Friday, June 26, 2026

সাগরদিঘি থানা ঘেরাও বাম-কংগ্রেসের, এলাকায় উত্তেজনা

Date:

Share post:

উপনির্বাচনের আগেই সাগরদিঘিতে উত্তেজনা। এক কংগ্রেস কর্মীর গ্রেফতার ঘিরে শনিবার সকাল থেকে মুর্শিদাবাদের সাগরদিঘি থানা কার্যত ঘেরাও করেন বাম-কংগ্রেসের কয়েকশ কর্মী। জানা গিয়েছে, শনিবার দুপুরের দিকে সাগরদিঘি থানা ঘেরাও কর্মসূচিতে যোগ দিতে পারেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীররঞ্জন চৌধুরী।

আরও পড়ুন:শিব চতুর্দশীতে কতটা ব্যস্ত তারকেশ্বর ! ভক্তের ভিড়ে জমজমাট তারকতীর্থ

শুক্রবার গভীর রাতে সাগরদিঘির পাটকেলভাঙা এলাকার কংগ্রেসকর্মী সাইদুল ইসলামকে গ্রেফতার করে পুলিশ। বাম-কংগ্রেসের অভিযোগ, থানার বড়বাবু গিয়ে কথা বলার জন্য সাইদুলকে তুলে নিয়ে এসেছিলেন। তারপর তাঁকে গ্রেফতার করা হয়েছে।
রাজ্যের মন্ত্রী সুব্রত সাহার প্রয়াণে সাগরদিঘিতে উপনির্বাচন হচ্ছে। তৃণমূল প্রার্থী হিসেবে লড়ছেন ব্লক সভাপতি দেবাশিস বন্দ্যোপাধ্যায়। জোট বেঁধেছে বাম এবং কংগ্রেস ।ব্যবসায়ী বাইরন বিশ্বাসকে দাঁড় করিয়েছে কংগ্রেস। বিজেপি প্রার্থী করেছে দিলীপ দাসকে। তিনিও কোটিপতি ব্যবসায়ী। তবে উপনির্বাচনের আগে সাগরদিঘিতে উত্তেজনার পারদ একেবারে তুঙ্গে।

 

 

Related articles

তারাতলা বিপর্যয়ে আর্কিটেক্ট-ডিজাইনার সংস্থাকে ‘কালো তালিকাভুক্ত’ করার ঘোষণা মুখ্যমন্ত্রীর

রাজ্যে বেআইনি নির্মাণ ও দুর্ঘটনা রুখতে এবার কঠোর পদক্ষেপ করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর (Shuvendu Adhikari)। তারাতলা বিপর্যয়ের (Taratala...

নকআউটের ম্যাচে প্রতিপক্ষ ব্রাজিল, জাপানকে আত্মবিশ্বাস দিচ্ছে প্রীতি ম্যাচের ফল

বিশ্বকাপে (FIFA World Cup 2026) এশিয়ার আশা জাপান। সুইডেনের সঙ্গে পয়েন্ট ভাগ করে ‘এফ’ গ্রুপে রানার্স আপ হয়েই...

দীর্ঘ বিরতির পরে ফের বাংলা ছবির প্রযোজনায় অনুপম, মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ

বাংলা চলচ্চিত্রে নতুন বিনিয়োগের বার্তা নিয়ে দীর্ঘ বিরতির পর কলকাতায় (Kolkata) এলেন অভিনেতা ও প্রয়োজক অনুপম খের (Producer...

FIFA World Cup: জার্মানিকে হারাতেই ইকুয়েডরে জাতীয় ছুটি ঘোষণা, মদ্যপ থেকে নায়ক গঞ্জালো

বিশ্বকাপে(FIFA World Cup) পিছিয়ে থেকেও জার্মানিকে ২-১ গোলে হারালো ইকুয়েডর(Ecuador), সেইসঙ্গে ২০ বছর পর বিশ্বকাপের নকআউটে উঠল ইকুয়েডর(Ecuador)।শুরুতে...