Friday, June 26, 2026

আরসিবি মহিলা দলের অধিনায়ক হলেন স্মৃতি

Date:

Share post:

চলতি বছর থেকে শুরু হচ্ছে মহিলা আইপিএল। সেই টুর্নামেন্টের জন‍্য ইতিমধ্যে হয়ে গিয়েছে নিলাম। নিলামে সব থেকে বেশি টাকা দিয়ে স্মৃতি মান্ধানাকে নিয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। আর তারপরই বোঝা যাচ্ছিল আরসিবি মহিলা দলের অধিনায়ক হতে পারেন তিনি। আর সেটাই হল। মান্ধানাকে দলের অধিনায়ক ঘোষণা করে আরসিবি। স্মৃতির নাম ঘোষণা করলেন বিরাট কোহলি। ভিডিও-তে বিরাটের পাশাপাশি বর্তমান অধিনায়ক ফ‍্যাফ দুপ্লেসিকেও দেখা গিয়েছে। তিনিও নতুন অধিনায়ক হিসাবে মান্ধানাকে স্বাগত জানিয়েছেন।

আরসিবি একটি ভিডিও প্রকাশ করেছে। সেখানেই স্মৃতির নাম ঘোষণা করেছেন বিরাট। এই নিয়ে বিরাট বলেন,”১০ বছর ধরে একটা দলকে নেতৃত্ব দিয়েছি। নেতা হওয়ার মানে শুধু দলকে নেতৃত্ব দেওয়া নয়, এমন একটা সংস্কৃতি তৈরি করা যা বছরের পর বছর ধরে চলবে। ফ্যাফ দুপ্লেসি খুব ভালভাবে গত বছর দায়িত্ব সামলেছে। ” এরপরই মহিলাদের দলের অধিনায়কের নাম ঘোষণা করেন বিরাট। সেখানে স্মৃতি নাম ঘোষণা করে বিরাট বলেন,” এক ১৮ নম্বর আর এক ১৮ নম্বরকে দায়িত্ব তুলে দিচ্ছে। আরসিবির মহিলাদের দলের অধিনায়কের নাম স্মৃতি মন্ধানা।”

এই দায়িত্ব পেয়ে আপ্লুত স্মৃতি। তিনি বলেন,” আরসিবি আমাকে বড় দায়িত্ব দিয়েছে। এই দায়িত্ব আমি ভাল করে পালন করার চেষ্টা করব। প্রথমবারই আরসিবিকে চ্যাম্পিয়ন করা আমার লক্ষ্য। আমি নিশ্চিত সমর্থকরা সব সময় আমাদের পাশে থাকবেন।”

আরও পড়ুন:পূর্ণাঙ্গ সূচি প্রকাশ বিসিসিআইয়ের, ৩১ মার্চ থেকে শুরু আইপিএল

 

 

Related articles

তারাতলা বিপর্যয়ে আর্কিটেক্ট-ডিজাইনার সংস্থাকে ‘কালো তালিকাভুক্ত’ করার ঘোষণা মুখ্যমন্ত্রীর

রাজ্যে বেআইনি নির্মাণ ও দুর্ঘটনা রুখতে এবার কঠোর পদক্ষেপ করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর (Shuvendu Adhikari)। তারাতলা বিপর্যয়ের (Taratala...

নকআউটের ম্যাচে প্রতিপক্ষ ব্রাজিল, জাপানকে আত্মবিশ্বাস দিচ্ছে প্রীতি ম্যাচের ফল

বিশ্বকাপে (FIFA World Cup 2026) এশিয়ার আশা জাপান। সুইডেনের সঙ্গে পয়েন্ট ভাগ করে ‘এফ’ গ্রুপে রানার্স আপ হয়েই...

দীর্ঘ বিরতির পরে ফের বাংলা ছবির প্রযোজনায় অনুপম, মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ

বাংলা চলচ্চিত্রে নতুন বিনিয়োগের বার্তা নিয়ে দীর্ঘ বিরতির পর কলকাতায় (Kolkata) এলেন অভিনেতা ও প্রয়োজক অনুপম খের (Producer...

FIFA World Cup: জার্মানিকে হারাতেই ইকুয়েডরে জাতীয় ছুটি ঘোষণা, মদ্যপ থেকে নায়ক গঞ্জালো

বিশ্বকাপে(FIFA World Cup) পিছিয়ে থেকেও জার্মানিকে ২-১ গোলে হারালো ইকুয়েডর(Ecuador), সেইসঙ্গে ২০ বছর পর বিশ্বকাপের নকআউটে উঠল ইকুয়েডর(Ecuador)।শুরুতে...