Friday, June 26, 2026

যোগী রাজ্যে প্রৌঢ়কে পিটিয়ে খু*ন! ২ দিন পরও অভিযুক্তের পাত্তা পেল না পুলিশ

Date:

Share post:

ধর্ষণ ও জাতিবিদ্বেষের ঘটনায় একাধিকবার শিরোনামে উঠে এসেছে বিজেপি শাসিত উত্তরপ্রদেশ। এবার বাদ পড়ল না প্রৌঢ়ও। বিয়েবাড়িতে রসগোল্লা খাওয়াকে কেন্দ্র করে বিবাদের জেরে প্রৌঢ়কে পিটিয়ে খুনের অভিযোগ উঠল। ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের মইনপুরী জেলায়। নিহত ৫০ বছরের প্রৌঢ় রণবীর সিংহ হরিয়ানার বাসিন্দা ।৪ যুবকের বিরুদ্ধে পিটিয়ে খুনের অভিযোগ উঠেছে।যদিও এদের কাউকেই এখনও গ্রেফতার করতে পারেনি যোগী পুলিশ।

আরও পড়ুন:ডাবল ইঞ্জিন উত্তরপ্রদেশে ঝুপড়িতে আগু*ন লাগিয়ে মা-মেয়েকে পুড়ি*য়ে মা*রল যোগীর পুলিশ
অভিযোগ, গত বৃহস্পতিবার রাতে বিকাপুর গ্রামে একটি বিয়েবাড়িতে রণবীর সিংহের আত্মীয় রাম কিশোর অভিযুক্তকে একটি বালতিতে রাখা রসগোল্লা খেতে বারণ করেছিলেন। সেই থেকেই গোলমালের সূত্রপাত।

রণবীরকে লাঠি এবং লোহার রড দিয়ে মারধর করা হয় বলে অভিযোগ উঠেছে ৪ যুবকের বিরুদ্ধে। ঘটনাস্থলেই মৃত্যু হয় তাঁর। রাম কিশোরকেও মারধর করা হয় বলে অভিযোগ। তাঁকে স্থানীয় হাসপাতালে ভর্তি করানো হয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশের একটি দল। রণবীরের দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।
মইনপুরীর পুলিশ সুপার রাজেশ কুমার বলেছেন, ‘‘এই ঘটনায় মামলা রুজু করা হয়েছে। অভিযুক্ত রজত, অজয়, সত্যবান এবং ভরত পলাতক। তাঁদের খোঁজে তল্লাশি চালানো হচ্ছে।’’

 

 

Related articles

জাহাঙ্গিরের কোমরে দড়ি: ‘মানবধিকার’ নিয়ে প্রশ্ন হাই কোর্টে

একসময় যাঁকে দেখলে ফলতার মানুষ তটস্থ থাকতেন, সেই তৃণমূল নেতা জাহাঙ্গির খানকে (Jahangir Khan) হাফপ্যান্ট ও গেঞ্জি পরিয়ে...

FIFA World Cup: জর্ডন ম্যাচে বিশ্রামে মেসি! আর্জেন্টিনা দলে একাধিক পরিবর্তন?

বিশ্বকাপের( FIFA World Cup) গ্রুপ পর্বের তৃতীয় ম্যাচে আর্জেন্টিনার প্রতিপক্ষ জর্ডন।ইতিমধ্যেই নক আউট নিশ্চিত করে ফেলেছে নীল সাদা...

বিশ্ববাজারে বিরাট পতন, ভারতে কমছে না পেট্রোল-ডিজেলের দাম, ভ্রুক্ষেপ নেই কেন্দ্রের

আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দামে বিরাট পতন! অথচ দেশে পেট্রোল-ডিজেলের(Petrol Diesel )দাম কমার লক্ষণ নেই! শুক্রবার, বিশ্বের বাজারে...

শিল্পে নতুন আশা, বাংলায় বিনিয়োগে আগ্রহ একাধিক সংস্থার: জানালেন রাজ্যের অর্থমন্ত্রী

বাংলা থেকে টাটা গোষ্ঠী (Tata Group) চলে যাওয়ার দীর্ঘদিন পর পশ্চিমবঙ্গে (West Bengal) শিল্প বিনিয়োগের (Industrial Investment) পরিবেশকে...