Saturday, April 4, 2026

মহিলা টি-২০ বিশ্বকাপে প্রথম হার ভারতের, ইংল‍্যান্ডের কাছে ১১ রানে হারল হরমনপ্রীতরা

Date:

Share post:

আইসিসি মহিলা টি-২০ বিশ্বকাপে প্রথম হার ভারতের। শনিবার ইংল‍্যান্ডের কাছে ১১ রানে হারল ভারতীয় দল। কাজে এল না স্মৃতি মান্ধনা এবং রিচা ঘোষের লড়াকু ইনিংস।

ম‍্যাচে এদিন টসে জিতে প্রথমে ব‍ল করার সিদ্ধান্ত নেন ভারত অধিনায়ক হরমনপ্রীত কৌর। প্রথমে ব‍্যাট করতে নেমে নির্ধারিত ওভারে ৭ উইকেট হারিয়ে ১৫১ রান করে ইংল‍্যান্ড। ইংল‍্যান্ডের হয়ে অর্ধশতরান করেন নাট স্কাইভার। ৪০ রান করেন অ‍্যামি জন্স। ভারতের হয়ে পাঁচ উইকেট নেন রেনুকা সিং। একটি করে উইকেট নেন শিখা পান্ডে এবং দীপ্তি শর্মা।

জবাবে ব‍্যাট করতে নেমে মাত্র ১৪০ রানেই শেষ হয়ে যায় ভারতের ইনিংস। ভারতের হয়ে লড়াই করেন স্মৃতি মান্ধনা এবং রিচা ঘোষ। ৫২ রান করেন স্মৃতি। ৪৭ রানে অপরাজিত রিচা। ১৩ রান করেন জেমিমা রডরিগেজ। ৮ রান করেন শেফালি ভর্মা। ৪ রান করেন অধিনায়ক হরমনপ্রীত। ইংল‍্যান্ডের হয়ে ২ উইকেট নেন গ্লেন। একটি করে উইকেট নেন লৌরেন বেল এবং সোফি।

আরও পড়ুন:অক্ষর-বিরাটে ব‍্যাটে ভর করে ম‍্যাচে ফিরল ভারত

 

 

Related articles

ISL: এগিয়ে থেকেও জয় অধরা, পয়েন্ট নষ্ট অব্যাহত বাগানের

  আইএসএলে ফের আটকে গেল মোহনবাগান।জামশেদপুরে জেআরডি টাটা স্পোর্টস কমপ্লেক্সে জামশেদপুর এফসির সঙ্গে ১-১ গোলে ড্র করল সবুজ মেরুন।...

বাঙালিকে ‘বেনাগরিক’ করার ষড়যন্ত্র! ভোটার তালিকায় নাম ছাঁটাইয়ের প্রতিবাদে সরব গণমঞ্চ 

ভোটার তালিকা থেকে বিপুল সংখ্যক মানুষের নাম বাদ যাওয়ার অভিযোগ তুলে এবার রাজপথে নামল নাগরিক সংগঠন ‘দেশ বাঁচাও...

ফের অভয়া আবেগ উসকে ইস্তেহার প্রকাশ বামেদের, রইল ভাতার প্রতিশ্রুতিও

ছাব্বিশর ভোটে আরজি কর ইস্যুকে কাজে লাগিয়ে নির্বাচনী ইস্তেহার প্রকাশ বামেদের। 'অভয়া আবেগ'কে কাজে লাগিয়ে ভোট বৈতরণী পার...

Justice for Rahul: সহকর্মীর মৃত্যুর বিচার চেয়ে রাজপথে টলিউড

শ্যুটিং চলাকালীন অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুকে কেন্দ্র করে তোলপাড় টলিপাড়া। তালসারিতে ‘ভোলেবাবা পার করেগা’ ধারাবাহিকের শুটিং করতে...