Wednesday, June 3, 2026

বিজেপি বিধায়ককে বিধানসভায় খৈনি ডলতে নিষেধ স্পিকারের, আসল সত্যিটা কী ?

Date:

Share post:

বিভিন্ন রাজ্যের বিধানসভা বা সংসদে বিধায়ক, সাংসদদের নানান কীর্তি বিভিন্ন সময় প্রকাশ্যে এসেছে। কী নেই সেই তালিকায়। অধিবেশন চলাকালীন বসে মোবাইলে ব্লু ফিল্ম দেখতে গিয়ে ক্যামেরায় ধরা পড়েছেন সাংসদ। এমন আরও নানান ঘটনার সাক্ষী থেকেছে ভারতের সংসদীয় গণতন্ত্র।এবার সেই তালিকায় নয়া সংযোজন এ রাজ্যের বিধানসভা।যদিও শেষ পর্যন্ত জানা যায় এদিন রাজ্য বিধানসভায় বিভ্রান্তি বশত জোয়ানকে খৈনি ভাবেন স্পিকার।

কী ঘটেছিল শুক্রবার ? বিধানসভার অধিবেশন চলাকালীন হঠাৎই দেখা যায় বিজেপি বিধায়ক মিহির গোস্বামী  হাতে কিছু নিয়ে আঙুলে ঘষছেন।বিষযটি চোখে পড়ে অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়েরও। তিনি ভাবেন বিধায়ক খৈনি ডলছেন।   সঙ্গে সঙ্গে তিনি বিজেপি বিধায়কের উদ্দেশে বলেন, ‘বিধানসভায় খৈনি ডলবেন না!’বিধায়ক  মিহির অবশ্য অধিবেশনেই জানান, তাঁর হাতে খৈনি নেই।তিনি যাই বলুন না কেন,কৌতূহল চাপা থাকেনি।উপস্থিত সবারই প্রশ্ন ছিল, নাটাবাড়ির বিজেপি বিধায়কের হাতে তবে ওটা কী ছিল? হাতের তেলোতে কী নিয়ে আঙুল দিয়ে ঘষছিলেন বিধায়ক? অধিবেশন কক্ষের বাইরে আসার পর আসল সত্যিটা জানা যায়। মিহির জানান, তিনি খৈনি ডলেননি।তার হাতে জোয়ান ছিল।সেটা নিয়েই তিনি আঙুলে ঘষছিলেন। দূর থেকে সেটাকেই খৈনি ডলার মতো মনে হয়েছে স্পিকারের। তাই স্পিকার ওই কথা বলেছেন।

 

 

Related articles

দফতর বন্টন নিয়ে আজ নবান্নে মন্ত্রিসভার বৈঠক

রাজ্যে বিজেপি সরকারের পূর্ণাঙ্গ মন্ত্রিসভার শপথ গ্রহণ পর্ব আগেই শেষ হয়েছে, এবার পালা দফতর বন্টনের। বুধবার সকাল সাড়ে...

কলেজ স্ট্রিটের বইপাড়ায় বুলডোজার আতঙ্ক, দুশ্চিন্তায় পুস্তক বিক্রেতারা

রাজ্যে নতুন সরকার (BJP Government) গঠন হওয়ার পর থেকেই কর্মহারা হকাররা। বিভিন্ন স্টেশনে ভেঙে ফেলা হয়েছে হকারদের দোকান।...

‘কালা হিরণ’ ছবির নির্মাতাদের নোটিশ সলমন খানের

ফের বিতর্কে জড়ালেন সলমন খান। ‘কালা হিরণ’ ১৯৯৮ সালের কৃষ্ণসার হরিণ শিকার মামলার ঘটনা থেকে অনুপ্রাণিত, এমনটাই গুঞ্জন...

১৮ বছর পর হাতে এল অফার লেটার! অবসরের বয়স পেরিয়ে মজিদ পেলেন ‘হতাশার’ চিঠি

সরকারি চাকরির স্বপ্ন বুনেছিলেন দুই দশক আগে। পরীক্ষা দিয়ে মেধা তালিকায় জায়গাও করে নিয়েছিলেন। কিন্তু সেই স্বপ্নের চিঠি...