিবাদ জানিয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানি(Smriti Irani)। তিনি বলেন, এই ধরনের মন্তব্য ভারতের গণতান্ত্রিক প্রক্রিয়াকে ধ্বংস করার চেষ্টা। এটা ভারতের বিরুদ্ধে বিদেশি চক্রান্ত। স্মৃতি ইরানি বলেন, “প্রত্যেক ভারতীয়র কাছে আমার আরজি, জর্জ সোরসকে যথোপযুক্ত জবাব দিন।” বিরোধীদের তরফেও এই মন্তব্যের প্রতিবাদ করা হয়েছে। এপ্রসঙ্গে বর্ষীয়ান কংগ্রেস নেতা জয়রাম রমেশের বলেন, আদানি ইস্যু নিয়ে জর্জ সোরসের মাথা ঘামানোর কোনও প্রয়োজন নেই।

Related articles

ইংল্যান্ড সিরিজেও নেই হার্দিক! কোহলির ফিটনেস নিয়েও প্রশ্ন

চোটের সমস্যা যেন পিছু ছাড়ছে না ভারতীয় দলকে। চোটের জন্য আফগানিস্তানের বিরুদ্ধে একদিনের(ODI) সিরিজ থেকে আগেই ছিটকে গিয়েছেন...

পশ্চিমবঙ্গ দিবস-শ্যামাপ্রসাদ ভূমিকা রাখা হোক পাঠ্যবইয়ে: দাবি সুকান্তর, সহমত আরও ২ মন্ত্রীর

কেন ২০ জুন পশ্চিমবঙ্গ দিবস? শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের (Shyamaprasad Mukharjee) ভূমিকা কী? এ বিষয় নিয়ে একটা চ্যাপ্টার পাঠ্যবইয়ে অন্তর্ভুক্ত...

সোশ্যাল মিডিয়ায় ‘একেন বাবু’র রাজনৈতিক পোস্ট! সতর্ক করলেন অনির্বাণ 

তারকাদের নাম ছবি ব্যবহার করে সোশ্যাল মিডিয়ায় ভুয়ো অ্যাকাউন্ট নতুন কিছু নয়। এবার সেই তালিকায় জুড়ে গেল অনির্বাণ...

জেনে নিন শনিবারের বাজারে পেট্রোল-ডিজেলের দাম

আন্তর্জাতিক বাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে দেশের মেট্রো শহরগুলোতে পেট্রোল ও ডিজেলের (Petrol-Diesel Price) নতুন দাম জারি করে সরকারি...