Monday, March 16, 2026

স্টিং অপারেশন কাণ্ডের জের, চেতনের ওপর আস্থা হারিয়েছিলেন ভারতীয় দলের তিন, তাই ইস্তফা: রিপোর্ট

Date:

Share post:

স্টিং অপারেশন কাণ্ডের জের। এরপরই ভারতীয় ক্রিকেট বোর্ডের নির্বাচক প্রধানের দায়িত্ব থেকে ইস্তফা দিয়েছেন চেতন শর্মা। এরপরই উঠছে প্রশ্ন শুধুই কি গোপন ক‍্যামেরায় মুখ খোলার কারণে ইস্তফা দিলেন চেতন। বোর্ড সূত্রে খবর, গোপন  ক্যামেরাকাণ্ডের পরে তিন জনের অপছন্দের পাত্র হয়ে উঠেছিলেন চেতন। তাঁরা নাকি ভরসা করতে পারছিলেন না চেতনকে। আর সেই কারণেই নাকি সরে যেতে হয়েছে চেতনকে। এই নিয়ে বিসিসিআইয়ের এক আধিকারিক জানিয়েছেন, দল নিয়ে মুখ খোলার পরে চেতনের উপর আস্থা হারিয়েছিলেন ভারতীয় দলের কোচ রাহুল দ্রাবিড় এবং অধিনায়ক রোহিত শর্মা এবং হার্দিক পান্ডিয়া।

এদিন এই নিয়ে বোর্ড আধিকারিক বলেন,” কোচ রাহুল দ্রাবিড়, দুই অধিনায়ক রোহিত শর্মা ও হার্দিক পান্ডিয়া আস্থা হারিয়েছিল চেতনের উপর। তাই নির্বাচনের সময় তাদের সঙ্গে বসার মতো মুখ চেতনের ছিল না। সেই কারণেই সরে যেতে হল ওকে। বেফাঁস কথা বলার খেসারত দিল চেতন।”

এখানেই না থেমে ওই আধিকারিক আরও বলেন,” বিসিসিআইয়ের নির্বাচক প্রধান হওয়ায় চেতনের আরও বেশি সতর্ক থাকা উচিত ছিল। কোনও মন্তব্যের আগে অনেক কিছু ভেবে তার পরে মুখ খোলা উচিত ছিল। কিন্তু সেটা ও করেনি। দলের ক্রিকেটারদের নিয়ে চেতন যা বলেছে তারপরে দলের সঙ্গে থাকার ওর মুখ নেই। তাই সরে গিয়েছে চেতন।”

আরও পড়ুন:আরসিবি মহিলা দলের অধিনায়ক হলেন স্মৃতি

 

 

spot_img

Related articles

আধিকারিকের পরে একাধিক শীর্ষ পুলিশ পদে বদল কমিশনের: নতুন ডিজিপি সিদ্ধিনাথ গুপ্তা

গোটা বাংলায় প্রশাসনিক থেকে পুলিশি ব্যবস্থার নিয়ন্ত্রণে যে নির্বাচন কমিশন, তা প্রমাণ করতে একমাত্র বাংলাতেই মরিয়া প্রক্রিয়া নির্বাচন...

নির্বাচন ঘোষণা হতেই বাংলার মুখ্যসচিব বদল: কমিশনের রাজনৈতিক উদ্দেশ্যে সরব অখিলেশ

বাংলা দখলের বিজেপির নির্লজ্জ সব প্রচেষ্টা যখন ব্যর্থ তখন নির্বাচন কমিশন প্রয়োগ করে বাংলা দখলে মরিয়া বিজেপি। নির্বাচন...

গোটা রাজ্যে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি: রয়েছে কমলা সতর্কতাও

শীত শেষে ঝড়-বৃষ্টিতে খানিকটা স্বস্তি পাবে গোটা রাজ্য, এমনটা আশা করা হলেও সেই ঝড়-বৃষ্টি এবার রাজ্য জুড়েই তাণ্ডব...

ভোটের জেরে পিছিয়ে যাবে ডার্বি? প্রভাব আইপিএলেও!

রাজ্যে বিধানসভায় ভোটের দিনক্ষণ ঘোষণা হয়ে গিয়েছে। দু' দফাতেই হবে বিধানসভা ভোট। ভোটের প্রভাব পড়তে পারে আইপিএলে(IPL) ও...